সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাচন বৃহস্পতিবার

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর)। ক্লাবের দ্বিতীয় তলার এস রহমান হলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

বৈশ্বিক করোনার কারণে এবারের নির্বাচনে প্রার্থী এবং ভোটারদের নির্বাচনী কমিটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।
এবার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি পদে আলী আব্বাস ও রিয়াজ হায়দার চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি পদে মো. খোরশেদ আলম ও সালাহ্উদ্দিন মো. রেজা, সহ-সভাপতি পদে নিরূপম দাশগুপ্ত, মনজুরুল আলম মঞ্জু ও স ম ইব্রাহীম, সাধারণ সম্পাদক পদে ফরিদ উদ্দিন চৌধুরী ও মহসিন কাজী, যুগ্ম-সম্পাদক পদে আলমগীর সবুজ ও নজরুল ইসলাম, অর্থ সম্পাদক পদে ফারুক তাহের ও রাশেদ মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে নাসির উদ্দিন হায়দার, মোহাম্মদ শাহ আজম ও রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক পদে দেবাশীষ বড়ুয়া দেবু ও রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক পদে মিন্টু চৌধুরী ও মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে কামাল উদ্দিন খোকন ও মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আলীউর রহমান ও প্রণব বড়ুয়া অর্ণব, কার্যকরী সদস্য পদে আল রাহমান, কাশেম শাহ, খোরশেদুল আলম শামীম, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মোয়াজ্জেমুল হক ও শহীদুল্লাহ শাহরিয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী কমিটির পক্ষ থেকে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...