বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বর্তমান সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : ফখরুল

প্রকাশিত :

spot_img

 

নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মাধ্যমে একটি গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচার সরকারকে পরাজিত করতে হবে। এ লক্ষ্যেই আমরা কাজ করছি। ইনশাঅল্লাহ, আমরা সফল হবো বলে বিশ্বাস করি। আজকের এই দিনে করোনামুক্ত ও স্বৈরতন্ত্রমুক্ত একটি বাংলাদেশের প্রত্যাশা করছি বলেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আমান, হাবিব-উন-নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, সহ-সভাপতি আশরাফুল ফকির লিংকন, পার্থদেব মন্ডল, সাজিদ হাসান বাবু, মামুন খান, যুগ্ম-সম্পাদক রিয়াদ ইকবাল, তানজিল হাসান, এবিএম মাহমুদ সর্দার, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেএম শাখওয়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রনি প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...