শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

হাটহাজারীতে মোদিবিরোধী বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর বিকেল সাড়ে ৪টার দিকে চারজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর হাটহাজারী সদরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সংঘর্ষে হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় হাটহাজারী এসিল্যান্ডের গাড়িতে আগুন দিলে গাড়িটি পুড়ে যায়। বিক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক পুলিশ থানার সামনে অবস্থান করছে।

এ ব্যাপারে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি), সার্কেল এএসপিসহ অন্য পুলিশ কর্মকর্তাদের বার বার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র : ইউএনবি

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...