সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে রাতে আঘাত হানতে পারে কালবৈশাখী

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার (৫ মে) রাতে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও সম্ভাবনা রয়েছে বজ্রপাতেরও।

আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের পুরোটাজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, বুধবার (৫ মে) আকাশ হয়ে আছে মেঘলা। আর্দ্রতাও কমেছে অনেকটাই। রাতের মধ্যে যেকোনও সময় ঝড়বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কয়েকটি জায়গা ছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

তবে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যদিও গত কয়েক দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি। ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামে ১, সন্দ্বীপে ১৪, কক্সবাজারে ৬, মংলা, খুলনা, কুতুবদিয়া ও সিলেটে ২, সাতক্ষীরা ও নিকলিতে ১১, খেপুপাড়া, রাজারহাট, মাইজদীকোটে ৩১, ফেনীতে ৩৮, হাতিয়ায় ১৬ এবং যশোরে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে— ৩৬ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর তাপমাত্রা কিছুটা কমেছে। চট্টগ্রামে আজ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮। অন্যদিকে ঢাকার তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪। ময়মনসিংহে আজ একই আছে ৩২ দশমিক ৩। সিলেটে ৩০ দশমিক ২, রাজশাহীতে ৩ ডিগ্রি কমে ৩৩, রংপুরেও ৪ ডিগ্রি কমে ২৭, খুলনায় ৪ ডিগ্রি কমে ২৯ দশমিক ৩ এবং বরিশালে ৪ ডিগ্রি কমে আজ ৩০ দশমিক ৭ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সিপি

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...