মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম নগর ছাড়িয়ে করোনা নিরবে বিষ ছড়াচ্ছে ১৪ উপজেলার গ্রামে গ্রামে

প্রকাশিত :

spot_img

 

করোনা শনাক্ত ও মৃত্যুর দিক থেকে চট্টগ্রাম মহানগরকে ছাড়িয়ে যাচ্ছে উপজেলাগুলো। চট্টগ্রামের ১৪ উপজেলায় করোনা শনাক্তের হার ইতিমধ্যে ৫০ শতাংশ ছাড়িয়েছে। পাশাপাশি গত কয়েকদিন উপজেলা পর্যায়ে করোনায় টানা মৃত্যুর সংখ্যাও ছিল বেশি।

অথচ করোনা শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা এমনটি হলেও উপজেলা পর্যায়ে চিকিৎসাসুবিধা একেবারেই অপ্রতুল। এমনটি করোনার নমুনা পরীক্ষাও হচ্ছে চট্টগ্রাম নগরের তুলনায় একেবারেই সামান্য।

বুধবার (৬ জুলাই) জেলা সিভিল সার্জন কার্যালয় পাওয়া তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র দেখা গেছে।

এদিন সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামের সকল উপজেলা মিলিয়ে মোট ৩৮১টি নমুনা পরীক্ষা করে ২১৩ জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। অর্থাৎ উপজেলা পর্যায়ে প্রতি ১০০ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে ৫৫.৯০ জন। অন্যদিকে একই দিন নগরে ১ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষায় ২৯.৭৫ শতাংশ হারে মোট করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪৪৯টি।

এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা যাওয়া ৯ জনের ৭ জনই বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

উপজেলা পর্যায়ে করোনার সংক্রমণ, শনাক্ত ও মৃত্যুর চিত্র এমন হলেও এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা, চিকিৎসাসুবিধাসহ সব ক্ষেত্রে চট্টগ্রামের ১৪ উপজেলাই অনেক বেশি পিছিয়ে রয়েছে।

চট্টগ্রাম নগরে যেখানে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৬০২টি, সেখানে সব উপজেলা মিলিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে মোটে ৫৩ হাজার ৬৯টি।

এই বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ‘শহরে মানুষজন যেভাবে আগ্রহ নিয়ে টেস্ট করাচ্ছে গ্রামের মানুষজন সেভাবে করাচ্ছে না।’

পাশাপাশি মৃত্যুর পরিসংখ্যানের বিষয়ে সিভিল সার্জন বলেন, ‘মৃত্যুর এই তালিকাটা করতে অনেকে করে কী নগরের স্থায়ী কোনো বাসিন্দা মারা গেলেও তার গ্রামের বাড়ির ঠিকানা লিখে দেয়। তখন তাকে উপজেলা পর্যায়ে হিসেব করা হয়। আসলে সে নগরের। এই বিষয়টা তো অনেক জায়গা থেকে তথ্য এসে জমা হয়। কাজেই সবসময় আলাদা আলাদা করে খুঁজে দেখাও কঠিন হয়ে পড়ে।’

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...