মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

করোনা রোগীর চাপ সামলাতে চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগী ভর্তি বন্ধ

প্রকাশিত :

spot_img

 

করোনায় আক্রান্ত রোগীর চাপ সামলাতে অন্যান্য সাধারণ রোগী ভর্তি বন্ধ এবং রুটিন অপারেশন সীমিত করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন নিয়মে হাসপাতালে জরুরি অপারেশন ছাড়া মাইনর কিংবা রুটিন অপারেশন বন্ধ থাকবে। তবে ঠিক কতদিন এই নিয়ম চালু থাকবে তা জানা যায়নি।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে দেয়া চার নির্দেশনা হলো : ১. কেবলমাত্র জরুরি রোগীদের ভর্তি ব্যতীত অন্যান্য রুটিন অপারেশনসমূহ স্থগিত থাকবে। ২. জরুরি রোগীদের ভর্তি করা হবে, তবে রুটিন ভর্তি বন্ধ থাকবে। ৩. ইতিমধ্যে ভর্তিকৃত রোগীদের মধ্যে যারা জরুরি নন (দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত) তাদের আপাতত প্রয়োজনীয় চিকিৎসা, ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা গ্রহণের জন্য ছাড়পত্র দেয়া হবে। ৪. সকল স্বাস্থ্য কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ডিউটিকালীন সময়ে মাস্ক পরিধান করা অত্যাবশ্যক।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ূন বলেন, হঠাৎ করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাভাবিক রোগীর চেয়ে করোনা রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। আপাতত জরুরি অপারেশন এবং জরুরি রোগী ভর্তি রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত অন্যান্য সেবা সীমিত করে হাসপাতালের লোকবল কোভিড-১৯ চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত রাখা হবে।

তিনি আরো বলেন, যারা ইতিমধ্যে ভর্তি রয়েছেন তাদের শারীরিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় প্রেসক্রিপশন ও পরামর্শ দিয়ে বাসায় পাঠানো হচ্ছে। আর যাদের নিতান্ত হাসপাতালে থাকা প্রয়োজন তাদের আমরা ভর্তি রাখছি। চিকিৎসা শেষে তারাও বাসায় ফিরে যাবেন।

সূত্র : বাসস

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...