সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মরিশাস থেকে কম্বলের বদলে চট্টগ্রামে এল গৃহস্থালি পণ্য, প্রতারণার অভিনব চেষ্টা

প্রকাশিত :

spot_img

 

ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকার দেশ মরিশাস থেকে কম্বলের কাপড় নিয়ে এসে বন্ড সুবিধায় ছাড় নিতে চেয়েছিল আমদানিকারক প্রতিষ্ঠান পাবনার ঈশ্বরদী ইপিজেডের এমজিএল। কিন্তু কম্বলের চালানে পাওয়া গেল ব্যাগেজ পণ্য— যেখানে রয়েছে ব্যক্তিগত ব্যবহারের নানা পণ্য। ওই এক কনটেইনার পণ্যের মধ্যেই প্রায় ১৩০ থেকে ১৫০টি ব্যাগেজ রয়েছে। এভাবে প্রতারণার আশ্রয় নেওয়ায় পণ্যের পুরো চালানটিই আটকে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন ও রিসার্চ টিম (এআইআর) পণ্য চালানটি আটক করে। জানা গেছে, চালানটি খালাসের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের বিল অব এন্ট্রি দাখিল করে চট্টগ্রামের সিএন্ডএফ প্রতিষ্ঠান প্রত্যায়ন ইন্টারন্যাশনাল। খালাসের জন্য বিল অব এন্ট্রি সি নং ১৬১৫১৭ দাখিল করা হয়েছিল চলতি বছরের গত ১৭ জুলাই।

কাস্টমস হাউসের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান জানান, পাবনার ঈশ্বরদী ইপিজেড এর বন্ডেড প্রতিষ্ঠান এমজিএল মিথ্যা ঘোষণা দিয়ে ব্ল্যাংকেট ফেব্রিকস আমদানির কথা বলে এনেছে ব্যক্তিগত ব্যবহারের নানাবিধ পণ্য।

তিনি বলেন, বর্তমানে চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর টিম ওই পণ্যের চালানটির ইনভেনটরি করছে। এরপর ওই চালানে কী পরিমাণ রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিল জানা যাবে। তবে প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, এক কনটেইনার পণ্যের মধ্যে প্রায় ১৩০ থেকে ১৫০টি ব্যাগেজ রয়েছে।

তিনি বলেন, আমদানিকারক প্রতিষ্ঠান ও সিএন্ডএফ মিলে মিথ্যায় ঘোষণায় পণ্য চালান খালাস নিতে চেয়েছিল। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই চালানের জন্য ইসলামী ব্যাংক থেকে ২১ হাজার ডলারের এলসি বা লেটার অফ ক্রেডিট করা হয়েছিল।

এ বিষয়ে চালান খালাসের দায়িত্বে থাকা সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান প্রত্যায়ন ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী হাফিজুর রহমান হাফি বলেন, আসলে আমরা আমদানিকারক প্রতিষ্ঠানকে বিশ্বাস করেই তাদের দেওয়া কাগজপত্রের ভিত্তিতে বিল অফ এন্ট্রি দাখিল করি। এ চালানেও তাই হয়েছে।

তিনি বলেন, এখানে যে কম্বলের কাপড় ছিল না সেটি আমাদের জানার কথা না। এরপর কাস্টমস হাউস পরবর্তী যা ব্যবস্থা নেয় সেভাবে আমরা কাজ করবো।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...