শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সম্পাদক হলেন এলিট

প্রকাশিত :

spot_img

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, মিরসরাই উপজেলার কৃতি সন্তান নিয়াজ মোর্শেদ এলিট।

গত ২৫ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে সারা দেশ থেকে আসা প্রায় ৭০০ কাউন্সিলর ও ডেলিগেস্টসের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন। সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পর সমিতির সংবিধান মোতাবেক আগামী দুই বছরের জন্য ১২১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম-সাধারণ সম্পাদক করা হয় নিয়াজ মোর্শেদ এলিটকে।

সড়ক পরিবহন নির্বাচন নিয়ে নিয়াজ মোরশেদ এলিট বলেন, কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি জনকল্যাণ মুখী করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

তরুণ এ রাজনীতিক রাজনীতির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। এলিট জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি এবং চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া, তিনি চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশন চট্টগ্রামের চিফ কো-অর্ডিনেটর, ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা ও চট্টগ্রাম) ক্রিকেট কমিটির সভাপতি, একুশে মেলা পরিষদের মহাসচিব, কালের কণ্ঠ শুভ সংঘের চিফ অ্যাডভাইজার, চট্টগ্রাম ঈদ উদযাপন পরিষদের দায়িত্বেও ছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...