বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়েছে দূর্বত্তরা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন দিয়েছে দূর্বত্তরা। মঙ্গলবার (১২ জুলাই) দিনগত রাত ২টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামের মাহতাব চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটে।

শাহীদুল ইসলাম চৌধুরী জনান, মঙ্গলবার রাত আনুমানিক ২ টার দিকে আমার শয়ন কক্ষের পাশে করিডোরে আগুন দিয়ে পুরো পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে। এসময় আমার বাড়ির এক কর্মচারি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে ঘরে আগুন জলছে দেখে আগুন আগুন বলে চিৎকার করলে আমরা ঘুম থেকে উঠে দেখি দুই ঘরের মধ্যেখানে করিডোরে আগুণ জ্বলেছে। করিডোরে সাথে লাগানো কক্ষে আমি ও আমার স্ত্রী, সন্তান সহ ঘুমে ছিলাম। আর ১০ মিনিট দেরি হলেই আমরা আগুনে পুড়ে পুরো পরিবার মারা যেতাম। আল্লাহর অশেষ রহমতে অল্পের জন্য সবাই মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি।
তিনি আরো বলেন, আমি উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত হওয়ার পর আমার বাড়িতে বিভিন্ন সময় নেতা-কর্মীদের সাথে, মতবিনিময় ও আলোচনা সভা চলে আসছে। কিছুদিন আগে নেতা-কর্মীদের বহন করা একটি সিএনজিতেও হামলা করেছে অজ্ঞাত লোকজন। কিছু দিন পূর্বে আমার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় মিরসরাই থানার নিজামপুর পুলিশ ফাঁড়িতে একটি সাধারন ডায়েরী করলে পুলিশ আমার বাড়িতে এসে তদন্ত করে যায়।
এরপর এক রাতে অপরিচিত এক লোককে বাড়ির ছাদে দেখা যায়। আমাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় সেই লোক। আমি বিষয়গুলো নিছক সাধারণ ঘটনা মনে করেছিলাম। কিন্তু গত রাতে আমার বাড়িতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে আমি ও আমার পরিবারকে হত্যার চেষ্টা করা হয়েছে।
এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, বিএনপি নেতার বাড়িতে আগুন লাগার খবর জানতে পেরে থানা পুলিশের একটি টিমকে ঘটনা স্থলে পাঠিয়েছি। যে স্থানে আগুন লেগেছে সেখানে রান্না ঘর বা আগুনের সূত্রপাতের কোন সোর্স পাওয়া যায়নি। তবে যেহেতু তিনি বা তার লোকজন ধুমপান করেন সেখান থেকে লেগেছে কিনা অথবা কেউ শত্রুতা করে লাগিয়েছে কিনা সেব্যাপারেও তদন্ত করে দেখা হবে। আমার জানা মতে তার এলাকা শান্তিপ্রিয় এলাকা সেখানে কেন তার উপর বার বার সমস্যা সৃষ্টি হচ্ছে আমার জানা নেই। ইতি পূর্বে এসব ব্যাপারে তিনি কোন কিছু আমাকে অবহিত ও করেননি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...