শনিবার, ৯ মে ২০২৬

বিএনপি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে : ওবায়দুল কাদের

প্রকাশিত :

spot_img

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি একটি পতিত রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।

শুক্রবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি, তারপরও বিএনপি নেতারা দিবাস্বপ্নের ঘোরে আচ্ছন্ন হয়ে আছে। তারা জনকল্যাণকর রাজনীতির পথ পরিহার করে সব সময় ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের পাঁয়তারা করে আসছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কখনোই জনগণকে ক্ষমতার উৎস মনে করে না। বরং তারা তাদের রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থে জনগণকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে ষড়যন্ত্র বাস্তবায়নে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

বর্তমানে দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কায়েম করা হয়েছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এদেশে ফ্যাসিবাদী শাসন ও রাজনীতির প্রতিভূই হচ্ছে বিএনপি। হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে অবৈধ ও অসাংবিধানিক রাষ্ট্র ক্ষমতা দখলকারী স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরেই এদেশে ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়। জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তার উত্তরসূরি খালেদা জিয়া ও তারেক রহমান প্রত্যক্ষ মদদে একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালায়।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিচারহীনতার অপসংস্কৃতির চৌহদ্দি ডিঙিয়ে বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে। একইসাথে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বহুমাত্রিক পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে।

সূত্র : বাসস

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...