সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে মানবতার দেয়াল টাঙাল বিন্দু পরিবার

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রথমবারের মতো চালু হলো মানবতার দেয়াল। স্বেচ্ছাসেবী সংগঠন বিন্দু পরিবারের উদ্যোগে উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের পাশে এই দেয়াল চালু হয়েছে।

মাগুরায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিনব এই উদ্যোগ শুরু করেছিলেন স্কুল শিক্ষক ইয়াসমিন আক্তার। এরপর দেশের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল তৈরি করা হয়েছে। এই দেয়ালে টাঙানো হ্যাঙ্গারে যে কেউ তার অপ্রয়োজনীয় কাপড় রেখে যেতে পারবেন, আবার শীতার্ত ও দরিদ্র যে কেউ নিজের প্রয়োজনে এখান থেকে কাপড় সংগ্রহ করতে পারবেন।

মানবতার দেয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় জিনিসটা রেখে যান, প্রয়োজনীয় জিনিসটা নিয়ে যান’ এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জি, শীতের কাপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানে রেখে যাচ্ছেন সমাজের দরিদ্র বা নিম্নবিত্তদের জন্য।

মানবতার দেয়ালের অন্যতম উদ্যোক্তারা হলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিন্দু পরিবারের সদস্যরা। তারা বলেন, দেশে হাজার ধরণের সমস্যা আছে। শুধু রাষ্ট্র তথা সরকারের পক্ষে এত সমস্যার সমাধান করা কঠিন। ব্যক্তি যখন সংগঠিত হয় তখন বড় বড় সমস্যা সহজেই উতরে যাওয়া সম্ভব হয়।

মাগুরার প্রধান শিক্ষিকা ইয়াসমিন আক্তারের এমন কার্যক্রম ‘মানবতার দেয়াল’ আমাদের সংগঠনের সবাইকে অনুপ্রাণিত করেছে। তাই আমরা উদ্যোগ নিয়ে এই মানবতার দেয়াল মিরসরাইয়ে টাঙিয়ে দিলাম। এই উদ্যোগকে আমরা আরো সম্প্রসারিত করবো। মিরসরাহয়ের অবহেলিত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে স্থাপনের উদ্যোগ নিবো।

 

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...