শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রামে পূবালী ব্যাংকের ১২ কোটি টাকা উধাও, গ্রেফতার ৩

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে চকবাজার শাখার পূবালী ব্যাংক থেকে জালিয়াতি করে ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, পূবালী ব্যাংক চকবাজার শাখার ম্যানেজার এনামুল করিম চৌধুরী, জুনিয়র অফিসার একরামুল রেজা ও কম্পিউটার কর্মী চন্দ গ্রাহকদের যোগসাজশে ৪টি চেকের মাধ্যমে ৭ জানুয়ারি ব্যাংক থেকে ১২ কোটি ৮৫ লাখ টাকা ট্রান্সফার করে।
পরে রোববার রাতে ব্যাংকের উপব্যবস্থাপক মনজুরু ইসলাম বাদী হয়ে মামলা করে। পরে মামলার ভিত্তিতে তিন কর্মকর্তাকে ব্যাংক থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। মামাটি তদন্ত করছে দুদক। এদিকে তিন গ্রাহক মো. ইলিয়াস, আবু ছৈয়দ ও মো ওবায়েদ উল্লাহ পলাতক রয়েছে।
সিএমপি চকবাজার থানা ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ‘পূবালী ব্যাংকের উপব্যবস্থাপক আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন, ওনার ব্যাংকের ম্যানেজার, জুনিয়র কর্মকর্তা ও কম্পিউটার কর্মীরা তাদের গ্রাহকদের সহায়তায় ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করেছে। এই এজহারের পরিপ্রেক্ষিতে মামলা রুজু করি। মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়েছে।’
এছাড়া যে তিন কর্মকতা এ কাজ করেছে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...