রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফারুকীর ‘শনিবার বিকেল’ নিষিদ্ধ

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

ফারুকীর ‘শনিবার বিকেল’ নিষিদ্ধ, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ হবে: সেন্সর বোর্ড

মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। সেন্সরের চৌকাঠ পেরোনের আগেই বাংলাদেশে ‘ব্যান’ হল ছবিটি।

‘শনিবার বিকেল’ এর ব্যান হওয়ার খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ জানুয়ারি) দ্বিতীয় বারের মতো ‘শনিবার বিকেল’ ছবিটি প্রদর্শনের আয়োজন করে সেন্সর বোর্ড। এর আগেও গত সপ্তাহে সেন্সর বোর্ডে ছবিটির প্রদর্শনীর আয়োজর করা হয়। কিন্তু গতকাল ছবিটি দেখার সময় সচিবসহ সেন্সর বোর্ডের প্রায় সবাই উপস্থিত ছিলেন।

ছবি প্রদর্শনী শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ‘শনিবার বিকেল’ মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সেজন্য সেন্সর ছাড়পত্র স্থগিত করা সহ ছবিটি ‘ব্যান’ করার সিদ্ধান্ত নেয়া হয়। -বলছিলেন নওশাদ।

এ বিষয়ে পরিচালক কিংবা প্রযোজককে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে কিনা জানতে চাইলে নওশাদ বলেন, তাদেরকে চিঠির মাধ্যমে জানানোর কথা। সম্ভবত এরইমধ্যে চিঠি তাদের কাছে পৌঁছে গেছে।

নওশাদের সাথে কথা বলে ‘শনিবার বিকেল’ ব্যান হওয়া বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় ছবির নির্মাতা ফারুকীর সাথে।

তিনি বলেন, সেন্সর বোর্ডে ‘শনিবার বিকেল’ স্ক্রিনিং হয় ৬/৭ দিন আগে। ছবিটি প্রদর্শনীর পর অফিশিয়ালি ফোন করে সেখান থেকে আমাকে জানানো হয় যে ছবিটি তাদের পছন্দ হয়েছে। তবে ছবি শেষে একটা সুপার(টেক্সট) দিতে হবে। এটাও আমাকে আনুষ্ঠানিক ভাবে চিঠিতে জানানোর কথা, সে অপেক্ষায় আছি।

কিন্তু ছবিটিতো দ্বিতীয় স্ক্রিনিংয়ের পর সেন্সরবোর্ড থেকে ‘ব্যান’ করা হয়েছে। বলা হয়েছে, এটি মুক্তি পেলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এ বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা?

এমন প্রশ্নে ফারুকী বলেন, আমারতো মনে হয় ছবিটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো সুযোগ নেই, বরং ভাবমূর্তি বাড়ার কথা। যাইহোক, আপাতত এই বিষয়ে কিছু না বলি। আনুষ্ঠানিক ভাবে চিঠি এখনো পাইনি।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।

‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। তাই গত বছর যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকে ‘শনিবার বিকেল’ নিয়ে সমালোচনা হচ্ছিল ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

হাদিকে নিয়ে লেখার পর হত্যার হুমকি পাচ্ছেন অনন্য মামুন

নির্মাতা অনন্য মামুন হত্যার হুমকি পাচ্ছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য...

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই

  করোনামুক্ত হয়েছিলেন। নিউমোনিয়াকেও হার মানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। রোববার সকালে ৯২ বছর...

বিদেশি চ্যানেল বন্ধে ঘরে ঘরে হাহাকার,চট্টগ্রাম-ঢাকার ৭০ ভাগ দর্শকই দেখেন বিদেশি চ্যানেল

  স্টার জলসা কিংবা জি বাংলা নয়, দেশি কোনো চ্যানেল তো নয়ই— আসিফ খানের পছন্দ...