সোমবার, ২০ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জে স্ত্রীর হাতে স্বামী খুন!

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামী সনাতন মজুমদারকে (৪৫) জবাই করে হত্যা করেছে স্ত্রী লাকি মজুমদার (৩০)। সোমবার (২১ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামে এই হত্যাকান্ডোর ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করেছেন। ঘটনায় জড়িত স্ত্রী লাকি মজুমদারকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার তালবাড়িয়া এলাকার মেয়ে লাকীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের বাসিন্দা সাইকেল মিকার সনাতনের। তাদের ঘরে জয়শ্রী মজুমদার শান্তা (১০) ও অপূর্ব মজুমদার (৮) নামে দুটি সন্তান জন্ম হয়। গত ২ বছর পূর্বে হঠাৎ স্বামী সন্তান রেখে পরকীয়ার টানে এক ব্যক্তির হাত ধরে টেকনাফে চলে যায় লাকী। চলে যাওয়ার এক বছর পর সনাতন প্রিয়াংকা নামে একজনকে বিয়ে করে। কিছুদিন যেতে না যেতে হঠাৎ একদিন এসে হাজির হয় লাকি। তখন থেকে প্রিয়াংকা ও লাকির মধ্যে ঝগড়া লেগে থাকতো। একপর্যায়ে পারিবারিক কলহ শুরু হয়। প্রতিদিন ঝগড়া, হাতাহাতি মারামারি লেগেই থাকতো। গত সোমবার (২১ জানুয়ারি) রাতে স্বামীকে জবাই করে হত্যা করেছে প্রথম স্ত্রী।
নিহত সনাতন মজুমদার (৪৫) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের অনু মিকার বাড়ির ভবরঞ্জনের পুত্র। ঘাতক প্রথম স্ত্রী লাকী মজুমদারকে (৩০) আটক করেছে পুলিশ।
খুন হওয়া সনাতন মজুমদারের চাচা অমূল্য রঞ্জন মজুমদার বলেন, তাদের পরিবারের সব সময় ঝগড়া বিভেদ লেগে থাকতো। একাধিকবার আমরা তাদের মিমাংসা করেছি। সনাতনও প্রায় সময় নেশা করে এসে স্ত্রীকে মারধর করতো।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সুজয় কুমার জানান, হত্যাকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে সনাতনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। করাত দিয়ে গলা জবাই করা হয়েছে। হতাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর (সনাতন) প্রথম স্ত্রী লাকি মজুমদারকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...