সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্রীর পরকীয়া স্ট্যাটাসের পর চিকিৎসকের ‘আত্মহত্যা’

প্রকাশিত :

spot_img

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে মোস্তফা মোরশেদ প্রকাশ আকাশ নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের দাবি স্ত্রী’র সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন তিনি। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক মোহাম্মদ হামিদ বলেন, ‘সকাল সাড়ে ৬টার দিকে ডা. আকাশকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকাশ ইনজেকশন পুশ করে নাকি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।’
তিনি আরও বলেন, স্বজনরা জানিয়েছেন রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আকাশ আত্মহত্যা করেছে।
আকাশের ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখা যায়, ভোর ৪টার দিকে স্ত্রীর অনৈতিক সম্পর্ক নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়া হয়েছিল তার অ্যাকাউন্ট থেকে। বিয়ের আগে থেকেই আকাশের স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিলেন বলে সেখানে উল্লেখ করা হয়। নিজের স্ত্রী’র এমন কর্মকাণ্ড থামাতে তার পরিবারকে উদ্যোগ নেয়ার জন্য আকাশ একাধিকবার অনুরোধ করেছিলেন বলেও উল্লেখ করা হয় ওই স্ট্যাটাসে। অন্য পুরুষের সঙ্গে নিজের স্ত্রী’র একাধিক ছবিসহ পোস্ট করা ওই স্ট্যাটাসের পরপরই আরেকটি স্ট্যাটাস দেয়া হয় আকাশের প্রোফাইল থেকে।
শেষের স্ট্যাটাসে লেখা হয়, ‘ভালো থেকো আমার ভালোবাসা, তোমার প্রেমিকদের নিয়ে।’
উল্লেখ্য, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাবাজার বরকল এলাকার মৃত আব্দুস সবুরের ছেলে আকাশ এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...