বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ঐক্যফ্রন্টের গণশুনানি ২২ ফেব্রুয়ারি

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি

জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি নির্বাচনে ‘অনিয়ম’ নিয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা দুই দিন এগিয়ে আনা হয়েছে। ২২ ফেব্রুয়ারি শুক্রবার এই গণশুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গণশুনানি চলবে। মঙ্গলবার বিকেলে ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ঢাকার কোথাও গণশুনানির জন্য হল রুম না পেয়ে ২ দিন এগিয়ে ২২ তারিখ সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন এ সিন্ধান্তের কথা জানান।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রতিক প্রমুখ।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, বাম জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে গণশুনানিতে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...