মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বামনসুন্দর দারোগারহাট ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:


মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট বাজারের আল নূর মার্কেটে এজেন্ট শিল্পনীড় আর্ট এন্ড প্রিন্টিং এর উদ্যোগে ব্যাংকিং আউটলেট শাখাটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অফিসার মোঃ সাইফুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোনের জোন প্রধান মোঃ নাইয়ার আজম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই শাখার এফএভিপি ও প্রধান মুহাম্মদ হারুনুর রশিদ, ব্যবসায়ী হাজী আবুল বাশার, এজেন্ট ব্যাংকিং জোরারগঞ্জ আউটলেট শাখার এজেন্ট ইনচার্জ মোঃ সানাউল্ল্যাহ, এজেন্ট ব্যাংকিং বামনসুন্দর দারোগারহাট আউটলেট শাখার এজেন্ট ইনচার্জ মোঃ নাহিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, সমাজ সেবক ইঞ্জিনিয়ার নুর হোসেন, উদ্যোক্তা এ্যাডভোকেট জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, মীর হোসেন, পারভেজ সহ বাজারের ব্যবসায়ীবৃন্দ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখা উদ্বোধন করেন।


সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

শাহ্জালাল ইসলামী ব্যাংক মিরসরাই শাখার উদ্যোগে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।...

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

  চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি...

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার...