শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার মিরসরাইয়ের সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি


চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার মধ্যে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী, পিপিএম (বার)। মানুষের কল্যাণে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলার রহস্য উদ্ঘাটন ও অপরাধ দমনে একাগ্রভাবে কাজ করে যাওয়ায় তাকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক প্রদান করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সোমবার (২০মে) মাসিক মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম (বার), পিপিএম, মাঠ পর্যায়ে পুলিশিং কার্যক্রম এর গতিশীলতা আনয়নের লক্ষ্যে রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরীর হাতে এ পদক তুলে দেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোহাম্মদ আবুল ফয়েজ,, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, পিপিএম সহ চট্টগ্রাম রেঞ্জের সব পুলিশ সুপার। ইতোপূর্বে সামছুদ্দিন ছালেহ্ আহম্মদ চৌধুরী ২০১৭ সালেও ঢাকায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...