সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক টিংকু দাশ আর নেই

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রামের এক সময়ের তুখোড় ছাত্রদল নেতা ও মহানগর বিএনপি’র দপ্তর সম্পাদক টিংকু দাশ (৪৭) আর নেই। আজ (১০ সেপ্টেম্বর) মঙ্গলবার ভোর ৪ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সাবেক ছাত্রদল নেতা টিংকু দাশ জেলার হাটহাজারী উপজেলার শিকারপুর এলাকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডা. যতীন্দ্র মোহন দাশের সেজো ছেলে। টিংকুরা ৪ ভাই ৩ বোন।

নগর বিএনপির সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী টিংকু দাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,আজ বিকাল ৪টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় মাঠে শেষ শ্রদ্ধা জানানো হয়।

মৃত্যুকালে টিংকু বাবা মা, স্ত্রী ও ৫ বছরের ছেলে এবং দলীয় সহযোদ্ধাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

আজ সন্ধ্যা ৭টায় নগরীর বলোয়ার দীঘির পাড় শ্বশানে তার শেষকৃত সম্পন্ন হয়।

টিংকু দাশের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

ডা.শাহাদাত হোসেন এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ছাত্রদল থেকে উঠে আসা বাবু টিংকু দাস দলের জন্য নিবেদিত ছিলেন। জেল, জুলুম, হুলিয়া নিয়েই সারাক্ষণ দৌড়তে হতো। আজ এই দুঃসময়ে চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক বাবু টিংকু দাশের অকাল মৃত্যুতে দলের এক নিষ্ঠাবান নেতাকে হারাল। আমরা তার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

টিংকু দাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...