বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের নেতৃত্বে আতিক-বদরুল

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি ও সাধারণ সম্পাদক হয়েছেন বদিউল আলম বদরুল। শনিবার (১৬ নভেম্বর) সম্মেলন শেষে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন এই দুই নেতার নাম ঘোষণা করেন।

শনিবার বিকাল ৩.৫০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নগরীর নাসিমন ভবন মাঠে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন কৃষক দল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম এ হালিম ও উত্তর জেলার সদ্যবিদায়ী সভাপতি ইসহাক কাদের চৌধুরী।

বক্তব্য রাখেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, উত্তর জেলার সাবেক সহ-সভাপতি ভিপি নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, উত্তর জেলা বিএনপি নেতা কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির সংসদ সদ্য প্রার্থী নুরুল আমিন প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, সারাবিশ্বে যেমন গণতন্ত্রকামী নেতাদের আন্দোলনের মাধ্যমে কারামুক্ত করা হয়, তেমনিভাবে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অক্লান্ত পরিশ্রমে সারাদেশে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সংগঠিত হচ্ছে। দল এখন যে কোনো সময়ের চেয়ে সংগঠিত ও শক্তিশালী।

সামনের দিনে আন্দোলন-সংগ্রামের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তারা।

অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি দলের সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম বলেন, দ্রুততম সময়ে সবার সাথে কথা বলে কমিটি পূর্ণাঙ্গ করা হবে এবং উপজেলা ও ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।

সাধারণ সম্পাদক বদিউল আলম বদরুল সীতাকুণ্ড থানা বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, আশির দশকে ছাত্রদল দিয়ে রাজনীতিতে আমার প্রবেশ। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করেছি। দল একটা বড় দায়িত্ব অর্পণ করলো। সর্বাত্মকভাবে দলকে গোছানোই এখন আমার কাছে বড় চ্যালেঞ্জ।

সর্বশেষ

Casino Mallorca tragaperras: registro paso a paso y guía práctica

¿Qué es Casino Mallorca y por qué enfocarse en sus tragaperras?Registro paso a paso...

Best Non-GamStop Casinos in the UK

Best Non-GamStop Casinos in the UK ...

भारत में 1 X Bet – मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव

भारत में 1 X Bet - मोबाइल गेमिंग और उपयोगकर्ता अनुभव ...

Mostbet लॉगिन – भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन

Mostbet लॉगिन - भारत में सुरक्षित अकाउंट एक्सेस और प्रबंधन ...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার...