মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 115

আগামী বছরের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

 

 

আগামী বছরের (২০২৩) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) এপ্রিলের মাঝামাঝি সময়ে হতে পারে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুনে হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বছরের এসএসসি পরীক্ষা এপ্রিলের মাঝামাঝি করতে সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে মোটামুটি দুই মাসের একটা বিরতি দিয়ে প্রস্তুতি নিতে হয়।

২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়ে হবে। প্রতি বিষয়ে সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা। আর এসএসসি পর্যায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) পরীক্ষা হবে ৫০ নম্বরের। আর অন্য প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ জন্য তিন ঘণ্টা সময় পাবে পরীক্ষার্থীরা। আর এইচএসসিতেও প্রতি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় বরাদ্দ থাকবে তিন ঘণ্টা।

তবে সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির ভিত্তিতে। করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে এ দুই পাবলিক পরীক্ষা বিলম্ব করে আয়োজন করা হচ্ছে। সাধারণ সময়ে এসএসসি ফেব্রুয়ারি মাসে আর এইচএসসি এপ্রিল মাসে আয়োজন করা হয়ে থাকে।

বিএনপি নেতা আমীর খসরু ও তার স্ত্রীসহ ৫ জনের নামে দুদকের মামলা

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

তাদের বিরুদ্ধে প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগ আনা হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক সেলিনা আখতার মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে দুদক সচিব মো: মাহবুব হোসেন বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সাথে পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন। সেখানে নকশা না মেনে উভয় প্লটে ২২তলা ও ২১তলা ভবন নির্মাণ করেন। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

 

মিরসরাইয়ে সমাজসেবক কবির উদ্দিনের ইন্তেকাল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৪নং ধুম ইউনিয়ন নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আলী হায়দার টিপু, বারইয়ারহাট লাকি ফ্যাশন মলের স্বত্ত্বাধিকারী মো. শামসুদ্দীন ও লাকি জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী গিয়াস উদ্দিন ফেয়ার এর পিতা সমাজসেবক আলহাজ্ব কবির উদ্দিন মেম্বার (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রোববার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে বাধ্যর্কজনতি কারণে তিনি মারা যান। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার ধুম ইউনিয়নের মধ্যম ধুম এলাকায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযায় রাজনীতিবিদ, সামাজিক, ব্যবসায়ী, পেশাজীবি সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবির আহম্মদের মৃত্যুর ৪১দিন আগে উনার স্ত্রী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

 

ফখরুল রাজনৈতিক কারণে জামিন পাচ্ছেন না, দাবি পেশাজীবী নেতাদের

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বয়স্ক ও অসুস্থ ব্যক্তি হিসেবে জামিন পাওয়ার অধিকার রাখেন। শুধু রাজনৈতিক কারণে তার জামিন নামঞ্জুর করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপিসমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

রোববার (২৫ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডা. এ জে ডএম জাহিদ হোসেন ও সদস্যসচিব কাদের গনি চৌধুরীর নেতৃত্বে পেশাজীবীদের একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় যান।

পেশাজীবী নেতারা মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করেন এবং সহমর্মিতা জানান। এসময় বিএনপি মহাসচিবের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন পেশাজীবী নেতারা।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিষদের আহ্বায়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারা অনুযায়ী বয়স্ক ও অসুস্থ ব্যক্তি হিসেবে জামিন পাওয়ার অধিকার রাখেন। তাছাড়া যে অভিযোগে তিনি কারাগারে রয়েছেন, প্রায় একই রকমের ৯২টি মামলায় এর আগে তিনি জামিন পেয়েছেন। শুধু রাজনৈতিক কারণে তার জামিন নামঞ্জুর করা হচ্ছে। এতে আদালতের নিরপেক্ষতা নিয়ে জনমনে আস্থার সংকট দেখা দিতে পারে।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক বলেন, মির্জা ফখরুল দেশের একজন অতি গুরুত্বপূর্ণ ও বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ। ঢাকায় বিএনপির গণসমাবেশের ঠিক আগের দিন তাকে গ্রেফতার এবং বারবার তার জামিন আবেদন নামঞ্জুর করায় জনমনে এ ধারণাই প্রবল হচ্ছে- তার বিরুদ্ধে মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ডা. জাহিদ হোসেন বলেন, মির্জা ফখরুল বাংলাদেশের একজন মার্জিত রাজনীতিক। তিনি এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছেন। তার বয়স এখন ৭৬ বছর। তিনি নানান জটিল রোগে ভুগছেন। তার বিরুদ্ধে গত ১০ বছরে ৯২টি মামলা দেওয়া হয়েছে। এসব মামলা ডাহা মিথ্যা। একই ধরনের সব মামলায় জামিন পেলেও নতুন মামলায় কেন তার জামিন হচ্ছে না, তা বুঝতে কারও বাকি নেই।

অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, রফিকুল ইসলাম, অধ্যাপক ড. কামরুল আহসান, কৃষিবিদ ড. গোলাম হাফিজ কেনেডি, সাংবাদিক শহিদুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, অধ্যাপক ড. নুরুল ইসলাম, ড. মামুন অর রশিদ, প্রফেসর আবু জাফর খান, ড. ইমতিয়াজ খান, ডা. আমিনুল বারি কানন, ডা. সোহেল আহমেদ, ড. ইদ্রিস আলী, ব্যারিস্টার আবুল হোসেন, ইঞ্জিনিয়ার মো. হানিফ, ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন্দ, ইঞ্জিনিয়ার কাজী সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ মিয়া, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাংবাদিক রিয়েল রোমান, তানভীরুল হাসান খান, কল্লোল প্রমুখ।

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আবুল হোসেন বাবুল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলায় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল।
উপজেলাজুড়ে সামাজিক, মানবিক, ধর্মীয় ও শিক্ষা উন্নয়ন মূলক কাজে বিভিন্ন সময়ে জনসচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি। তিনি আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন।

রোববার (২৫ ডিসেম্বর) মিরসরাইয়ের জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আমরা মুক্তিযুদ্ধার সন্তান, মিরসরাই উপজেলা শাখা আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি।

আমরা মুক্তিযুদ্ধার সন্তান মিরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুমের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। প্রধান বক্তা ছিলেন ব্যারিষ্টার জাকির হোসেন। বিশেষ অতিথি ও সংবর্ধিত গুণীজন বিজয় মেলা পরিষদের মহাসচিব কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মেলা উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক ও জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান প্রমুখ।

 

চট্টগ্রাম বিভাগীয় সেরা প্রতিনিধি নির্বাচিত হলেন জাবেদ ভূঁইয়া

 

জাতীয় ‘দৈনিক সময়ের কাগজ’ পত্রিকার বিভাগীয় সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন পত্রিকাটির মিরসরাই প্রতিনিধি জাবেদ ভূইয়া।

চট্টগ্রাম নগরীর পুরাতন রেল স্টেশনস্থ হোটেল এশিয়ান এস. আর. এর ৩য় তলায় ব্যাস্কুইট হলরুমে গত শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় দৈনিক সময়ের কাগজ এর গৌরবময় ১৫তম বর্ষপূর্তী ও ১৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণমাধ্যমের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং চট্টগ্রামের বিভিন্ন জাতীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক এবং গুণীজনেরা এসময় উপস্থিত ছিলেন।

‘দৈনিক সময়ের কাগজ’ পত্রিকার চট্টগ্রাম বিভাগের ১৮ জন প্রতিনিধির মধ্যে সেরা নির্বাচিত হন সাংবাদিক জাবেদ ভূঁইয়া। সেরা নির্বাচিত হয়ে অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এটা আমার সাংবাদিকতা জীবনের প্রথম পাওয়া। কৃতজ্ঞতা প্রকাশ করছি দৈনিক সময়ের কাগজ এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট আমাকে সেরা প্রতিনিধি নির্বাচিত করায়। আমি আমার এ প্রাপ্তি মিরসরাইয়ের অগ্রজ এবং অনুজ সকল সহকর্মী সাংবাদিকদের উৎসর্গ করলাম।’

সরকারকে হঠাতে না পারলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হবে : আমান

 

বর্তমান সরকারকে হঠাতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়বে বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

 

শুক্রবার সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ১০ দফা দাবিতে ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল করার লক্ষ্যে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল সর্বাত্মকভাবে সফল করতে হবে। গণমিছিলে রাজনীতিবিদদের পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটাতে হবে। কারণ আজকের সঙ্কট শুধু বিএনপির সঙ্কট নয়। এই সঙ্কট সমগ্র জাতির সঙ্কট।

তিনি বলেন, আজকে বিএনপির গণজোয়ার ঠেকাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে। আমদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ অনেক নেতাকর্মীকে তারা অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে।

আমান বলেন, কোনো ষড়যন্ত্রই আমাদেরকে রুখতে পারবে না। এই সরকারের হাত থেকে দেশ ও সাধারণ মানুষকে রক্ষার জন্য ৩০ ডিসেম্বরের যুগপৎ কর্মসূচি সফল করতে হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের আমলে পেশাজীবীরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন। ভিন্নমতের হাজার হাজার পেশাজীবীকে চাকরিচ্যুত করা হয়েছে। বহু পেশাজীবীকে গুম ও খুন করে হয়েছে। মামলা দিয়ে পেশাজীবীদের ঘর ছাড়া, বাড়ি ছাড়া করা হয়েছে। তাই আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিলে পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত-দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে।

তিনি বলেন, সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়েছে। জনগণ আজ ভোট দিতে পারে না, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অর্থনীতি আজ বিপর্যস্ত।

ডাক্তার জাহিদ বলেন, বাংলাদেশের মানবাধিকার নিশ্চিত, বিচার বিভাগের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আদায়ের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ। পেশাজীবিদেরও জনতার কাতারে গিয়ে শামিল হতে হবে। পেশাজীবী জনতা একতা গড়ে তুলে এই সরকারকে বিদায় করতে হবে।

তিনি আগামী ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল করতে জনগণের সাথে পেশাজীবিদের সম্পৃক্ততা তৈরি করার আহ্বান জানান।

কাদের গনি চৌধুরী বলেন, দেশে মানুষের জান, মাল, ইজ্জতের নিরাপত্তা নেই। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই। দেশ মনুষ্য বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। একদিকে মানুষ না খেয়ে মরছে অন্য দিকে সরকারের লোকেরা দুর্নীতি ও লুটের টাকা দিয়ে বিদেশে সেকেন্ড হোম কিনছে। এমনি পরিস্থিতিতে দেশের মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

তিনি বলেন, দেশের এমন পরিস্থিততে যেকোনো মূল্যে গণমিছিল সফল করতে হবে। মামলা-হামলা গ্রেফতার উপেক্ষা করে প্রস্তুতি নিতে হবে। পেশাজীবীদেরকে এগিয়ে আসতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের আন্দোলন বেগবান করতে হবে।

তিনি আরো বলেন, এ আন্দোলন গোটা জাতির জন্য অস্তিত্বের লড়াই। যদি গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ফিরে পেতে চাই, তাহলে যেকোনো মূল্যে ৩০ ডিসেম্বরের গণমিছিল সফল করতে হবে।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদের আহ্বায়ক প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডা: আবদুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খান, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, জিয়া পরিষদের আব্দুল্লাহিল মাসুদ, সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঢাকা উত্তরের সভাপতি ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গোলাম হাফিজ কেনেডি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নজরুল ইসলাম, সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমিন আকন্দ, ইঞ্জিনিয়ার সাখাএয়াত হোসেন, মির্জা মোশাররফ হোসেন লিটন, জিয়াউল হায়দার পলাশসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

 

দেশে আওয়ামী লীগেই শুধু অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয় : কাদের

 

দেশের রাজনৈতিক দলগুলোর মধ্য একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগেই অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা হয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগ অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা করে। সংগঠনের গঠনতন্ত্র মেনে নিয়মিত সম্মেলন করে অন্য কোনো দল আছে কিনা জানা নেই।’

সেতুমন্ত্রী বলেন, জাতীয় সম্মেলনের মাধ্যমে দেশের মানুষকে স্বতঃস্ফূর্ত এই বার্তা দিতে চাই। আমরা জনগণের পাশে আছি, পাশে থাকবো। পরবর্তী নির্বাচনেও জনগণের পরামর্শ নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আই এম নট এ পারফেক্ট লিডার’। দায়িত্ব পালন করতে গিয়ে নিজের ভুলত্রুটি হতে পারে। বড় দলে সফলতার পাশাপাশি ব্যর্থতাও কিছু থাকবে।

তিনি বলেন, আওয়ামী লীগ রুলিং পার্টি, একাধারে টানা তিন মেয়াদে ক্ষমতায় কিছু সমস্যা থাকে। যেমন-যিনি নেতৃত্বে আছেন তিনি থাকতে চান আবার নতুন কেউ পদে আসার আকাঙ্ক্ষা থাকতে পারে। দুই মিলে অনেক সময় কনফ্লিক্ট তৈরি হয়ে যায়। কিছু কিছু জায়গায় সমস্যা হয়।

সম্মেলনের বিষয়ে তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলন শুরু হবে। সম্মেলন মঞ্চে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, উপদেষ্ঠা পরিষদ সদস্য, এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা বসবেন। বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টটিউশনে দ্বিতীয় অধিবেশন শুরু হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের শুরুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া ৭৮টি সাংগঠনিক জেলা ইউনিটের সভাপতি-সম্পাদক নির্ধারিত জায়গায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও সফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. অবদুস সোবহান গোলাপ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কার্যনিবাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, রিয়াজুল কবির কাওছার, সাহাবুদ্দিন ফরাজি ও আনোয়ার হোসেন ও সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস

 

আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কিছু নেই : বুলু

 

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু ব‌লে‌ছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনো কিছু নাই।

 

শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলনের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদী অবস্থান কর্মসূচি তি‌নি এসব কথা ব‌লেন।

প্রধান অতিথি বক্তব‌্য বরকত উল্লাহ বুলু বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধে পাঁচটি স্তম্ভ ছিল কিভাবে দেশ পরিচালিত হবে। কিন্তু সেই পাঁচটি শর্তকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে।

তি‌নি ব‌লেন, আগামীকাল আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হবে। আমাদের দলের পক্ষ থেকে আগামীকাল একটি কর্মসূচি ছিল কিন্তু আওয়ামী লীগের কাউন্সিলের জন্য আমরা সেই কর্মসূচি বাতিল করেছি। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক দল। কিন্তু আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্র বলতে কোনো কিছু নেই।

তি‌নি আরো ব‌লেন, দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। চালের দাম প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বিএনপির দশটি বিভাগীয় সমাবেশ এবং ঢাকা বিভাগীয় সমাবেশেই জানান দিয়েছে এ সরকার ক্ষমতায় থাকার অধিকার আর নেই। দেশের মানুষের এখন শুধু একটি কথা আমি আমার ভোট আমি দেবো।

বুলু ব‌লেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনের কর্মসূচি চলমান থাকবে। এই সরকারের পতন না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। এ সরকারের পতন ঘটিয়ে আমরা গণতান্ত্রিকভাবে জাতীয় সরকার গঠন করব’।

আন্দোলন চূড়ান্ত পর্যায় রয়েছে উল্লেখ করে আন্দোলনে উপস্থিত সবাইকে শরিক হওয়ার জন্য আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ড: কাজী মনিরুজ্জামানের সভাপ‌তি‌ত্বে আরো বক্তব‌্য রা‌খেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এন‌ডি‌পির চেয়ারম‌্যান কারী আবু তাহের, অ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।

 

আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির করেরহাটের কমিটি গঠন

 

মিরসরাই প্রতিনিধি

আমরা মুক্তিযোদ্ধার সন্তান মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা তোবারক হোসেন এর পুত্র তানভীর হোসেন, ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হেদায়েত উল্লাহর পুত্র সালাউদ্দিন রুমন। বুধবার (২১ ডিসেম্বর) আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর প্যাডে উপজেলার সভাপতি নয়ন কান্তি ধুম ও সাধারণ সম্পাদক আবু জাফর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা প্রদান করা হয়।

কমিটির অন্যারা হলেন সহ-সভাপতি তাজিম উদ্দিন হায়দার ও মামুন উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাঈম, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কফিল উদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নাঈমুল উদ্দিন মারুফ, শ্রম ও জনশক্তি সম্পাদক মোঃ মোস্তফা, সদস্য আলমগীর হোসেন সবুজ, শিহাব উদ্দিন, মিজানুর রহমান।