মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 114

জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

 

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনের নেতাকর্মীরা।

 

রোববার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন। জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর জিয়া পরিবার ও দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বর্তমান কমিটির নেতা তবিবুর রহমান সাগর, আবু আফসান মো: ইয়াহিয়া, খায়রুল আলম সুজন, মো: আসাদুজ্জামান আসাদ, মো: আনোয়ার হোসেন, শাফি ইসলাম, মো: আবু জাফর, মো: আদনান, মো: মোহন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আরিফুল ইসলাম, সাইদুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে আজ দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালিত

মিরসরাই প্রতিনিধি::
নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’ এই স্লোগানে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে বই উৎসব। রবিবার (০১ জানুয়ারি) সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন।
বই উৎসবে একযোগে বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ৮১২ জন শিক্ষার্থীকে এই বই বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন।
এই সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি জহর লাল নাথ, মো. আলমগীর, নুরুল হুদা, লিটন চন্দ্র পালসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফখরের জাহান, সিনিয়র শিক্ষিকা বিলকিছ আক্তার, দিল আফরুজ, শিক্ষক মো. মঈনউদ্দিন, দিদারুল আলম সহ বিদ্যালয়ের সব শিক্ষক শিক্ষার্থীরা।

মিরসরাইয়ে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের সৌজন্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী সহ ইউপি সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় অসহায় মানুষের পাশে থাকে। আর বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় দেশে লুটপাট হয়েছে। দেশ এখন উন্নয়নের উচ্চ শিখরে পৌছে গেছে। তারই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এই উন্নয়ন ধারা অব্যাহত থাকতে আগামী নির্বাচনেও নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

 

 

 

মহামায়ায় শৈশবের উৎসবে মেতে উঠেন মিরসরাইয়ে এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা

নিজস্ব প্রতিবেদক
‘ বন্ধুত্বের মধুরতায় হাসি তামাশা থাকুক কারণ শিশিরের ছোট্ট পোকায় হৃদয় তার সকাল খুজে পায় এবং সতেজ হয়’ এই ছন্দকে সামনে রেখে প্রায় ৫’শর অধিক প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে মিরসরাই উপজেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া ইকোপার্ক। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার পরিচিতি পর্ব, নৌকা ভ্রমন, দুপুরের খাবার, নাচ-গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ৯৩ ব্যাচ মিরসরাই একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ খোলা হয়। সেখানে যুক্ত হয় পুরো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা।

আমরা ৯৩ ব্যাচের মিরসরাই পূর্ণমিলনীতে ছিলো বাধভাঙ্গা উচ্ছ্বাস। দীর্ঘদিন পর একে অপরকে পেয়ে সেলফি তোলা, পুরোনোর স্মৃতির গল্পগুজব, স্কুল জীবনের স্মৃতি আওড়ানো, সংসার জীবনের বর্তমান ব্যস্ততা সব মিলিয়ে একটা প্রাণবন্ত আড্ডা ছিলো মহামায়ার লেকজুড়ে। সবার গায়ে ছিলো একই রঙের টি-শার্ট ও হাতে ছিলো গিফট ব্যাগ। দীর্ঘদিন যোগাযোগ না থাকায় বন্ধুরা একে অপরকে পেয়ে আনন্দ উচ্ছ্বসিত হয়ে পড়ে।
স্কুল-কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেয়ার সুযোগ মেলে এই আয়োজনে। বন্ধুত্বের সীমানা ছাড়িয়ে যায় উপজেলার সব শিক্ষার্থী। এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা স্কুল বন্ধু।

রি-ইউনিয়নের মূল আয়োজক ছিলেন, এসএসসি ১৯৯৩ ব্যাচের বন্ধুরা। তার মধ্যে উল্লেখযোগ্য হল, রাশেদ খানা চৌধুরী, জামশেদ আলম, সাইফুল্লাহ দিদার, এএসএম সেলিম, সিরাজুল ইসলাম সুমন, মীর হোসেন মামুন, মো. শামীম ও মো. মহিউদ্দিন প্রমুখ।
আয়োজকরা জানান, ভবিষ্যতে সব বন্ধু মিলে আমাদের এই ব্যাচকে সাংগঠনিক রূপের মাধ্যমে সকল বন্ধুদের একত্রিত করে আর্থিক ভাবে পিছিয়ে বন্ধুদের সহায়তা, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা, বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা ও রাষ্টীয় কোন দূর্যোগে মানবিক কর্মকা-ে মানুষের পাশে থাকবে।

 

নৌকাকে হারিয়ে আনারসের জয়

 

ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন মুসাকে তিন হাজার ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ সুমন।

 

বৃহস্পতিবার দিনব্যাপী ৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষে প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম।

জানা গেছে, ইয়ারপুর ইউনিয়নের মোট ভোটার ৮৬ হাজার ৩৬১ জন। এর মধ্যে আনারস প্রতীকের প্রার্থী ১১ হাজার ৬২০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী পেয়েছেন আট হাজার ৫৬৮টি ভোট।

এছাড়া চশমা প্রতীক দুই হাজার ৯০৮, মোটরসাইকেল প্রতীক এক হাজার ১৪৫, অটোরিকশা প্রতীক ৭১৯, হাতপাখা প্রতীক ৫৮০ ও ঘোড়া প্রতীক ২৯৮টি ভোট পেয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রফিকুল ইসলাম বলেন, দিনব্যাপী ভোটগ্রহণে কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। এখন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, এক বছর দায়িত্ব পালনের পর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভূইয়া সম্প্রতি অসুস্থ হয়ে মারা যান। এরপর এই ইউনিয়নে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। নৌকা প্রতীকের প্রার্থীসহ মোট সাতজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

পেলে আর নেই

 

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। পৃথিবীর মায়া কাটিয়ে পরকালে পাড়ি দিয়েছেন ‘কালো মানিক’ খ্যাত এই ফুটবলার। বিশ্ব ফুটবলের এই মহাতারকার বয়স হয়েছিল ৮২ বছর।

বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর চলতি বছর ২৯ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত পেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন যাবত কিডনি এবং হৃদরোগের জটিলতায়ও ভুগছিলেন।

 

মিরসরাইয়ে দুই শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২১০জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ১নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের ব্যক্তিগত উদ্যোগে উপজেলার ১৬ ইউনিয়নের এসকল মুক্তিযোদ্ধাদের বিজয়ের মাসে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয়মেলা মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদের মহাসচিব রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, প্রধান সমন্বয়ক, চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দিন দিদার, যুব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের, মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি তার বক্তব্যে বলেন, মিরসরাই উপজেলা থেকে ১৯৭১ সালে সর্বচ্চোসংখ্যক মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে প্রশিক্ষণ নিয়ে নিজের জীবনবাজি রেখে সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেন। পাকিস্তানী হানাদার বাহিনীর ক্যাম্পে জীবনবাজি রেখে গেরিলা যোদ্ধারা যুদ্ধ করেছে। অথচ যুদ্ধ পরবর্তীতে তাদের কোন খেতাব দেওয়া হয়নি। সেনাবাহিনী পেলো বীর উত্তম, বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ আর প্রকৃত মুক্তিযোদ্ধার হয়েছে বীর অধম। আমি যেসব যোদ্ধা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের খেতাবের ব্যবস্থা গ্রহণ করবো।

 

করেরহাট গনিয়াতুল উলুম আলিম মাদরাসার সভাপতি হলেন কামরুল

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী করেরহাট গনিয়াতুল উলুম আলিম মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হোসেন।
কামরুল হোসেন করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম তোবারক হোসেনের পুত্র।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সভাপতির চিঠি হাতে পেয়েছেন । গত ১১ই ডিসেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১২ সদস্য বিশিষ্ট নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়। কমিটির অন্যান্য দায়িত্ব প্রাপ্তগণ হলেন সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান, প্রতিষ্ঠাতা সদস্য বাহা উদ্দিন শিমুল, দাতা সদস্য একরামুল হক, অভিভাবক সদস্য দেলোয়ার হোসেন, আবদুল আউয়াল, আছাদ উল্যাহ, জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ শিক্ষক সদস্য রবিউল হোসেন ভূঁইয়া, ফখরুল আলম ভূঁইয়া ও নুরুল আলম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য খালেছা খানম।

দায়িত্ব পেয়ে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কমিটির নেতৃবৃন্দ।

 

করেরহাটে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের পাহাড়ি ভদ্ধববানী এলাকায় ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের ব্যক্তিগত অর্থায়নে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, সাবেক মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফছার হোসেন চৌধুরী, নিজাম উদ্দিন, ইউপি সদস্য মহিউদ্দিন, শহীদ উল্ল্যা মেম্বার, আজাদ উদ্দিন, কোরবান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শেখ আকতার হোসেন প্রমুখ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে একটি শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না। স্কুলমুখী করতে ছাত্রীদের উপবৃত্তি, বছরের প্রথম দিন নতুন বই বিতরণসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। মিরসরাই উপজেলায় এমন কোন স্কুল মাদরাসা নেই যেখানে ৪তলা বিশিষ্ট ভবন হয়নি। এসরকারের আমলে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। এই এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এবার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হলে এলাকার ছেলে-মেয়েরা আর দুরে গিয়ে পড়াশোনা করতে হবে না। এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমি আওয়ামী লীগ সভাপতি জসীমকে ধন্যবাদ জানাচ্ছি।

 

ঢাকায় গণমিছিলের রুট জানালো বিএনপি

 

আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠেয় গণমিছিলের রুট প্রকাশ করেছে বিএনপি। গণমিছিল শুরু হবে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে।

 

ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গণমিছিল হবে। এ বিষয়ে জানাতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল। ইতোমধ্যে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

উল্লেখ্য, অবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনসহ ১০ দফা আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।