সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 27

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি অধ্যক্ষ নুরের নবী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহানের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি হামিদা আবেদিন পলির সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী, রাজনীতিবিদ জিয়াউল হক, অভিবাবক সদস্য মোশারফ হোসেন লিটু চৌধুরী, জসীম উদ্দিন ও শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরের নবী বলেন, আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত শিক্ষার মানোন্নয়ন। সমাজের উন্নয়ন ও অগ্রগতির জন্য শিক্ষাব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শিক্ষাব্যবস্থার প্রধান স্তম্ভ হলেন শিক্ষক। শিক্ষকেরা শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান দান করেন না বরং নৈতিকতা, মূল্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার শিক্ষা দেন। আমরা এই বিদ্যালয়ে পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। এজন্য সবাইকে আন্তরিকতা দিয়ে কাজ করতে হবে।

নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে বারইয়ারহাটে যুবদলের বিক্ষোভ

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। সোমবার (৩০ জুন) উপজেলার বারইয়ারহাটে এ কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক চত্ত¡রে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন কিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম ভূঁইয়া, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আবছার, কামরান সরোয়ার্দি, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, যুবদল নেতা মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বারইয়ারহাট পৌর বাজারে কাশবন হোটেলের সামনে রবিবার রাতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা করে। তাদের হামলায় শাফায়েত হোসেন শুভ, শাহীন আলম নিশাত, তানভীর হোসেন, মো. বাদশা, জাহিদুল ইসলাম সহ একাধিক নেতা-কর্মী আহত হয়েছে। আমরা হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

 

করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি
আর নয় ঢাকা-চট্টগ্রাম, বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কম খরচে সেবা দেওয়ার লক্ষ্যে আধুনিক যন্ত্রপাতি নিয়ে করেরহাট বাজারে প্রথমবারের মতো চালু হলো করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বার। ‌যত্ন নিব আমরা সুস্থ্য রাখবেন আল্লাহ্-এই শ্লোগানে চালু হওয়া এই প্রতিষ্ঠান করেরহাট বাজারের রামগড় রোডের মাষ্টার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত।
শনিবার সকালে প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের চেয়ারম্যান একরামুল হক একরামের সভাপতিত্বে এবং ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনের সঞ্চালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী।
এসময় অংশ নেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন করেরহাট মডার্ণ ডায়াগনষ্টিক এন্ড ডক্টরস চেম্বারের উপদেষ্টা মাওলানা আরিফুর রহমান, করেরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার ফখরুল আলম, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, করেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোবারক হোসাইন মিয়াজী, জোরারগঞ্জ থানা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা আসাদ উল্ল্যাহ, মাস্টার শওকত আনোয়ার, হাজী আবু তাহের, ডা. ফজলে আমিন, সাংবাদিক এম আনোয়ার হোসেন প্রমুখ।
সপ্তাহে বিভিন্ন দিনে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশান সুবিধার মধ্যে রয়েছে গাইনী এন্ড অবস্, মেডিসিন, হৃদরোগ, গ্যাস্ট্রোলিভার, শিশু, নিউরোমেডিসিন, ইউরোলজী, চর্ম ও যৌন, অর্থোপেডিক্স, বাত-ব্যথা, নাক-কান-গলা, হরমোন ও ডায়াবেটিস, রিউমাটোলজী, নেফ্রোলজী।
এছাড়া ইমেজিং বিভাগের সেবাসমূহের মধ্যে রয়েছে GE 4D কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম ও TVS, GE 40 কালার ডপলার ইকোকার্ডিওগ্রাম, GE ১২ চ্যানেল সম্বলিত ইসিজি, ডিজিটাল এক্সরে, স্পাইরোমেট্রি, ইউরোফ্লোমেট্রি, ডিজিটাল ভিডিও এন্ডোসকপি।
প্যাথলজী বিভাগের সেবাসমূহের মধ্যে রয়েছে ক্লিনিক্যাল প্যাথলজী, হেমাটোলজী, বায়োকেমিক্যাল টেষ্ট, সেরোলোজী, হরমোন টেষ্ট, ইমিউনোলোজী, মাইক্রোবায়োলোজী, হিস্টোপ্যাথলজী, ইউরিন এনালাইজার, ব্লাড কালচার।
এখানে বিদেশগামী যাত্রীদের জন্য কম খরচে মেডিকেল চেকআপ ব্যবস্থা ও প্রতিদিন মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়।

 

মিরসরাই সমিতি কাতারের নবনির্বাচিত কমিটির পরিচিত সভা ও শপথ গ্রহণ

মিরসরাই প্রতিনিধি
কাতারে বসবাসরত মিরসরাইবাসীর প্রিয় সংগঠন ‘মিরসরাই সমিতি কাতার’র নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের পরিচিতি সভা, শপথ গ্রহণ এবং মেজবানি অনুষ্ঠিত হয়েছে। কাতারের একটি রেস্টুরেন্ট হলরুমে আহবায়ক কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন রনির সঞ্চালনায় ও আহবায়ক মাঈন উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরসরাই সমিতির প্রধান উপদেষ্টা আবুল হোসেন মিন্টু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, চট্টগ্রাম সমিতি কাতারের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া সিআইপি, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ফেনী সমিতির সভাপতি শহীদুল্লা হায়দার, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল।

 

এর আগে মিরসরাই সমিতি কাতারের ২০২৫-২০২৭ দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলতাফ হোসেন ও ২য় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এন কে টিপু। সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান চৌধুরী তৌকির। আগামী ১ মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে।

 

অনুষ্ঠানে সমিতির সাবেক সদস্য বৃন্দ ও কাউন্সিলর বৃন্দ। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন, জাফর উল্ল্যা, আবুল কালাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক এন কে টিপু, সাবেক সহ সভাপতি নুরুল হুদা বাবুল, নুর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তারেক উজ জামান চৌধুরী তৌকির, সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাসেল, তরুণ সমাজসেবক সালাহ উদ্দিন মিয়াজি, সাহাদাত মিয়াজি, সাবেক সহ সভাপতি, বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রফেসর ফরহাদ হোসেন, কার্যকরী পরিষদের সদস্য মুছা মিয়াজি।

বক্তারা সবাই আশা করেন নবনির্বাচিত কমিটি আগমীর দিন গুলোতে আত্মমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়ে মিরসরাইয়ের ভাবমুর্তি দেশ ও দশের কাছে উজ্জ্বল করবে। সমিতির কার্যক্রমের প্রশংসা করেন সবাই।

অনুষ্ঠানের ২য় পর্বে ছিলো রাতের নৈশভোজ মেজবানী ও সংগীতানুষ্ঠান।

 

মিরসরাইয়ে মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) এর জীবনী নিয়ে আলোচনা

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ের মিঠানালা সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, হাজার হাজার আলেমের ওস্তাদ, শায়খুল হাদিস মরহুম মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) প্রকাশ ছোট হুজুর এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা-মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদে মাগরিব মিরসরাই প্রেসক্লাবের কনফারেন্স রুমে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলমের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক সাদেকী, মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলামের সন্তান মিরসরাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও মিরসরাই কলেজের সহকারী অধ্যাপক মো. সাইফুল হক সিরাজী।

এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ নাজমুল হাসান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভ‚ঁইয়া, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবী সংগঠন ইগনাইট এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, যুগ্ম সম্পাদক আরশেদ আহম্মদ, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, অর্থ সম্পাদক ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী।

মিঠাছরা ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজামুল হক সাদেকী বলেন, শায়খুল হাদিস মরহুম মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম (রহঃ) প্রকাশ ছোট হুজুর শুধুমাত্র শিক্ষকতা পেশার মধ্য দিয়ে নিজের জীবনকে সীমাবদ্ধ রাখেননি। তিনি ইসলামী শরীয়ত, মাসায়ালা-মাসায়েল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিতাব লিখে গেছেন। তিনি দুনিয়ার লোভে কখনো আত্মপ্রচার করেননি। তাঁর লিখিত গ্রন্থগুলো অধ্যয়ন করলে অনেক কঠিন বিষয়ে সহজ সমাধান পাওয়া যায়। মরহুম মাওলানা মোহাম্মদ ছেরাজুল ইসলাম নিজেকে ইসলামের একজন খাদেম হিসেবে সারাজীবন নিয়োজিত রেখেছিলেন।

 

মিরসরাইয়ে জাগ্রত প্রতিভার মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভা’র মেধা বৃত্তি পরীক্ষার সনদ পত্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে ক্লাব প্রাঙ্গণে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া সংগঠনের ২৮ বছর পূর্তি ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গুলশান আরা ফাউন্ডেশন এর সৌজন্যে ১২তম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষায় ২য়, তয়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ১৫ জন করে মোট ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি গোলাম মর্তুজা রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন এবং সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম মুন্নার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাইফুল ইসলাম সুমন, উচ্চ পরিষদের সদস্য সেলিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মাঈন উদ্দিন, উদয়ন ক্লাবের উচ্চ পরিষদের সদস্য মাকসুদ আলম শাহিন, অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, দুর্গাপুর নগ্রেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল ইসলাম টিপু, অনির্বাণ যুব সংঘের সভাপতি সরোয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ জাগ্রত প্রতিভা কার্যকরী পরিষদের সদস্য, উচ্চ পরিষদ ও সাধারণ সদস্যবৃন্দ।

 

মিরসরাইয়ে এনজিও কর্মকর্তার উপর হামলার অভিযোগ

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পূর্বশত্রুতার জের ধরে মোহাম্মদ হেলাল উদ্দিন (৪৬) নামে এক এনজিও কর্মকর্তার উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার মিঠাছরা বাজারে জাহানার ফার্মেসীর সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় আহত মোহাম্মদ হেলাল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা পূর্ণিমা’র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

লিখিত অভিযোগে মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কামাল উদ্দিন (৫৪) ও তার ছেলে তারিকুল ইসলাম নয়ন (২৪) দেড় বৎসর ধরে আমাদের বাড়িতে থাকতো এবং জমি চাষাবাদ করতো। তাদের বিভিন্ন অপকর্ম ও অসামাজিক অপকর্ম দেখে ৬ মাস পূর্বে তাদের আমাদের বাড়ি থেকে বিদায় করে দিই। যাওয়ার সময় তাদের নগদ ৫০ হাজার টাকাও দিই। এতে তারা সন্তুষ্ট না হয়ে আরো টাকা দাবী করেন। আজ (মঙ্গলবার) সকালে মিঠাছরা বাজারে আসলে কামাল উদ্দিন ও তার ছেলে তারিকুল ইসলাম নয়ন সহ আরো কয়েকজন আমার উপর হামলা করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। এসময় আমার ডান হাতের বৃদ্ধ আঙ্গুলের নখ কামাল উদ্দিন কামড়িয়ে ছিঁড়ে ফেলে। তার ছেলে সহ আমার পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ইলেকট্রিক শকগান দিয়ে তারা আমার শরীরে শক দেয়। আমি চিকিৎসার জন্য হাসপাতালে গেলে সেখানে গিয়েও তারা বিভিন্ন হুমকী দিয়ে আসে।

অভিযুক্ত তারিকুল ইসলাম নয়ন বলেন, আজ দুপুরে মিঠাছরা বাজারে আমার বাবা হেলাল উদ্দিনের কাছে পাওনা টাকার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি উত্তেজিত হয়ে আমার বাবার উপর হামলা করেন। এসময় আমি গিয়ে জিজ্ঞেস করলে আমার উপর সে ইলেকট্রিক শক দেয়। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মিঠাছরা বাজারে হেলাল উদ্দিন নামে একজনের উপর হামলার ঘটনায় দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে

মিরসরাই প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সকল ভেদাভেদ ভূলে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। বুধবার (৪ জুন) সকালে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দুইটি গ্রামীণ সড়ক সংস্কারের কাজ উদ্বোধন পুর্ব মূহুর্তে তার বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে সড়কগুলো হলো- মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী ২ নম্বর ওয়ার্ডস্থ মনু ভূঁইয়াপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কানেক্টিং সড়ক ও ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার সড়ক ব্রিক সলিং কাজের উদ্বোধন করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হায়দার মাহমুদ শিপন ভুঁইয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন তৌহিদ, সাবেক ছাত্রনেতা সাহেদ আহসান, যুবদল নেতা মুসলিম উদ্দিন, মো. তপু প্রমুখ। উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই রাস্তাটি একবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। সংস্কারের অভাবে এসব এলাকার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এখন রাস্তাগুলো সংস্কার হলে এলাকার জনদুর্ভোগ কমে আসবে।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটিকে অভিনন্দন জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে মিরসরাইয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জুন) বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এর নেতৃত্বে মিছিলে অংশগ্রহন করে উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার,সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম,সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গোফরান জামশেদ,বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা,মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন সহ নেতৃবৃন্দ।

এর আগে ৪ জুন তকিবুল হাসান চৌধুরী তকীকে সভাপতি ও সরওয়ার হোসেন রুবেলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনটির দলীয় প্যাডে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

 

জিয়াউর রহমানের শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বারইয়ারহাটে অসহায়দের মাঝে খাবার বিতরণ

মিরসরাই প্রতিনিধি :::
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে দোয়া মাহফিল শেষে দুপুরের খাবার বিতরণ করেছে বারইয়ারহাট পৌরসভা বিএনপি। শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার বারইয়ারহাট পৌরসভা এলাকার অসহায়-দুস্থদের মাঝে করে এই খাবার বিতরণ করা হয়। এছাড়া বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, ছাত্রদল নেতা নাঈম সরকারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।