সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 26

মিরসরাইয়ের ধুমে কৃষক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৫ জুলাই) বিকেলে উপজেলার ধুম ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে গোলকেরহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে সমাবেশে ধুম ইউনিয়ন কৃষকদলের নবগঠিত কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আইনুল কবির আলো, নুরুল আবছার, মাইনুল হোসেন, ধুম ইউনিয়ন যুবদলের আহবায়ক ইকবাল হোসেন হকসাব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে ঝরনায় দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক সভা

 

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ঝরনা এলাকায় দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) খৈয়াছরা ঝরনা এলাকায় উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বনবিভাগের উদ্যোগে এবং এ.আর এন্টারপ্রাইজের সার্বিক ব্যবস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার । বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় ও চট্টগ্রাম উত্তর বনবিভাগ করেরহাট সহকারী বন সংরক্ষক হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড জোন ট্যুরিষ্ট পুলিশের ইনচার্জ স্বপন কুমার আইচ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, মিরসরাই ফায়ার সার্ভিসের টিম লিডার মো. হায়াতুন্নবী, ইজারাদার এস.এম হারুন, গিয়াস উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা মঈনুল হোসাইন টিপু, জাহেদ হোসেন, ফাহিম শাহরিয়ার সহ অনেকে। এসময় প্রধান অতিথি সোমাইয়া আক্তার বলেন, পর্যটকদের জন্য খাবার ও গাইডের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে হবে। ভারি বৃষ্টিতে ঝরনা বন্ধ রাখা, পর্যটকদের সব ধনরনের নির্দেশনা মেনে চলা সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন।

তারেক রহমানের কটূক্তির প্রতিবাদে বারইয়ারহাটে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি, অঙ্গ এবং সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে অনুষ্ঠিত বিক্ষোভে নেতৃত্ব দেন বারইয়ারহাট পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার, সদস্য সচিব ফয়েজ উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদ সচিব মুমিনুল হক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব নুরুন নবী, স্বেচ্ছাসেবক দল নেতা জুবায়ের হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সোহান, পৌরসভা ছাত্রদলের আহবায়ক এমরান হোসাইন, সদস্য সচিব মোহন দে, কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা, ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ।

 

পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে

 

মিরসরাই প্রতিনিধি

একটি মহল পরিকল্পিতভাবে বিএনপির উপর দায় চাপাচ্ছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন। শনিবার (১২ জুলাই) বিকাল ৫টায় মিরসরাই উপজেলা মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল আলমের ১ম মৃত্যু বার্ষিক উপলক্ষে আয়োজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিলো মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া। মানুষকে নিরাপদে বসবাস করার নিশ্চয়তা দেয়া। বিএনপি সেই লক্ষে কাজ করছে।

মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত শোক সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, বিএনপির নেতা খায়রুল আলম, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শোয়েব হাসান, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, সদস্য সচিব মোমিনুল ইসলাম প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, মরহুম কামরুল আলম চরম দুর্দিনে দলের দায়িত্ব নিয়ে অতীতে সব নেতাকর্মীর খবর নিয়েছেন। তার দক্ষ নেতৃত্বে আন্দোলনকে বেগবান করে স্বেরাচারী শেখ হাসিনাকে বিতাড়ন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে জনগনের মুখে হাসি ফুটানো ছিলো তার লক্ষ।

হিঙ্গুলী ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা, সভাপতি ফারুক; সম্পাদক নিজাম

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৬১ সদস্যের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাইফুল ইসলাম (ফারুক) এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নিজাম উদ্দিন মিয়া।
শনিবার (১২ জুলাই) মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ স্বাক্ষরিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি ফয়েজ আহম্মদ মিয়া, ইসমাইল, মো. মনু মিয়া, আব্দুল মতিন, গোলাম রব্বানী, মো. জয়নাল আবেদীন নুরুল করিম। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন মহিউদ্দিন, সাইদুল ইসলাম, শাহীন আলম, সহ-সাধারণ সম্পাদকরা হলেন ইসমাইল হোসেন রুবেল, মো. বোরহান উদ্দিন, মো. আলা উদ্দিন, আজিজুল হক সুজন, আজিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিশু।

জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে বিএনপির আলোচনা সভা

মিরসরাই প্রতিনিধি
জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরসরাইয়ে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নিজামপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিম।

সভায় আরো উপস্থিত ছিলেন ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আশরাফ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাওন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জাকারিয়া মেম্বার, ইলিয়াস উদ্দিন মাসুদ, উপজেলা ওলামাদলের যুগ্ম সম্পাদক খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক রহিম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, কামরুল ইসলাম, আমজাদ হোসেন বাবু, ইউনিয়ন বিএনপির সদস্য গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম, মিলন চৌধুরী, আফলাতুন নুর জাকারিয়া, সালা উদ্দিন, মো. রাশেদ, মো. জসিম উদ্দিন, জাবেদ হোসেন, আবু জাফর, আকিল হোসেন, আবু তাহের,খুরশিদ আলম, হাশেম, রনি ভৌমিক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য শিবলু, ফারুক, বাবু, নাজিম, বাদশা, নিজামপুর কলেজ ছাত্রদলের আহব্বায়ক ফয়সাল চৌধুরী, ছাত্রনেতা শরিফ মাহমুদ রিয়াজ, আরাফাত, সাফায়েত, সাজিদ, আমির, সাইফুল, রিত্তিক, সাকিল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সভা শেষে জুলাই আগষ্টের বর্বরোচিত ঘটনার একটি ডুকুমেন্টারি প্রদর্শন করা হয়। শেষে উপজেলা যুবদলের উদ্যোগে চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের নেতৃত্বে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

ইছাখালী ইউনিয়ন কৃষকদলের কমিটি ঘোষণা, সভাপতি জিয়া; সম্পাদক সেলিম

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ৫১ সদস্যের কমিটির সভাপতি মনোনীত হয়েছেন জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সেলিম উদ্দিন।
শুক্রবার (১১ জুলাই) মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ স্বাক্ষরিত কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আইনুল কবির সুমন, সহ সভাপতি অলি উল্লাহ, আজিজ খান, মহিন উদ্দিন, ফজলুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ শফি, ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আজমির হোসেন, শাহীনুল ইসলাম শাহিন, রিয়াজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ইরান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ শিবলু, অর্থ সম্পাদক সাইফুদ্দীন মাসুম, দপ্তর সম্পাদক নুর উদ্দিন, প্রচার সম্পাদক ইমাম উদ্দিন, সহ প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, সমাজসেবা সম্পাদক শেখ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, মৎস্য বিষয়ক সম্পাদক, রেজাউল করিম, সহ মৎস্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক সুমন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, সদস্য গোলাম মাওলা বাবলু, ছানা উল্যাহ জোহা, মোঃ আলমগীর, শাহাদাত হোসেন, বেলাল হোসেন, মোঃ সোলায়মান, মোঃ ইলিয়াস, সিরাজ সওদাগর, সাইফুদ্দীন মানিক, ইব্রাহিম খলিল, আব্দুল হাই, নুরুল আমিন মিয়া, মোশারফ মেস্তরী, রবিউল হোসেন, টিপু সুলতান, মোঃ হানিফ মেস্তরী, মোঃ রহমান, শাহাদাত হোসেন, মোঃ বাবুল, জাবেদ হোসেন, শেখ ফরিদ, রেজাউল।
এদিকে কৃষক দল ইছাখালী ইউনিয়ন নব গঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মিরসরাই উপজেলা কৃষক দলের প্রস্তাবিত যুগ্ন আহবায়ক গোলাম মাওলা বাবলুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী বিএনপির সাবেক সদস্য সচিব মনজুরুল হক মঞ্জু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু দাউদ, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক খন্দকার সোহেল, সাব্বির হোসেন, বিএনপি নেতা বশর, হান্নান মেম্বার, সোহেল, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রুম্মান, ইমাম উদ্দিন, মাঈনুল হাছান, ফজলুল হক, সদস্য শেখ বাহার, নাছির উদ্দিন, আলতাফ হোসেন, নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন সিদ্দিকী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, শাহিনুল ইসলাম, মোঃ সোহাগ, ছাত্রদল নেতা মেহেদী হাসান সৌরভ, সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান পিন্টু, মোকাররম হোসেন সায়েম, সিজান প্রমূখ।

মিরসরাই ট্রাজেডিতে বিএনপির শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

 

মিরসরাই প্রতিনিধি

ভয়াবহ মিরসরাই ট্রাজেডির ১৪ তম বর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫ জনকে স্মরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার ( ১১ জুলাই) সকালে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ ও ‘অন্তিম’ এ ফুল দিয়ে তাদের শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন করেছেন উপজেলা, মঘাদিয়া ও মায়ানী ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, মুসা মিয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষকদলের আহবায়ক আশরাফ উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো. ফোরকান উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল নেতা এসএম সুমন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, বিএনপিন নেতা শোয়েব হাসান, নিজাম উদ্দিন, মায়ানী ইউনিয়ন যুবদল নেতা মুসলিম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে একটি মিনিট্রাকে বিজয়োল্লাস করে আবুতোরাবে ফেরার পথে সৈদালীতে একটি ডোবায় শিক্ষার্থীদের বহনকারী মিনি ট্রাকটি উল্টে যায়। ওই সময় বাঁচানো যায়নি পিকআপের তলানিতে আটকে পড়া কোনো খুদে শিক্ষার্থীকে। একে একে নিথর দেহে পরিণত হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ৩৪ জনসহ আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ জন ও একজন অবিভাবক ও দুইজন ফুটবলপ্রেমী যুবকের মৃত্যুর মধ্য দিয়ে রচিত হয় মিরসরাই ট্র্যাজেডি।

 

সন্ত্রাস ও অপপ্রচারের বিরুদ্ধে মায়ানী-মঘাদিয়া যুবদলের বিক্ষোভ মিছিল

 

মিরসরাই প্রতিনিধি

সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ও ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারের মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যম বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদল নেতা এসএম সুমনের সভাপতিত্বে মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন ও মায়ানী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. বাচ্চুর যৌথ সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো. মুসা মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন, মায়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক খাদেমুল ইসলাম মিলু, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুর রহমান সাইফুল, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম, মায়ানী ইউনিয়ন যুবদল নেতা মো. মুসলিম উদ্দিন, শাখাওয়াত হোসেন মুন্না প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানের জনপ্রিয়তা দেখে কিছু মানুষ ঈর্ষান্বিত হচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন যায়গায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসকল অপপ্রচার তার নেতা-কর্মীরা কঠোর হাতে দমন করবে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পয়তারা করছে। তার সাথে সঙ্গ দিচ্ছে কিছু কথিত বিএনপি। এদেরকে চিহৃত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 

সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিঠানালা ইউনিয়ন বিএনপির বিক্ষোভ-সমাবেশ

 

মিরসরাই প্রতিনিধি
সন্ত্রাস নৈরাজ্য ও অপপ্রাচারের বিরুদ্ধে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়ন বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের উদ্যেগে নৈরাজ্য ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুফিয়া বাজার এলাকার বিভিন্ন সড়ক পদক্ষিন করে বশর মেম্বারের পোলের গোড়ায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিঠালানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. হানিফের সঞ্চালনায় এবং ইউনিয়ন বিএনপি নেতা মো. শরফু উদ্দীনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি নেতা ডা. নুর উদ্দিন, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল কাইয়ুম ফয়সাল, মো. আরিফ, মো. রিয়াদ, মো. মাইন উদ্দিন, মো. নাজিম উদ্দীন, দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা জাবেদ হোসেন টিপু, স্বেচ্ছাসেবকদল নেতা আজিম উদ্দিন রুবেল, শেখ ফরিদসহ যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।

আলোচনা সভার বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মিরসরাই গণমানুষের নেতা চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অপ্রচারের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।

এছাড়া মিঠানালা ইউনিয়নের যেকোন ধরনের অরাজকতা চাঁদাবাজি অপরাধ কর্মকাণ্ড জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।