সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 29

মিরসরাই এসোসিয়েশন বারী ইতালীর কমিটি গঠন, সভাপতি মোজাম্মেল, সম্পাদক আশরাফুল হক

মিরসরাই প্রতিনিধি
বারী ইতালীতে বসবাসরত মিরসরাই উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত মিরসরাই এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি (২০২৫-২০২৬) ঘোষণা করা হয়েছে। এতে মোজাম্মেল হোসেনকে সভাপতি ও আশরাফুল হককে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়৷
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি শেখ আবদুল সুমন, গাজী মোঃ ফারুক হোসেন, সহ- সাধারণ সম্পাদক চন্দন কুমার দে জয়, সাংগঠনিক সম্পাদক রিপন আহম্মদ, অর্থ সম্পাদক জামশেদ আলম মামুন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান মিঠু, অফিস সম্পাদক মোশাররফ হোসেন নিপুন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম লাভলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নয়ন, ধর্মীয় সম্পাদক শাহাদাত হোসেন, মহিলা সম্পাদিকা সাদিয়া আফরিন৷

উল্লেখ্য, ইতালীর বারী পুলিয়াতে বসবাসরত মিরসরাইয়ের প্রবাসীদের উদ্যোগে ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনটির যাত্রা শুরু হয়। সংগঠনটি সেবামূলক কাজের পাশাপাশি বিভিন্ন সংকটময় সময়ে ত্রাণ বিতরণসহ সমাজের অসহায় ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলের দোয়া কামনা করেন নতুন নেতৃত্ব৷

 

মিরসরাই সমিতি সংযক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটির ঝমকালো অভিষেক

মিরসরাই প্রতিনিধি
প্রবাসের মাটিতে মিরসরাইবাসীর প্রাণপ্রিয় সংগঠন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটি ২০২৫ ও ২০২৬ এর অভিষেক ও নবম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেজবান আয়োজন করা হয়েছে ।

শনিবার (১০ মে) আজমানে জমকালো এই অনুষ্ঠানে সমিতির সভাপতি মোরশেদ আজমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক মোহাম্মদ ইব্রাহিম হোসেন, নুরুল আজিম, মোহাম্মদ সাইয়েদুল হক ভূঁইয়া ,উপদেষ্টা হাজী আবু তাহের, কামাল ভূঁইয়া ও নুর উদ্দিন ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন ভুঁইয়া, নূর মোহাম্মদ ভূঁইয়া, নিজাম উদ্দিন সোহেল, মোশারফ হোসেন, মোহাম্মদ মহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মোহাম্মদ দাউদ, মাহাতি ফারুক, শেখ রাসেল সুজন সংগঠনিক রাকিব উদ্দিন চৌধুরী কানন, মো. সাইফুল ইসলাম খান, প্রচার সম্পাদক সোরভ মাজেদ ভূঁইয়া, নাজিমুল হক ফরহাদ, তারিকুল ইসলাম ইমন, নাঈম রাব্বি সহ প্রায় ৮ শতাধিক প্রবাসী একত্রিত হয়ে পুরো অনুষ্ঠান মিরসরাইবাসীর মিলন মেলায় পরিণত হয়। কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্ত হয়।

 

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বারইয়ারহাটে ছাত্র সমাবেশ

মিরসরাই প্রতিনিধি
আগামীর বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মিরসরাইয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহবায়ক মো. এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে’র সঞ্চালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তা ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সদস্য মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, জসীম ভেন্ডার, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন,ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ মো. ফোরকান উদ্দিন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সালমান হায়দার, সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল গোফরান জামশেদ, সদস্য আব্দুল্লাহ আল জোবায়ের, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, মুন্না, জাহিদুল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. পারভেজসহ ছাত্রদল নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে রাজপথে ছাত্রদলের ভূমিকা রয়েছে। আগামীতে সুন্দর সুশৃঙ্খল, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে ছাত্রদলকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। নেশা ও চাঁদাবাজির সাথে সাথে জড়িত কেউ ছাত্রদলের রাজনীতি করতে পারবেনা। আগামীর বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ক করতে সকলকে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে মিরসরাই উপজেলার সাবেক ছাত্রদল নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

মিরসরাইয়ে জাতীয় ইমাম সমিতির পরিচিতি সভা

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলা, মিরসরাই ও জোরারগঞ্জ থানার যৌথ উদ্যোগে নবগঠিত নির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ মে) সকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মাওলানা আ.ন.ম সোলাইমান। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলা নির্বাহী পরিষদের সভাপতি মাওলানা নুরুল আলম তৌহিদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো. গিয়াস উদ্দিন, সহকারি- সেক্রেটারি মাওলানা এইচ এম নুরুন নবীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলা নির্বাহী পরিষদের সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ মিয়াজী। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা বজল আহম্মদ, মাওলানা মো. ইব্রাহিম, মাওলানা আবু বকর নিজামী, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মিরসরাই উপজেলা নির্বাহী পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আনোয়ার শাহাদাত, কেএম মাওলানা জসিম উদ্দিন, মাওলানা এনামুর রহমান, জোরারগঞ্জ থানার সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাওলানা নুরুন নবী, মাওলানা মোবারক হোসাইন মিয়াজী, মাওলানা নুরুল আযম প্রমুখ।

 

চট্টগ্রামে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে মিরসরাইয়ে যুবদলের প্রস্তুতি সভা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

মিরসরাই প্রতিনিধি
আগামী ১০ মে চট্টগ্রাম পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে মিরসরাই উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। শনিবার (৩ মে) সকালে খৈয়াছড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত প্রস্তুতি সভা মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আফসার মিয়াজী, সদস্য সচিব ফয়েজ উদ্দিন।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক জামসেদ আলম ফারুক, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম ভূঁইয়া, জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাই, ধুম ইউনিয়ন যুবদল নেতা শহিদুল ইসলাম, ওসমানপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল কবির, ইছাখালী ইউনিয়ন যুবদলের আহবায়ক এরাদুল হক ভূঁইয়া, কাটাছরা ইউনিয়ন যুুবদলের সদস্য সচিব অহিদুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন য্বুদলের সদস্য সচিব জামশেদ খান, মিরসরাই সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সোহেল, মিঠানালা ইউনিয়ন যুবদলের আহবায়ক হানিফ মাস্টার, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন, খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক জহির উদ্দিন সুমন, হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাঈন উদ্দিন, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ হোসেন প্রমুখ।

প্রস্তুতি সভা শেষে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বড়তাকিয়া দক্ষিন বাজারে গিয়ে শেষ হয়। এসময় ধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন ও মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল উপস্থিত ছিলেন।

মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন ও জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম জানান, আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করার লক্ষ্যে জোরারগঞ্জ ও মিরসরাই থানা যুবদল এবং জোরারগঞ্জ ও মিরসরাই পৌরসভা যুবদলের ১৮ টি ইউনিটের উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি মিরসরাই উপজেলা যুবদলের প্রায় ১০ হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করবে।

 

মিরসরাইয়ের মঘাদিয়ায় শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার আবুতোরাব বাজারে বর্নাঢ্য র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মিরসরাই উপজেলা উন্নয়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক,নিজামপুর কলেজ ছাত্রলের সাবেক যুগ্ন আব্বায়ক, সাইফুর রহমান সাইফুল। আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা এস,এম সুমন, ১১নং মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আবায়ক শাখাওয়াত হোসেন রিপন, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলাম সহ ছত্রদল,যুবদল, কৃষক দল, শ্রমিক দলসহ নেতা কর্মীরা।

বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকা সহ ঝরনায় দুর্ঘটনারোধে সচেতনতামূলক সভা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই-সীতাকুন্ড উপজেলায় অবস্থিত ঝরনাসমূহে দুর্ঘটনা রোধকল্পে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে সীতাকুন্ড উপজেলার ছোট দারোগাহাট বাজারে বনবিভাগ বারৈয়াঢালা রেঞ্জ ও এ.আর এন্টারপ্রাইজ আয়োজিত বারৈয়াঢালা ন্যাশনাল পার্ক খৈইয়াছড়া এলাকা সহ ঝরনা সমূহে দূর্ঘটনা রোধ কল্পে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ। গোল্ডেন ট্রেড এর সত্বাধিকারী অহিদুল ইসলাম চৌধুরী ও এস এম হারুনের পরিচালনায় বক্তব্য রাখেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডা.কমল কদর, মিরসরাই উপজেলােবিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সেলিম, সীতাকুন্ড সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল আলম জহুর, সীতাকুন্ড পৌর বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ নিজামী, উত্তর জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন দুলাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন সহ আরো নেতৃবৃন্দ। এর আগে ছোট দারোগাহাট সহস্রধারা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি আসলাম চৌধুরী এফসিএ তার বক্তব্যে বলেন, পাহাড়ি ঝরনাগুলোতে প্রতিদিন দেশে বিদেশের শত শত পর্যটক বেড়াতে আসেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়া লেক থেকে সেচ দ্বারা কৃষকদের জন্য পানির সমবন্টন করতে হবে। তিনি আরো বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারে আমলে এই এলাকা ত্রাসের রাজত্ব কায়েক করা হয়েছিল। বিএনপির অনেক নেতা-কর্মীর উপর হামলা করা হয়েছে। এখন তারা আবার বিভিন্ন লেবাসে ফিরতে চাইছে। কিছুতেই তাদের ফিরতে দেওয়া হবে না। এ বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।

মিরসরাইয়ে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা-স্বর্নালংকার লুট

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার কাটাছরা ইউনিয়নের সারেং স্কুলের দক্ষিণ পাশে সফিউল আলম ভেন্ডারের বাড়ির খাজা মঈন উদ্দিনের ঘরে এই চুরির ঘটনা ঘটে। ঘরের দরজা ভেঙ্গে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্নালংকার, সোলারের ব্যাটারি, টেলিভিশন, সেলাই মেশিন, পানির মোটর সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

মঈন উদ্দিনের আত্মীয় সলিম উল্লাহ জানান, আমার খালা শহরে বাসায় থাকেন। শুক্রবার রাতে ঘরের কলাপসিবল গেইট ও দরজার তালা ভেঙ্গে ভেতরে ঢুকে সবকিছু তছনছ করে ফেলে। এসময় ঘরের আলমিরাতে থাকা আড়াই ভরি স্বর্নালংকার, নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মঈন উদ্দিনের সাথে তার প্রতিবেশীর বিরোধ চলে আসছে। ধারনা করা হচ্ছে তাদের সহযোগিতায় হয়তো চুরির ঘটনা ঘটেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, কাটাছরা ইউনিয়নের চুরির বিষয়টি আমার জানা নেই। থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

অসুস্থ সুমনকে ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আর্থিক সহায়তা

ঢাকাস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে রাজধানীর ল্যাবএইডে চিকিৎসাধীন গুরুতর আহত মঞ্জুর হোসেন সুমনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বুধবার (২৩ এপ্রিল) সংগঠনের নেতৃবৃন্দ এই আর্থিক সহায়তা তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন ফোরামের আহবায়ক মো: আইয়ুব খান, সদস্য সচিব এডভোকেট মুজাহিদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন রাহেল, যুগ্ম আহবায়ক শাহ রহমতুল্লাহ।

বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারইয়ারহাট পৌরসভার উদ্দেগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম মিয়াজী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন,মাষ্টার মোশাররফ হোসেন,বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সিনিয়ার যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জিয়াউর রহমান মুন্না, জাহিদুল ইসলাম,সদস্য আবু তৈয়ব রিপনসহ অসংখ্য নেতৃবৃন্দ।