সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 30

নিজামপুর সরকারি কলেজে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’র কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের ঐতিহবাহী নিজামপুর সরকারি কলেজে প্রাক্তন ছাত্রদের নিয়ে ‘প্রাক্তন ছাত্র পরিষদ’ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. অহিদুন্নবীকে আহবায়ক ও নাজমুল হাসান আরাফাতকে সদস্য সচিব মনোনিত করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটির যুগ্ম আহবায়ক মনোনিত হয়েছেন মো. আব্দুল করিম, মো. নাজিম উদ্দিন সবুজ ও মো. শাহাদাত হোসেন। কোষাধ্যক্ষ করা হয়েছে আলমগীর হোসেন খন্দকার ও মো. জিয়াউল হককে
পরে আহ্বায়ক অহিদুন্নবীর সভাপতিত্বে এক সভায় ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

মিরসরাইয়ে অপু টেলিকম এন্ড ট্রেনিং ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ

মিরসরাই প্রতিনিধি
‘নিজেকে দক্ষ করে গড়ে তুলুন বেকারত্বকে না বলুন’- এই শ্লোগান ধারণ করে মিরসরাই উপজেলার প্রথম মোবাইল সার্ভিসিংয়ের ইনস্টিটিউট অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের মোবাইল সার্ভিসিং কোর্সের ২য় ব্যাচের বিদায় ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কোর্স সম্পন্ন করা ১৫ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল গবেষক, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. কামাল উদ্দিন।

অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপুর সভাপতিত্বে এবং ম্যানেজমেন্ট নুর নবী সবুজ ও ট্রেইনার ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী মো. শাহদাত হোসেন, সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সাংবাদিক বাবলু দে, সাখাওয়াত সাকিবসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় ড. কামাল উদ্দিন বলেন, পুরো বিশ্বের চোখ এখন মিরসরাইয়ের দিকে, সবাই মিরসরাই ইকোনমিক জোনে ছুটে আসছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান হবে ৩০ লাখের বেশি মানুষের অথচ পুরো মিরসরাইয়ের জনসংখ্যা ৫ লাখেরও কম, কাজেই আমাদেরকে দক্ষতা অর্জন করে নিজের এই অর্থনৈতিক অঞ্চলে সুযোগ করে নিতে হবে।

এছাড়াও তিনি মিরসরাইয়ের বেকার অদক্ষ যুবকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিটি ইউনিয়নে টেকনিক্যাল স্কুল স্থাপনের জন্য সবাইকে কথা বলার এবং এগিয়ে আসার আহবান জানান।

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ভালো পর্যায়ে যাওয়া সম্ভব নয়, এটির পাশাপাশি সকলকে স্কিল হওয়া প্রয়োজন। দক্ষতা অর্জন করতে হবে, তাহলে দেশে কিংবা বিদেশে প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে।

সমাপনী বক্তব্যে অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপু বলেন, আগামীতে মোবাইল সার্ভিসিং কোর্সের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা করছি। এছাড়াও তিনি এসএসসি পরীক্ষার্থী ২৫ ব্যাচের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সে ৫০% ছাড় ঘোষণা করেন।

 

মিরসরাইয়ের আবুতোরাব বাজারে বিএনপির বিক্ষোভ মিছিল

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় মঘাদিয়া ইউনিয়ন বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুলের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রবিউল হোসেন, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসন রিপন, সদস্য সচিব মোমিনুল ইসলাম, থানা যুবদল নেতা সুমন প্রমুখ।

 

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে ডেন্টাল বিভাগের যাত্রা শুরু

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই পৌর সদরের সেবা আধুনিক হাসপাতালে এবার যাত্রা শুরু করলো ডেন্টাল বিভাগ। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে ফিতা কেটে ডেন্টাল বিভাগের উদ্বোধন করা হয়েছে। এ ডেন্টাল বিভাগের প্রতিদিন আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হবে।

ডেন্টাল বিভাগের উদ্বোধনি অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নজরুল গবেষক, শিক্ষানুরাগী ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম, বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, ব্যবসায়ী শাহাদাত হোসেন, সিনিয়র সাংবাদিক বিপুল দাশ, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সেবা আধুনিক হাসপাতাল অত্র অঞ্চলে সুনামের সহিত অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এবার হাসাপাতালে নতুনভাবে যোগ করা হয়েছে আধুনিক যন্ত্রপাতি ও বিডিএস ডাক্তার দ্বারা ডেন্টাল চিকিৎসা সেবা। ২৪ ঘন্টা রোগীদের ডেন্টাল সেবা দেওয়া হবে। উদ্বোধন উপলক্ষে রোগীদে ফ্রি ডেন্টাল চিকিৎসার আয়োজন করা হয়েছে।

 

 

জোরারগঞ্জ মহিলা কলেজ এডহক কমিটির সভাপতি হলেন তাসমীম জাহান

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ মহিলা কলেজ গভর্ণিং বডির এডহক কমিটির সভাপতি মনোনিত হয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহানের সহধর্মিনী তাসমিম জাহান। এছাড়া কলেজের অভিবাবক সদস্য মনোনিত হয়েছেন জোরারগঞ্জ থানা জামায়াতে আমীর নুরুল হুদা হামিদী।
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম স্বাক্ষরিত পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
এতে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণীত প্রবিধানমালা, ২০২৪-এর প্রবিধান ৬৪ (১) অনুসারে কলেজের অ্যাডহক কমিটিকে স্মারক ইস্যুর তারিখ হতে ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হলো।
অ্যাডহক কমিটি গঠনের ৬ মাসের মধ্যে বর্ণিত প্রবিধানমালার বিধান অনুসারে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
অ্যাডহক কমিটির মাধ্যমে শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করা যাবে না।

বারইয়ারহাটে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পানি বিতরণ

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বারইয়ারহাট পৌরসভা ও বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পানি বিতরণ করা হয়। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।

এসময় আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বাদশা, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ উদ্দিন রিফাত, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন, কলেজ ছাত্রদল নেতা শাহীন আলম নিশাত, মেহেরাব হোসেন, নঅনিক, সজীব, রানা, ফয়সাল, শাহীন,সায়েম, পৌরসভা ছাত্রদল নেতা নাজিম উদ্দীন, শেখ ফয়সাল, তানভীর নিশাত, সাব্বির, ইউনিয়ন ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন, সাকিবুল হাসান, কামরুল ইসলাম, শাহাদাত হোসেন, তানজীমসহ নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে দুই ব্যবসায়িকে হত্যার হুমকি, থানায় জিডি

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে দুই ব্যবসায়িকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ওই ব্যবসায়ী নাম শাখাওয়াত হোসেন রিপন (৪৩) ও সাইফুর রহমান (৪৫)। ঘটনার পর ওই ব্যবসায়ী বুধবার (৯ এপ্রিল) বিকালে জীবনের নিরাপত্তা চেয়ে মিরসরাই থানায় লিখিত অভিযোগ করেছেন।

ব্যবসায়ি শাখাওয়াত হোসেন রিপন অভিযোগ করেন, উপজেলার কাজির তালুক সমিতিরহাটে ব্যবসায়ি রিপনের ফার্ণিচারের দোকান রয়েছে। মঙ্গলবার আমার বন্ধু সাইফুর রহমানকে নিয়ে নাস্তা করতে আবুতোরাব বাজারে আসি। রাত ১০টার দিকে অপরিচিত একটি নম্বর থেকে আমার ব্যক্তিগত মোবাইল ফোনে এই নম্বর থেকে (+১০১০৪৪২৮) একটি কল আসে। কলটি রিসিভ করতেই অজ্ঞাতনামা এক ব্যক্তি আমি আর আমার বন্ধুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আমাদের দুইজনকে ২ দিনের মধ্যে হত্যা করবে হুমকি দিয়ে ফোন কেটে দেয়। এরপর থেকে আমি ও আমার বন্ধু জীবনের নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। তাই বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে মিরসরাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন’ ব্যবসায়িদের হত্যার হুমকির বিষয়ে থানায় লিখিত একটি সাধারণ ডায়েরী করেছে। হুমকির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

মিরসরাইয়ের ইকোনমিক জোন পরিদর্শনে ৭০ বিদেশি বিনিয়োগকারী

 

চট্টগ্রামের মিরসরাইয়ের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোন (এন এসইজেড) পরিদর্শন করেছেন ৭০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর প্রথম দিন সোমবার (৭ এপ্রিল) তারা পরিদর্শন করেন। সকালে ঢাকা থেকে তারা বিশেষ একটি বিমানযোগে চট্টগ্রামে পৌঁছান। সেখান থেকে তারা সরজমিন এনএসইজেড পরিদর্শনে যান।

প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

দিনব্যাপী এই সফরের মাধ্যমে তারা অর্থনৈতিক অঞ্চলের অবকাঠামো, বিনিয়োগ সুবিধা ও শিল্প স্থাপনের সম্ভাবনা সরেজমিনে দেখার সুযোগ পান।

এসময় সরকারি বিভিন্ন সংস্থা ও বেসরকারি উদ্যোক্তাদের প্রতিনিধিরাও সফরে অংশ নেন।

মিরসরাইয়ে কৃষকদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

 

মিরসরাই প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন কৃষকদলের চট্টগ্রামের মিরসরাই উপজেলা আহবায়ক মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রযুক্তিগত এপসের মাধ্যমে ভিডিও এডিট ও মিথ্যা প্রচার-প্রচারণা চালিয়ে সাইবার বুলিংয়ের অভিযোগ করেন তিনি।

জানা গেছে, চারটি ফেসবুক আইডি এবং একটি ফেসবুক পেজ পরিচালনাকারীদের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন। রবিবার (৬ এপ্রিল) মিরসরাই থানায় তিনি অভিযোগ দায়ের করেন।

সাধারণ ডায়েরী এজাহারে তিনি উল্লেখ করেছেন (৬ এপ্রিল) রবিবার আনুমানিক ৮ টায় তিনি মিরসরাই উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পূর্ব মায়ানী নিজ বাড়ি থাকা অবস্থায় তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে জানতে পারেন উল্লেখিত kazi kazi noor, Ziauddin bablu miyazi, Anower Hasan, Mirsarai news desk এর ফেসবুক আইডি ও পেজ থেকে ছবি প্রযুক্তিগত অপব্যবহার মাধ্যমে এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি, ভিডিও বানিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে।

এবিষয়ে মিরসরাই উপজেলা কৃষকদলের আহবায়ক মো. আশরাফ উদ্দিন জানান, চারটি ফেসবুক আইডি ও একটি পেজ থেকে আমার বিরুদ্ধে চরম মানহানিকর বিভ্রান্তিমূলক তথ্য, প্রযুক্তিগত এপসের অপব্যবহারের মাধ্যমে এডিটেড ভিডিও ও এডিটেড ছবি পোস্ট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের কারণে আমার ব্যক্তিত্ব ও চরিত্রের অপূরণীয় ক্ষতি হয়েছে। এমন ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ প্রচারণা আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করা হচ্ছে। এমনকি আমি চরম মানহানির শিকার হচ্ছি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ফেসবুকে অপপ্রচারের বিষয়ে আশরাফ উদ্দিন নামে এক ব্যক্তি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মিরসরাইয়ে যুবদল নেতা কামরুলের কারামুক্তি উপলক্ষে আনন্দ মিছিল

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাই পৌর যুবদলের সাবেক সভাপতি কামরুল হাসান এর কারামুক্তি উপলক্ষে মিরসরাই পৌরসদরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার ( ৩০ মার্চ) দুপুরে মহাসড়কে আনন্দ মিছিল শেষে এক পথসভায় বক্তব্য রাখেন মিরসরাই পৌর যুবদলের সাবেক সভাপতি রবিউল হোসেন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন, নাহিদ হোসেন, বাবুল হোসেন, নিজাম উদ্দিন সুমন, ঈসমাইল হোসেন, জাহেদ হোসেন মুন্না, মাঈন উদ্দিন সোহেল, হাসান, শ্রমিকদল নেতা খান সাব প্রমুখ।
পথসভায় বক্তাগণ বলেন, বিএনপির নেতাকর্মীগন বিগত ১৭ বছর বাড়িঘরে থাকতে পারে নাই, ফ্যাসিষ্ট সরকার বিদায়ের পর এখন যেন আবারো বিএনপির নেতাকর্মীরা আর ষড়যন্ত্র এবং প্রতিকূলতার সম্মুখীন হতে না হয় সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। বক্তাগণ সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত মিরসরাই গঠনে অঙ্গীকার ব্যক্ত করেন। কারামুক্ত কামরুল তাঁর বক্তব্যে প্রশাসনকে শান্তি শৃংখলা রক্ষায় সহযোগিতার প্রত্যাশা রেখে অন্যায়ের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।