মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 37

মিরসরাইয়ে স্ত্রী হত্যার দায়ে আওয়ামীলীগ নেতার ফাঁসির দাবী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে স্ত্রী হত্যার দায়ে আওয়ামী লীগ নেতার ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে হত্যাকান্ডের শিকার রিজিয়া আক্তার আখিঁর স্বজনরা। ওই আওয়ামী লীগ নেতার নাম মঈন উদ্দিন। সে উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরে মানববন্ধনে আখিঁর স্বজনরা আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের ফাঁসির দাবী তুলেন। আখিঁ হত্যাকান্ডের ঘটনায় তার পিতা শাহ আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মঈন উদ্দিনকে প্রধান আসামী করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় বর্তমানে মঈন উদ্দিন জেলহাজতে রয়েছেন।

জোরারগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের আজিম মিঝি বাড়ীর মৃত নুরুল হকের পুত্র মঈন উদ্দিনের সাথে ১৫ বছর পূর্বে ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৪ নম্বর গড়িয়াইশ গ্রামের শাহ আলমের ছোট মেয়ে রিজিয়া আক্তার আখিঁ মনি (৩২) এর সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের গর্ভে জন্ম নেয় মীর রাজ আবীর নামে পুত্র সন্তান। বিয়ের পর থেকে মঈন উদ্দিন নানা অজুহাতে আখিঁকে মারধর, মানসিক নির্যাতন করাসহ কথায় কথায় গলায় ফাঁস দিয়ে মরে যাওয়ার জন্যও মানসিক চাপ সৃষ্টি করতো। এমন বিষয়কে কেন্দ্র করে উভয়পক্ষের গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে সালিশ-বিচারে একাধিকবার আখিঁকে মারধর না করার জন্য মঈন উদ্দিনকে বারণ করা হয়। কিন্তু মঈন উদ্দিন সংশোধন না হয়ে আখিঁকে বরাবরের মত শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখতো। গত প্রায় ১০ মাস পূর্বে মঈন উদ্দিন আখিঁকে মারধর ও পারিবারিক বিভিন্ন বিষয়ে সালিশ চলাকালে উপস্থিত সকলের সম্মুখে মঈন উদ্দিন আখিঁকে মারধর করে। ওই ঘটনার জের ধরে আখিঁ বাবার বাড়ীতে চলে আসে। পরবর্তীতে উভয়পক্ষের গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আলাপ আলোচনার মাধ্যমে একমাত্র পুত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে মঈন উদ্দিন আখিঁকে আর কখনো অত্যাচার করবেনা মর্মে উপস্থিত সকলের সামনে ওয়াদা করে পুণরায় আখিঁকে শ^শুর বাড়ীতে নিয়ে যায়। এরপরও মঈন উদ্দিন প্রায় সময় আখিঁকে মারধর করতো এবং বারবার আত্মহত্যা করে মরে যাওয়ার জন্য মানসিক চাপ প্রয়োগ করতো। সর্বশেষ গত ২২ জানুয়ারি আখিঁর শ^শুর বাড়ীর বসতঘরে আড়ার সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আখিঁর স্বামী মঈন উদ্দিন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া। তিনি বলেন, ‘মঈন উদ্দিনের স্ত্রীর সাথে তার সম্পর্ক খারাপ ছিল। তবে তিনি হত্যাকান্ডের সাথে জড়িত ছিল না। তার স্ত্রী আতœœহত্যা করেছেন।’

আখিঁর বোন আইরিন আক্তার বলেন, আমার খুব আদরের ছোট বোন ছিল রিজিয়া আক্তার আখিঁ। তার বিয়ের ১৫ বছর অতিবাহিত হয়। বিয়ের পর থেকে প্রায়ই তার স্বামী মঈন উদ্দিন আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে তাকে নির্যাতন করতো। আমার বোন তার একমাত্র পুত্র সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বামীর সংসারে অত্যাচার নির্যাতন সহ্য করে সংসার করে আসছিল। অবশেষে মঈন উদ্দিন আমার বোনকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

আখিঁর মা আমিনা আক্তার শিউলী বলেন, আমার দুই মেয়ের মধ্যে আমার ছোট মেয়ে রিজিয়া আক্তার আখিঁ খুব আদরের ছিল। বিয়ের পরও মেয়ের সুখের কথা চিন্তা করে যেসময় যা দরকার সবই দিয়েছি। কিন্তু আখিঁর পাষন্ড স্বামী মঈন উদ্দিন আমার মেয়েকে নানাভাবে শারিরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। অবশেষে আমার মেয়েকে হত্যা করে তার লাশ বসতঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। আমার মেয়েকে মঈন উদ্দিন ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে আমরাও তার ফাঁসির দাবী জানাচ্ছি।

আখিঁর বাবা শাহ আলম বলেন, আখিঁকে হত্যার পেছনে মঈন উদ্দিন সরাসরি জড়িত। এখন মঈন উদ্দিনের স্বজনরা পোস্টমর্টেম রিপোর্ট প্রভাবিত করার জন্য উঠেপড়ে লেগেছে। কারণ মঈন উদ্দিনের বোন রেহানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি পাশাপাশি পোস্টমর্টেমের সঠিক রিপোর্ট প্রত্যাশা করছি।

আখিঁ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হান্নান আল মামুন বলেন, আখিঁর পরিবারের দাবী আখিঁকে হত্যা করা হয়েছে। আখিঁর বাবা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা (নম্বর ৭) দায়ের করেছেন। ওই মামলায় আখিঁর স্বামী মঈন উদ্দিনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এটি হত্যা নাকি আতœহত্যা তা ফরেনসিক রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।

 

মিরসরাইয়ে মারুফ স্কুলের ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজন সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনদিনব্যাপী এই ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জিয়া উদ্দিন এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার শহীদুল্লাহ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন৷

২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও রেহানা আক্তার রুমার যৌথ সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারুফ সংস্থার সভাপতি মাস্টার রেজাউল করিম, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মারুফ সংস্থার সাবেক অর্থ সম্পাদক এডভোকেট ওমর ফারুক শাহ, মিঠাছরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

৩য় দিন গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হয় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিনের সঞ্চালনায় মারুফ ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজ জেরিন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একে এম ফজলুল হক, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার, মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভুঁইয়া, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা ইয়াছমিন মিথিলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ৷ এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন৷ এছাড়া বিদায়ী শিক্ষকরা অনুভূতি প্রকাশ করেন৷

এসময় অতিথিরা বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ক্রেস্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১০ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষার্থী, এসএসসিতে কৃতি শিক্ষার্থী এবং শৃঙ্খলার দায়িত্বে থাকা স্কাউটস, গার্লস গাইড দল, স্কুলের ডিবেট ক্লাব ও ক্রীড়া ক্লবের হাতে পুরষ্কার তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।

 

মিরসরাইয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কে এম সাইদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল হক, সাবেক আহবায়ক মফিজ উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন, বিএনপি নেতা এম জাহেদ ভূঁইয়া আরিফ।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৫টি ইভেন্টে বিজয়ীর মাঝে পুরস্কার ও বিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, পড়ালেখার পাশাপাশি মিঠাছরা উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।

 

মিরসরাইয়ের হাইতকান্দি বিএনপির সদস্য সচিবের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইমাম উদ্দিন (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম পার্কভিও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন রাত ৯টায় জানাযা শেষে হাইতকান্দি এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডোমখালী এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ব্রেন স্ট্রোক করেন। সেখান থেকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম শহরের পার্কভিও হাসপাতালে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র) চারদিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা গেছেন। ইমাম উদ্দিন হাইতকান্দি এলাকার নুরুল আলমের পুত্র। মঙ্গলবার রাতে জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুল হক। জানাযায় উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতের নেতা-কর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে ৩ বছর বয়সের একটি ছেলে রেখে গেছেন।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ইমাম উদ্দিন একজন পরিক্ষিত ও বিচক্ষণ নেতা ছিলেন। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাবে ছিলেন। গত শুক্রবার দিনব্যাপী উপজেলাজুড়ে বিভিন্ন গ্রোগ্রামে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ডোমখালীতে একটি অনুষ্ঠানে বক্তব্যে রাখার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে।

 

 

বারইয়ারহাট পৌর বাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভা বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির কার্যালয়ে সোমবার (২৭ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়। জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারী মাঈন উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার,বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, জসিম উদ্দিন ভেন্টার, জসীম উদ্দিন কমিশনার, সাইদুল ইসলাম মামুন, বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সাধারণ সম্পাদক কাজী মো. ওমর ফারুক, বারইয়ারহাট পৌরসভার সচিব সমর কান্তি চাকমা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বারইয়ারহাট শাখা ইনচার্জ আনোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার প্রধান সহকারি আব্দুল হক, পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজ্বী মো. ইউসুফ মানিক, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কোষাধ্যক্ষ হাজ্বী মির্জা রুহুল আমিন, সহ-কোষাধ্যক্ষ শামসুদ্দীন ভূঁইয়া, প্রচার সম্পাদক জাহেদ হোসেন বাপ্পী, সদস্য সাইফুল ইসলাম শাহীন, আজিজুল হক, আব্দুল মান্নান বাবুল, দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, নুরুল আবছার, সাইফুল ইসলাম, শাহীন ও ফিরোজ ভূঁইয়া।

এসময় বারইয়ারহাট পৌরবজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা তাদের মতামত ব্যক্ত করেন। তারা বলেন, বারইয়ারহাট পৌরবাজার মিরসরাই উপজেলার মধ্যে সবচেয়ে বড় এবং পাশ্ববর্তী কয়েকটি উপজেলার মধ্যে বিখ্যাত বাজার। এই বাজারের সর্বাত্নক নিরাপত্তা জোরদার করা অতীব জরুরী। সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই, ফুটপাত দখল করে দোকান স্থাপন, যত্রতত্র গাড়ির স্ট্যান্ড, সড়কের উপর বাজার বসানোসহ বিরাজমান নানা সমস্যা সমাধানের ব্যাপারে সবাই ঐক্যতম পোষণ করেন। সবার বক্তব্যে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে জোর দেওয়া হয়।

 

ঝুলনপোল বেণী মাধব স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

মফস্বলের গ্রামীণ জনপদে ঐতিহ্যবাহী ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খানের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান৷ এতে অংশ নিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ আগত অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন৷

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, কালের বিবর্তনে গ্রামীণ খেলাধুলা হারিয়ে যাচ্ছে। মোবাইল ইন্টারনেটের কারণে এসব খেলা থেকে মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছে। গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এমন আয়োজন প্রশংসার দাবিদার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খান বলেন, আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। শিক্ষার্থীদের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ভূমিকা রাখবে৷ এছাড়া শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম।

 

মিরসরাই মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় আয়োজিত তিনদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সোমবার দ্বিতীয় দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও রেহানা আক্তার রুমার যৌথ সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভুঁইয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারুফ সংস্থার সভাপতি মাস্টার রেজাউল করিম, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মারুফ সংস্থার সাবেক অর্থ সম্পাদক এডভোকেট ওমর ফারুক শাহ, মিঠাছরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

সোমবার সারা দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে আগামী বুধবার সাবেক শিক্ষকদের সংবর্ধনা , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

 

আবুরহাট দুরন্ত সংঘের কমিটি ঘোষণা, সভাপতি জুনাইদ উল্যাহ; সম্পাদক মুসলিম উদ্দিন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার আবুরহাট দুরন্ত সংঘের কমিটি ঘোষণা করা হয়েছে। দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সুফী মোঃ জুনাইদ উল্যাহ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মুসলিম উদ্দিন। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি আরাফাত হোসেন, নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম আদিল, পারভেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাওছারুল হক কায়েস, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মামুন, সাইদুল আলম মিঠু, অর্থ সম্পাদক আশফাক মাহতাব ইফাজ, সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান শাকিল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শাখাওয়াত হোসেন, শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল আলম সানজিদ, ক্রীড়া সম্পাদক শেখ ফাহাদ, সহ-ক্রীড়া সম্পাদক হাফেজ মোহাম্মদ শাকিল, সমাজসেবা সম্পাদক রাসেল উদ্দিন, ধর্ম ও ঐক্য সম্পাদক শরিফ উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক নাইমুল হোসেন নিশান, প্রচার সম্পাদক আতিকুর রহমান মাহফুজ, সহ-প্রচার সম্পাদক তানভীর আলম আকাশ, অফিস সম্পাদক সাহেদুল ইসলাম ইরফাত, কার্যকরী সদস্য আজিম উদ্দিন আরজু, তানভীর হোসেন সায়েম, আবদুল্লাহ আল নোমান, আবদুর রহমান সাঈদ।

দুরন্ত সংঘের সভাপতি সুফী মোঃ জুনাইদ উল্যাহ বলেন, দুরন্ত সংঘ প্রতিষ্ঠার শুরু থেকে এতদ অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও সামাজিক বনায়নেও বিশেষ ভূমিকা পালন করেছে। অতীতের কর্মকান্ডের ধারা অব্যাহত রাখার পাশাপাশি নতুন কমিটির আরো বেশকিছু সামাজিক ও মানবিক কর্মকান্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

 

মিরসরাই মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি :::
চট্টগ্রামের মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিনদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার শহীদুল্লাহ মামুন।

ওইদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জিয়া উদ্দিন এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মিরসরাই উপজেলা আদর্শ শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, তিনদিন ব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে অংক দৌড়, চেয়ার খেলা, মোরগ লড়াই, লং জাম্প, মনের মতো সাজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়

জ্যেষ্ঠ প্রতিবেদক

নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) ২৫ দিনে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৪৪৭ কোটি ২ লাখ টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে প্রায় ৮১৮ কোটি টাকার বেশি। এভাবে এলে চলতি মাসেও রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর মাধ্যমে চলতি অর্থবছরের টানা ৭ মাস দুই বিলিয়ন ডলার করে রেমিট্যান্স আসবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে এসেছে ১৬৭ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স। আলোচিত সময়ের মধ্যে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ কোটি ৪২ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৭ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৮ লাখ ডলারের রেমিট্যান্স।

এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স আসে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকার বেশি।

একক মাস হিসাবে আগে কখনোই এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। এর আগে করোনাকালীন ২০২০ সালের জুলাই ২ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল।

তথ্য বলছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বরে) এক হাজার ৩৭৭ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। যা ছিল গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২৯৭ কোটি ৭০ লাখ ডলার বেশি। গত অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) রেমিট্যান্স এসেছিল এক হাজার ৮০ কোটি ডলার।