মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 36

নাহার এগ্রো গ্রুপের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রমিক-কর্মচারি ও কর্মকর্তাদের নিয়ে নাহার এগ্রো গ্রুপের মাসব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী, ফ্যামেলী ডে ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে নাহার এগ্রো ফিডমিলের আয়োজনে মোট ১৩টি ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী ১৬০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে নাহার এগ্রো গ্রুপের ডিজিএম আলাউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান টুটুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রেজাউল করিম নোমান, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, সাংবাদিক নাছির উদ্দিন ও কামরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার অপারেশন মো. মেহেদী হাসান, ম্যানেজার এডমিন ফাহিম উদ্দিন ভূঁইয়া,এজিএম (কিউসি)মঈন উদ্দিন, ম্যানেজার প্রোডাক্টন রাশেদুল আলম, সহকারি ম্যানেজার একাউন্টস শান্ত বড়ুয়া, ম্যানেজার পরিবহন আবদুল আজিজ এবং ম্যানেজার আবদুল হকসহ নাহার এগ্রোর কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

১৮ বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে – শাহজাহান চৌধুরী

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি আলহাজ¦ মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়াতে দেয়া হবেনা। জামায়াতে নিষিদ্ধের ৪দিন পর আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর ফিরে আসার কোন ইতিহাস নেই। আওয়ামী লীগের নাম এখন হাতাশা লীগ। আপনারা বাংলাদেশ স্বাধীনতা রক্ষা করার জন্য কোন বক্তব্য দেন নাই। গত ৫৩ বছরে আপনারা জাতিকে দ্বিধা বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন। স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজাকার এ বক্তব্য ছাড়া তাদের কোন বক্তব্য ছিল না। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে। শনিবার ( ১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহঃ) দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশে শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। গত ১৮ বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পন্ন তুলে দেয়া হয়েছে। এটার নাম দেয়া হয়েছে নৈতিক শিক্ষা, যেখানে সাহাবাই চরিত্র ছিল না, মুসলমান মনীষীদের চরিত্র ছিল না, রসূল আকরাম (সাঃ) এর চরিত্র ছিল না, ইসলামের দ্বীনি শিক্ষার কোন ব্যবস্থাই ছিল না। ১৮টি বছরে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদরাসা যদি না থাকতো, তাফসীরুল কুরআন মাহফিল যদি না থাকতো, মসজিদে ইমামরা যদি ইমামতি না করতো আজকে আমরা যে দ্বীন জানতে পারছি ইসলামকে জানতে পারছি রাসূল (সঃ) এর জীবনী জানতে পারছি, সেটা আমরা জানতে পারতাম না।
তিনি বলেন, ডা. শফিকুর রহমান এখন বাংলাদেশের নেতা নয়, উনি জামায়াত ইসলামীর নেতা নয়, উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা নয় বিশ্বনন্দিত নেতা হিসেবে আবিভূত হয়েছেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন ছারছীনা দরবার শরীফের ছোট পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ্ সিদ্দিকী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর, আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। মাদরাসা সুপার মাওলানা এম.এ কাশেমের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা রেজাউল হক নিজামী, ফেনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম।
এমএমডি

মিরসরাইয়ে জেড ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

 

মিরসরাই প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেতাত্মারা মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের সকল অবদান পাঠ্যপুস্তক এবং বিভিন্ন জায়গা থেকে উঠিয়ে দেয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। স্বৈরাচারী হাসিনার কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক মনোভাবের কারণে দেশের মুক্তিযুদ্ধ এবং তার প্রকৃত ইতিহাস হারিয়ে যেতে বসেছিল। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের কাছে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের জেড ফোর্সের অবদানের কথা সবার মাঝে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব জেড ফোর্সের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ ইতিহাসে অনেক সরকারের ক্ষমতার বদল হয়েছে। কিন্তু শেখ হাসিনার মতো এমন পরিনতি কারো হয়নি। এই ইতিহাস নতুন নয়, তার বাবা যেমনি ভাবে ১৯৭১ সালে পালিয়ে গেছেন, তিনিও তার নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দিয়ে একই পথ ধরেছেন।

আবুতোরাব জেড ফোর্সের প্রতিষ্ঠাতা ও দলনেতা এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মুখপাত্র ওমর ফারুকের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, সংযুক্ত আরব আমিরাতের জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. আনোয়ার হোসেন, থানা সংগ্রাম ও উন্নয়ন কমিটির আহবায়ক আশরাফ উদ্দিন প্রমুখ।

শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন র‍্যালী ও শোভাযাত্রার মধ্য দিয়ে। এরপর হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া বিএনপির প্রয়াত নেতাদের মরোনত্তর সম্মাননা, প্রবীন নেতাদের সম্মাননা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর ঢাকার জনপ্রিয় ব্যান্ড দল জেমস স্টোনের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যায় মাতেন উপস্থিত হাজারও দর্শক।

 

মিরসরাইয়ে শিতার্তদের মাঝে কম্বল বিতরণ

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী ক্লিফটন গ্রুপের সৌজন্যে লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাই এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজারে সিএনজি-অটোরিক্সা চালকদের মাঝে, জোরারগঞ্জ ইউনিয়নের গড়তাকিয়া এলাকায় ও মিঠানালা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সভপতি নাসির উদ্দীন, সাবেক আহবায়ক মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, বিএনপি নেতা করিম, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল হুদা, এ্যাডভোকেট বাচ্চু, পারভেজ হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, ক্লিফটন গ্রুপ প্রতিবছরের ন্যায় এবারো উপজেলার দুঃস্থ ও অসহায় শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। শুক্রবার ৩টি ইউনিয়নে ৬’শ কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ ছাড়াও ক্লিফটন গ্রুপের সৌজন্যে উপজেলার অসহায় মানুষদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চানি অপারেশন করা হচ্ছে।

মিরসরাইয়ে ৫শতাধিক রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা পেয়েছে ৫ শতাধিক রোগী। এছাড়া ১১০জন চানি পড়া রোগীকে আগামী ৭ ফেব্রুয়ারি ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর ঈদগাহ ফারুকিয়া দাখিল মাদরাসা মাঠে ক্লিফটন গ্রুপের সৌজন্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন মঈন উদ্দিন মনি, সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাইয়ের সভাপতি রাখাল চন্দ্র নাথ, সদস্য লায়ন সেলিম উদ্দিন, অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, কবি ও সাহিত্যিক মোঃ মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো: নুর উদ্দিন, বিএনপি নেতা আবু হানিফ ভূঁইয়া, মো. শাহজাহান, সমাজ সেবক মো. দিদারুল ইসলাম, লিও আইনুল ইসলাম চৌধুরী, লিও রায়হান উদ্দিন, লিও তুহিন, লিও আবিদ।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, ক্লিফটন গ্রুপের সৌজন্যে প্রতিটি মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়ে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এসময় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ১১০ জন চানি পড়া রোগীকে বাছাই করা হয়েছে। চানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।

 

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বারইয়ারহাটে বিএনপির মতবিনিময় সভা

মিরসরাই প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তৃণমূল জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভা বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান ফরায়েজীর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মীরালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান। প্রধান বক্তার বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, ৪ নম্বর ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের সওদাগর, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের সুমন, সদস্য সচিব নুরের নবী, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শংকর, সদস্য দিদারুল আলম, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন, জসিম উদ্দিন, তহমিন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন কালা, সাধারন সম্পদক লিটন, যুবদল নেতা মোশাররফ হোসেন, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, জাহেদ হোসেন, শাফায়াত শুভ, সাব্বির হোসেন, তানজিদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, প্রতিটি পাড়া মহল্লায় প্রত্যকের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা পৌঁছে দিতে হবে। ৩১ দফার মধ্যদিয়ে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব। ৫ আগস্টের পতিত সরকারের দোসররা এখনো নানা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

‘গ্রামীণ জনপদের মুখপাত্র চলমান মিরসরাই’

মিরসরাই প্রতিনিধি

‘চলমান মিরসরাই গ্রামীণ জনপদের মুখপাত্র। উপজেলা থেকে ধারাবাহিক ভাবে একটি পত্রিকা ২০ বছর প্রকাশনা অব্যাহত রাখা সত্যি প্রশংসনীয়। মিরসরাই উপজেলার সকল অসংগতি ও সম্ভাবনাকে চলমান মিরসরাই গুরুত্ব দিয়ে প্রচার করে আসছে। চলমান মিরসরাই’ শুধু সংবাদ প্রচার করে না সাংবাদিকও তৈরী করে। যারা বর্তমানে উপজেলার গন্ডি ছড়িয়ে চট্টগ্রাম ও ঢাকায় সাংবাদিকতা করছে দায়িত্বশীলতার সাথে।’ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চট্টগ্রামের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাই’ পত্রিকার ২১ বছরে পদর্পন উপলক্ষে প্রীতি সম্মিলনে এসব কথা বলেন বক্তরা।

চলমান মিরসরাই পত্রিকার নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় সম্পাদক এমএস হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতি ইউএস এ সভাপতি কাজী আজম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নুরুল আমিন চেয়ারম্যান, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, জামায়াতে ইসলামী মিরসরাই পৌরসভার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, মিরসরাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুল আলম, সাংবাদিক মাহবুব রহমান পলাশ, বিপুল দাশ, মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী, নাট্যকার মাঈন উদ্দিন চৌধুরী সেলিম, ঐতিহাসিক ছুটিখাঁ জামে মসজিদের খতিব নুরুল আলম তৌহিদী, মিরসরাই থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম মামুন, উপজেলা ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, উপজেলা শিবিরের সভাপতি সাকিব হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম, বারইয়ারহাট পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সম্পাদক এমএম হারুন, ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ইলিয়াস উদ্দিন মাসুদ, কবি ও ছড়াকার নজরুল ইসলাম, ব্যাংকার সরফু উদ্দীন, কবি গাজী এসএম নুরুল আহাদ, সাংবাদিক আবু সুফিয়ান, রাজু কুমার দে, এম আনোয়ার হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, নাজমুল হোসাইন, মোহাম্মদ ইউসুফ, ইমাম হোসেন, আজমল হোসেন, ফিরোজ মাহমুদ, সাফায়েত মেহেদী, শিহাব উদ্দিন শিবলু, অদম্য যুব সংঘের নির্বাহী পরিচালক এনামুল হক সোহাগ, জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মর্তুজা, উদয়নের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, ইগনাইট মিরসরাই সভাপতি মেহেদী হাসান জাবেদ, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, সমাজকর্মী মো. আবদুল্লাহ, মেহেদী হাসান ইমন, শতাব্দী ক্লাবের আলভী, আশরাফ উদ্দিন রুবাই।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে চলমান মিরসরাই’র ২০তম বর্ষপূর্তি উদযাপন করেন। এসময় চলমান মিরসরাইয়ের সম্পদক এমএস হোসাইন পত্রিকার প্রকাশক মোহাম্মদ মনজুরুল হককে প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক পদে, নির্বাহী সম্পাদক এম মাঈন উদ্দিনকে সম্পাদক পদে নাম ঘোষণা করেন। এছাড়া রাজু কুমার দে কে নির্বাহী সম্পাদক পদে, মোহাম্মদ ইউসুফ কে বার্তা সম্পাদক পদে, সৈয়দ আজমল হোসেন কে সহযোগী সম্পাদক পদে, সাহাব উদ্দিন রাশেদ কে সাহিত্য সম্পাদক পদে, ফিরোজ মাহমুদকে অনলাইন সম্পাদক পদে, সাফায়েত মেহেদীকে প্রধান প্রতিবেদক পদে, শিহাব উদ্দিন শিবলুকে বিভাগীয় সম্পাদক পদে পদোন্নতি দেন।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, ‘প্রকাশনাকাল থেকে চলমান মিরসরাই যেভাবে নিরপেক্ষ থেকে মিরসরাইয়ের আপামর জনসাধারণের সংবাদ প্রকাশ করে এসেছে আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে সেটিই আমাদের প্রত্যাশা। ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সঠিক পথে রাখতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

 

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে শতবর্ষ বিদ্যাপীঠ আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে। ১ম পর্বে ক্রিড়া অনুষ্ঠান ২৯ জানুয়ারী বুধবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উক্ত ক্রিড়া অনুষ্ঠান প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার সভাপতিত্বে উদ্ভোধন করেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মু.আবচার উদ্দিন। সকল শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব পালনের মধ্যমে ২০ গ্রুপে সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ৫৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।
২য় পর্বে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষিকা মর্জিনা আক্তার সভাপতিত্বে জারিন আনানের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মায়ানী বিএনপির আহবায়ক নুর হোসেন, সাবেক চেয়ারম্যান মুসা মিয়া, মায়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মিরসরাই থানা সংগ্রাম পরিষদের আহবায়ক আশরাফ উদ্দিন,সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম, মায়ানীর বিএনপির সদস্য শোয়েব হাসান প্রমুখ।

বারইয়ারহাটে হ্যাভেন বেকার্সের উদ্বোধন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে স্বনামধন্য হ্যাভেন বেকার্সের শো রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে বারইয়ারহাট পৌরসভার রেলগেইটের পূর্ব পাশে নতুন এই শো রুম উদ্বোধন করা হয়। শো রুম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, হ্যাভেন বেকার্স শো রুমের পরিচালক ইফতেখার আহম্মদ, মকসুদুল আলম, আজাদ পাটোয়ারী, ফরহাদ মিয়া, জহির উদ্দিন প্রমুখ। এসময় বারইয়ারহাট পৌরবাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির সভাপতি জয়নাল আবেদীন আলমগীর, সাধারন সম্পাদক কাজী মো. ওমর ফারুক, কামরান সরোয়ার্দি, জাহেদ হোসেন বাপ্পিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিরা কেক কাটেন। এদিকে শো রুমের উদ্বোধন উপলক্ষে প্রথম ২ শত জন ক্রেতার মধ্যে লটারির মাধ্যমে ১০ জনকে আকর্ষনীয় পুরষ্কার প্রদানের ব্যবস্থা রেখেছেন।

মিরসরাইয়ের হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শাহজাহান। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করে সকল শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪০টি ইভেন্টে অংশগ্রহণ করেন।