শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 634

খালেদার মনোনয়নপত্র বাতিলের বিপক্ষে ইসি মাহবুব

ডেস্ক রিপোর্ট :

শনিবার বাতিল হওয়া মনোনয়নপত্রের আপিল-নিষ্পত্তির শেষ দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত চৌধুরী খালেদা জিয়ার আপিল আবেদন নামঞ্জুর করেন।

তবে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার খালেদা জিয়ার আপিল আবেদনের পক্ষে নিজের মত প্রদান দেন।
উল্লেখ্য, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তারা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তার পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়

বিএনপির শরিকরা কে কয়টি আসন পেলো

ডেস্ক রিপোর্ট :

বিএনপিকে শরিকদের জন্য ২৫টি আসন ছেড়েছে বিএনপি। গণফোরামকে ছয়টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) পাঁচটি, জেএসডিকে পাঁচটি, নাগরিক ঐক্যকে পাঁচটি, জাতীয় পার্টিকে (কাজী জাফর) দুটি, এনপিপিকে একটি ও বাংলাদেশ কল্যাণ পার্টির জন্য একটি আসন দিয়েছে তারা। তারা বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে।

গণফোরাম পেয়েছে ছয়টি

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামকে ছয়টি আসন দিয়েছে বিএনপি। দলটির সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টুর জন্য ঢাকা-৭ আসন ছেড়ে দিয়েছে তারা। ময়মনসিংহ-৮ আসনে এএইচ এম খালেকুজ্জামান, হবিগঞ্জ-২ আসনে ড. রেজা কিবরিয়া, আওয়ামী লীগ থেকে গণফোরামে যোগ দেওয়া অধ্যাপক আবু সাইয়িদকে পাবনা-১ ও আমসা-আ আমিনকে কুড়িগ্রাম-২ আসন দিয়েছে বিএনপি। এছাড়া গণফোরামের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুরের জন্য মৌলভীবাজার-২ আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

এদিকে ঢাকা-৬ আসনের জন্য বিএনপির সাথে এখনো দেন-দরবার করছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ওই আসনে বিএনপির প্রার্থী হলেন দলটির সাবেক নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

এলডিপির জন্য পাঁচটি

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক এলডিপিকে পাঁচটি আসন দিয়েছে দলটি। আজ শনিবার সন্ধ্যার পর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মাইকে এ ঘোষণা দেওয়া হয়।

আসনগুলো হলো- চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদত হোসেন সেলিম, চট্টগ্রাম-৭ আসনে নুরুল আলম ও ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহবুব মোর্শেদ।

এলডিপির নেতা শাহাদত হোসেন সেলিম বলেন, ‘বিএনপি পাঁচটি আসন দিলেও আমরা আরো দুটি আসনের জন্য দেন-দরবার করছি।’

জেএসডি পেয়েছে পাঁচটি

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক জেএসডিকে পাঁচটি আসন দিয়েছে বিএনপি। দলটির সভাপতি আ স ম আবদুর রবকে লক্ষ্মীপুর-৪, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনকে কুমিল্লা-৪, শহীদউদ্দিন মাহমুদ স্বপনকে ঢাকা-১৮, সাইফুল ইসলামকে কিশোরগঞ্জ-৩ ও নুরুল ইসলামকে শরীয়তপুর-১ আসন দেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় এই মনোনয়ন দেওয়া হয় বলে জানিয়েছেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। তিনি বলেন, আমাদের আরো প্রার্থী আছেন। বাকি কারা পেলেন, রোববার সকালে বলা সম্ভব হবে।

নাগরিক ঐক্যকে পাঁচটি

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যকে পাঁচটি আসন দেওয়া হয়েছে। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহিদুল্লাহ কায়সার এ তথ্য জানিয়ে বলেন, শনিবার নাগরিক ঐক্যের প্রার্থীদের ধানের শীষ প্রতীকের চিঠি দেওয়া হয়েছে।

এর মধ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, এস এম আকরাম নারায়ণগঞ্জ-৫, মোফাক্কারুল ইসলাম রংপুর-৫, শাহ রহমত উল্লাহ রংপুর-১ ও নুরুর রহমান জাহাঙ্গীর বরিশাল-৪ আসনে নির্বাচনে অংশ নেবেন।

জাপা-জাফর পেয়েছে দুটি

জাতীয় পার্টিকে (কাজী জাফর) দুটি আসন দিয়েছে বিএনপি। এর মধ্যে দলটির টিআইএম ফজলে রাব্বি গাইবান্ধা-৩ ও আহসান হাবিব লিংকন কুষ্টিয়া-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনপিপির ফরহাদ লড়বেন মাশরাফির বিরুদ্ধে

২০ দলীয় জোটের অন্যতম শরিক ন্যাশনাল পিপলস পার্টিকে (এনপিপি) একটি আসন দিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। ওই আসনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

ধানের শীষ পেয়েছেন ইবরাহীম

বিএনপি নেতৃতৃধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম চট্টগ্রাম-৫ আসনে ধানের শীষের চিঠি পেয়েছেন। শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয় থেকে তিনি চিঠি নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান।

চাঁদপুর-৪ : প্রার্থী পছন্দ না হওয়ায় আ’লীগের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে দলীয় মনোনয়ন না দেয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার সমর্থক নেতাকর্মীরা।

শনিবার সকালে ফরিদগঞ্জ পৌরসভাসহ উপজেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে, মিছিল ও সমাবেশ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। বিক্ষোভ থেকে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে মনোনয়ন ফিরিয়ে দিতে আহবান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। অন্যথায় কঠিন সিদ্ধান্তের হুমকি দিয়েছেন তাঁরা।

জানা গেছে, চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের বর্তমান এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে প্রথমে মনোনয়ন দেয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নিবার্হী বোর্ড। পরে ঋণখেলাপিজনিত জটিলতার আশঙ্কা থাকায় বর্তমান এমপির সাথে বিকল্প প্রার্থী হিসেবে জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানকেও মনোনয়ন দেয় আওয়ামী লীগ। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উভয় প্রার্থীই বৈধ বলে বিবেচিত হন। কিন্তু শুক্রবার ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়াকে বাদ দিয়ে বিকল্প প্রার্থী সাংবাদিক শফিকুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। কেন্দ্রের এ সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলালীগের শত শত নেতাকর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা চাঁদপুর-লক্ষ্মীপুর মহাসড়কের বাসস্ট্যান্ড, কালির বাজার চৌরাস্তা, গৃদকালিন্দিয়া বাজার, ভাটিয়ালপুর চৌরাস্তারসহ বিভিন্ন স্থানে নেতাকর্মীরা রাস্তায় শুয়ে, গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় দুই ঘন্টাব্যাপী সড়ক অবরোধ কালে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় এ আসনে মুহাম্মদ শফিকুর রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হলে ফরিদগঞ্জের কয়েকটি এলাকায় বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে নেতা-কর্মীরা । ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে ।

একই সময় উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে বিক্ষোভ মিছিল করে কিছুক্ষণের জন্য চাঁদপুর- রায়পুর সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে নেতা-কর্মীরা। এদিকে রাত সাড়ে ৭টার দিকে সদর বাজার মোড়ে রাস্তা অবরোধ করতে গেলে সাংবাদিক শফিকুর রহমানের সমর্থকরা তাদের বাধা দেয়। পরে থানা পুলিশ এসে তাদের নিয়ন্ত্রণে আনে। পৌর এলাকার বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও ওলামা লীগের নেতৃবৃন্দ অংশ নেন।

খালেদা জিয়ার অপেক্ষা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

ভোটে অংশ নিতে পারবেন কি না, তা জানতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অপেক্ষা বাড়ল। নিম্ন আদালতে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের আরও শুনানি করবে নির্বাচন কমিশন। তবে আজ শনিবার বিকেল পাঁচটার পর এই শুনানি হবে।

খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিন আসনের রিটার্নিং কর্মকর্তা খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দেন। এর বিরুদ্ধে তাঁর পক্ষ থেকে নির্বাচন কমিশনে আপিল করা হয়। আজ দুপুরে কমিশনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির একপর্যায়ে নির্বাচন কমিশন বলেন, এর ওপর আবার শুনানি হবে। এরপর সিদ্ধান্ত জানানো হবে।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হয়। আজ শেষ দিনের মতো আপিল নিষ্পত্তির কাজ চলছে।

মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান

 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। তিনি চট্টগ্রাম-৮ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

শনিবার সকালে আপিল শুনানির পর তার আবেদন গ্রহণ করে মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ২ ডিসেম্বর মনোনয়ন যাচাই–বাছাইয়ের পর বিল খেলাপির অভিযোগে এম মোরশেদ খানের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল।

সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজ শেষ দিনের মতো আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে এই আপীল শুনানি চলছে। আপিলে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া আজ যাদের মনোনয়ন বৈধ হলো তারা হলেন- নাঈম জাহাঙ্গীর (গণফোরাম, জামালপুর-৩), আব্দুল কাইয়ুম খান (ইসলামী আন্দোলন, নেত্রকোনা-১), এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬,)।

আজ শেষ দিনে ২৩৩ জনের আপিল শুনানি হবে। এর আগে নির্বাচন কমিশনে আপিল করে দ্বিতীয় দিনেও প্রার্থিতা ফিরে পেয়েছেন ৭৮ নেতা। এর মধ্যে বিএনপির ২১, আওয়ামী লীগের একসহ ১৫টি রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আছেন ১৩ জন।

মিরসরাইয়ে সরকারী দলের হামলায় বিএনপি-ছাত্রদলের ৫জন আহত

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সন্ত্রাসী হামলায় বিএনপি সমর্থীত ৪ ব্যবসায়ী ও এক ছাত্রদল কর্মী আহত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের শুক্কুরবারইয়ারহাট বাজারে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতরা হলেন, বোরহান উদ্দিন, মোঃ বাবলু, নাজিম উদ্দিন, আজাদ হোসেন ও ছাত্রদল কর্মী মেহেদী হাসান।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন জানান, শনিবার সকালে শুক্কুরবারইয়ারহাট বাজারে গিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান আবুল খায়ের জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আনিসের নেতৃত্বে একদল সন্ত্রাসী বিএনপি সমর্থীত ব্যবসায়ীদের উপর হামলা করে এবং অনেকের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। আগামী নির্বাচনকে ঘিরে যেন কোন কার্যক্রম না করে। এছাড়া গত বৃহস্পতিবার উপজেলার করেরহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরকারী দলের লোকজনের হামলায় অন্তত ১০জন আহত হয়েছে।
তবে হামলার কথা অস্বীকার করে আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভুঁইয়া বলেন, আমরা নৌকা প্রতিকের সমর্থনে গনসংযোগ করতে গেছি। সেখানে হামলার কোন ঘটনা ঘটেনি।
এদিকে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্ভে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন।

বিএনপি প্রার্থী নুরুল আমিনের পক্ষে কাজ করতে আরব আমিরাত মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের আহবান

 

মিরসরাই প্রতিনিধি:

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ধানের শীষ প্রতিকে প্রতিদ্বন্ধিতা করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। শুক্রবার বিএনপির গুলশান কার্যালয়ে চুড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনোনয়ন পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত মিরসরাই উপজেলার জাতীয়তাবাদী আদর্শের সকলকে নিয়ে গঠিত ‘মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত।’

সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ খোরশেদ আলম বলেন, দল তৃণমূলের ত্যাগী নেতাদের মূল্যায়ন করেছে। তার ফলশ্রুতিতে নুরুল আমিনকে মনোনয়ন দেয়া হয়। এই জন্য দলের হাইকমান্ড, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বিএনপির সকল নেতা-কর্মীর প্রতি আহবান জানিয়ে বলেন, এই নির্বাচন আন্দোলনের অংশ। বিএনপির চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দি কারাগার থেকে মুক্ত করার নির্বাচন, তারুন্যের প্রতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। তাই সবাইকে সকল ভেদাভেদ ভূলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে এদেশের গন-মানুষের প্রতিক, খেটে খাওয়া মানুষের প্রতিক, মুক্তিকামী জনতার প্রতিক ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে নুরুল আমিনকে বিজয়ী করতে হবে। অন্যথায় এই জালিম সরকারের রাহুর গ্রাস থেকে এদেশের ১৬ কোটি মানুষকে মুক্ত করা সম্ভব হবে না।

মিরসরাইয়ে হানাদার মুক্ত দিবস পালিত

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মিরসরাই কমান্ডের উদ্যোগে শনিবার (০৮ ডিসেম্বর) হানাদার মুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষে মিরসরাই সদরে বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সাংসদ ও বাংলাদেশ সরকারের গণপূর্ত ও গৃহায়ন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি র‌্যালী বের হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আমরা মিরসরাইয়ের সন্তানরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে লড়েছি। শুভপুর কাঠের ব্রীজ আমরা ধ্বংস করে হানাদার বাহিনীর শক্তি আমরা ধুলিস্যাৎ করে দিয়েছি। মিরসরাই সহ সমগ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধাদের এ ত্যাগ আওয়ামীলীগ সরকার ভুলেনি। মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাচ্চে এ সরকার। আওয়ামীলীগের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি।

প্রধান অতিথির ভাষনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন রেসকোর্সে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর ঐ যুগান্তকারী ভাষনই ছিলো বাঙালী জাতির অনুপ্রেরনা। বঙ্গবন্ধু স্বাধিন বাংলাদেশের স্থপতি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব রহমান রুহেল, উপজেলা আওয়ামীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গির কবির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, ডেপুটি কমান্ডার আবুল হাশিম সহ ইউনিয়ন কামান্ডারগন সহ প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা পরিবার ও আওয়ামীলীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। স্বাধিনতার কবিতা আবৃতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

 

বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ নির্বাচন চেয়ে মার্কিন কংগ্রেসে রেজ্যুলেশন

ডেস্ক রিপোর্ট :

 

বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনকে উৎসাহিত করার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি রেজ্যুলেশন উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে এটি উত্থাপন করেন রিপাবলিকান সদস্য উইলিয়াম কিটিং। তিনি এ রেজ্যুলেশনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেয়ার জন্য কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতি আহ্বান জানান। ওই কমিটিতে পর্যালোচনা শেষে রাষ্ট্রীয়ভাবে এ বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক পদক্ষেপ নেয়া হবে।

রেজ্যুলেশনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক সহিংসতা, ইসলামী উগ্রপন্থা, শরণার্থী সংকট অন্যতম। এ ছাড়া দেশটিতে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও চ্যালেঞ্জের মুখে রয়েছে। গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর কোনো আঘাত বাংলাদেশের মানুষের আত্মত্যাগের জন্য অবমাননাকর।

একই সঙ্গে তা মানবাধিকার ও আইনের শাসনের প্রতি দেশটির দায়বদ্ধতাকেও ক্ষুণ্ন করে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনকে গণতন্ত্রের ভিত্তি আখ্যা দিয়ে রেজ্যুলেশনে আসন্ন জাতীয় নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে উৎসাহিত করার জন্য কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রতি আহ্বান জানানো হয়। বলা হয়, সব ভোটারের স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে যে নির্বাচনে মৌলিক স্বাধীনতাকে উৎসাহিত করা হয়, সেটাই ন্যায্য নির্বাচন।

রেজ্যুলেশনে গত জাতীয় নির্বাচনে পক্ষপাতিত্বের আশঙ্কায় বিএনপির অংশ না নেয়ার কথা উল্লেখ করা হয়। দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থা ও জঙ্গিবাদ প্রতিরোধে এবং মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্র নিশ্চিত করতে মার্কিন সরকারের উচিত আরো সক্রিয়ভাবে বাংলাদেশকে সমর্থন দেয়া। এ ছাড়া, রেজ্যুলেশনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। একই সঙ্গে সাম্প্রতিক রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিকতা ও উদারতার প্রশংসা করা হয়।

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক:

 

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) নির্বাচনী এলাকার বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান কিরণের সমর্থক ও সখিপুরের দক্ষিন তারাবুনিয়ার ৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাকির মালকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুরো নির্বাচনী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কুপিয়ে জখম করার পর স্থানীয় লোকজন জাকিরকে উদ্ধার করে পার্শ্ববর্তী চাঁদপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর সখিপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।