শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 68

দল বা প্রার্থী বুঝে নয় অপরাধ বুঝেই ব্যবস্থা গ্রহণ : রাশেদা সুলতানা

 

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) দল বা প্রার্থী বুঝে নয়, অপরাধের ধরন বুঝেই ব্যবস্থা গ্রহণ করছে। ইসির দৃষ্টিতে সকল প্রার্থীই সমান।

তিনি বলেন, ‘স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট-আমরা এসব কিছু বুঝি না। আমরা বুঝি প্রার্থী প্রার্থীই। সব প্রার্থীই আমাদের কাছে সমান। আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। প্রার্থীরা যাতে আচরণ বিধি মেনে চলে তা দেখার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমান আদালতসহ নির্বাচন অনুসন্ধান কমিটিসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে।’

 

নির্বাচন কমিশনার আজ শুক্রবার লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি খুবই ভালো। প্রধান নির্বাচন কমিশনারসহ প্রত্যেক কমিশনার জেলায় জেলায় গিয়ে সবার সাথে কথা বলছেন। একটা ভালো ভোট করতে হলে সবার সমন্বয় দরকার। আমরা সেই সমন্বয়টা করেছি। সেটা যাতে আরো দৃঢ় হয় আমরা সেই ব্যবস্থায় যাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনী প্রতিটি স্তরেই তৎপর। কোনোরকম অস্থিতিশীল অবস্থা বা ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কমিশন সচেষ্ট রয়েছে। ভোটাররা এসে যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, আমরা সেই ব্যবস্থা করছি।’

মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে কোন মাস্তানী চলবে না- স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন

 

মিরসরাই প্রতিনিধি
‘মিরসরাইয়ে কোন মাস্তানী চলবে না। সুতারাং সন্ত্রাস, চাঁদাবাজ ও মাস্তানরা সাবধান হয়ে যাও। আমি রাজপথ থেকে বেড়ে উঠা কর্মী। কোন অপশক্তি জনগন থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। আগামী ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমাদের প্রশাসন সুষ্ঠু নির্বাচনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিশেষ করে নির্বাচনে র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনী থাকবে। তাই ভোটারদের ভয় পাওয়ার কোন কারণ নেই। আপনার নিজ নিজ কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দেবেন। মিরসরাইয়ে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে ব্যালেট বিপ্লবের মধ্যদিয়ে ঈগল প্রতীক বিপুল ভোটে জয়ী হবে।’ শুক্রবার (২৯ ডিসেম্বর) মিরসরাইয়ের ৪ নং ধুম ইউনিয়নে পথসভায় এসব কথা বলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি দিনব্যাপী ধুম ইউনিয়নের শান্তিরহাট, মহাজনহাট, মোবারকঘোনা আবাসনপ্রকল্প ও শুক্রবারইয়ারহাট এলাকায় গনসংযোগ ও পথসভা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, নির্বাচন সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান শাহীন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার দপ্তর সম্পাদক আছিফুর রহমান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গিয়াস উদ্দিন আরো বলেন, ‘আপনারা জোরজবরদস্তির চিন্তা করছেন, কেন্দ্র দখল করবেন সেসব চিন্তা মাথা থেকে ফেলে দেন মিরসরাইয়ের মানুষ আর সেসব করতে দিবে না। আমি অতীতে আপনাদের সাথে ছিলাম। যতদিন বেঁচে থাকবো আপনাদের সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।’
পথসভায় গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচনী সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘একটি পক্ষ সুষ্ঠ নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য আমাদের কর্মীদের উপর হামলা করছে। আমাদের পোস্টার, ব্যানার ফেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে। আমরা প্রশাসনিকভাবে সবকিছু মোকাবেলা করবো। আমরা সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন চাই।’

মিরসরাইয়ে উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই-উঠান বৈঠকে রুহেল

 

মিরসরাই প্রতিনিধি
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। অন্য কেউ এমপি হলে মিরসরাইকে লুটেপুটে খাবে। আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন সপ্তাহে দুই দিন আপনাদের সময় দিব। আপনাদের সুখ দুঃখের কথা শুনে আপনাদের সমস্যা সমাধানে কাজ করবো। আমাদের মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। এখানে অনেক লোকের চাকরি হবে। কিন্তু আমাদের দক্ষ জনশক্তি নেই। দক্ষজনশক্তি গড়ে তুলতে আমি কাজ করবো। বেকারদের জন্য আমরা ট্রেনিং সেন্টার গড়ে তুলে তাদের দক্ষ জনশক্তিতে রপান্তর করবো। শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী উঠান বৈঠকে এসব কথা বলেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। ওইদিন সকাল ১০ ঘটিকা থেকে রাত ৮ঘটিকা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৮টি উঠান বৈঠক করেছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান,সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াছমি আক্তার কাকলি, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী বেলাল উদ্দিন, নুরুল গনি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ মাঈনুদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

 

মিরসরাই প্রতিনিধি

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রাম-১ মিরসরাইয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) সকালে
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাজিদ হুসাই, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা নাজমুল হক, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, অবৈধ হাসিনা সরকারের নির্দেশে গৃহপালিত নির্বাচন কমিশনের অধীনে প্রহসনের একতরফা নির্বাচন কেউ মেনে নেবে না। ৭ জানুয়ারি জনগন যেন ভোটদান থেকে বিরত থাকে সেজন্য আমরা লিফলেট বিতরণ ও গনসংযোগ করে যাচ্ছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করা হবে।

 

মিরসরাইয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো-গিয়াস

মিরসরাই প্রতিনিধি
‘দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্মার্ট সিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে মিরসরাইবাসীকে অগ্রাধিকারভিত্তিতে চাকুরির ব্যবস্থার জন্য শিল্পমালিকদের নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবো এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিতে প্রশিক্ষণের ব্যবস্থা করবো। মিরসরাইয়ের বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো।’ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন বুধবার (২৭ ডিসেম্বর) মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন ও ইছাখালী ইউনিয়নে গনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। সকালে কমলদহ, কমরআলী, সাহেরখালী, ডোমখালী, নিজামপুর বিশ্বিবিদ্যালয় কলেজ, হাদিফকিরহাট, বড়দারোগারহাট এলাকায় এবং বিকেলে ইছাখালী ইউনিয়নের সাকারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন, টেকেরহাট বাজার, মাদবারহাট বাজার, আবুরহাট বাজার, ঝুলনপোল বাজার, ৬ নং রাস্তার মাথা, ভূঁইয়ারোড় রাস্তার মাথা এলাকায় গনসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বলেন, ‘আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে আমি শুধু মানুষকে সেবা দিয়ে গেছি। সেবা প্রদানের ক্ষেত্রে আমি কখনো দল বিবেচনা করিনি। আমার শরনাপন্ন হয়ে কেউ সেবা পায়নি এমন কোন নজির আমার জানা নেই। আমি অতীতে সুখে-দুঃখে মিরসরাইবাসীর সাথে ছিলাম, যতদিন বেঁচে থাকবো মিরসরাইবাসীর সাথে থাকবো। আমি আপনাদেরই লোক।’ এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুত সমিতি-৩ এর সাবেক পরিচালক দেলোয়ার হোসেন, মিরসরাই উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল তুহিন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রাসেদ, ওচমানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নয়নসহ নেতৃবৃন্দ।

মিরসরাইয়ে বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষের পাশে থাকতে চান রুহেল

মিরসরাই প্রতিনিধি
বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষের পাশে থাকার কথা দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। তিনি বলেছেন, আমার বাবাকে মিরসরাইয়ের মানুষ যে ভালোবাসা দিয়েছে আমিও চাইবো আপনাদের সেবা করে সেই ভালোবাসা অর্জন করতে। আমার বাবা দীর্ঘ ৫৪টি বছর মিরসরাইবাসীর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমিও বাবার মত সাধারণ জনগনের পাশে থাকতে চাই।
বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বিভিন্ন উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
রুহেল বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখানে সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। মন্ত্রী হয়েছেন। মিরসরাইয়ের এমন কোন বাড়ি নাই যেখানে তার পায়ের ধুলি পড়েনি। আমাকে যদি আপনারা সংসদ সদস্য বানান, বাবার পদাঙ্ক অনুসরণ করে আমিও সব সময় আপনাদের পাশে থাকবো। আমি গনমানুষের কাছে ছুটে যাচ্ছি। মানুষের সাথে কথা বলছি। তাঁরা আমাকে ছেলের মত, ভাইয়ের মত ভালোবাসা দিচ্ছে। যদি এমপি নির্বাচিত হই, সপ্তাহে দুইদিন হলেও আমি সাধারণ মানুষের কথা শুনতে বাড়ি বাড়ি ছুটে যাবো।

ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম আবু সুফিয়ান, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল মোস্তফা মানিক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, আপনাদের ইছাখালী ইউনিয়নে গড়ে উঠছে এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এলাকার চিত্র পাল্টে যাবে। এটার সুফল এখানকার জনগন ভোগ করবেন। অর্থনৈতিক অঞ্চলে চাকরীরর জন্য আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো। যাতে দক্ষ হয়ে যুবকেরা এখানে চাকরী পায়।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। স্বপ্নের পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য উন্নয়নের নমুনা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এক সময় বাংলাদেশের মানুষ এসব কল্পনা করতে পারেনি। অথচ এগুলাই আজ বাস্তব। তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে সুশৃঙ্খলভাবে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

 

মিরসরাইয়ের জোরারগঞ্জে দিনব্যাপী নৌকার উঠান বৈঠক

 

মিরসরাই প্রতিনিধি

‘আমাদের যুব সমাজ মাদকের চোবলে ধ্বংস হয়ে যাচ্ছে। ৭ম-৮ম শ্রেনীর ছাত্ররা মাদকে আসক্ত। যে পরিবারের একজন সন্তান মাদকাসক্ত সেই পরিবার জানে মাদকের ভয়াবহতা সম্পর্কে। মাদকের কারণে পরিবার ধ্বংস, দেশ ধ্বংস। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবো।’ চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহবুব উর রহমান রুহেল উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি রবিবার (২৪ ডিসেম্বর) দিনব্যাপী জোরারগঞ্জ ইউনিয়নে ৮ টি উঠান বৈঠক করেন। এসময় তিনি আরো বলেন, ‘আমাদের যুব সমাজকে দক্ষ জনশক্তি ও উচ্চ শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে মিরসরাইয়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও আইটি পার্ক গড়ে তুলবো। সরকারের গৃহায়ণ ও গনপূর্ত বিভাগ কর্তৃক প্রণীত মহাপরিকল্পনা অনুযায়ী পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে মিরসরাইকে মডেল উপজেলা হিসেবে গঠন করবো।’

জোরারগঞ্জ ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে শাহ কালা (রহঃ) প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় শেষে দিনব্যাপী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় মস্তাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিজি বাড়ী মসজিদ সংলগ্ন, খিলমুরারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহীনুর হোসেন শাহীন মেম্বার বাড়ী, উত্তর সোনাপাহাড় ইমামপুর ঈদগাহ, পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশেদুল ইকবাল মেম্বার বাড়ী ও আবুল কোম্পানী বাড়ী প্রাঙ্গনে। জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার সার্বিক দিকনির্দেশনায় এবং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত এসব উঠান বৈঠকে বক্তব্য রাখেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজী, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, সহ-দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার তানজীব উল আলম, মিরসরাই এসোসিয়েশনের সভাপতি কালু কুমার দে, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ করিম রানা প্রমুখ।

 

মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিনিধি

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ১৩তম দফায় দেশব্যাপী বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জোরারগঞ্জ থানা যুবদল। রবিবার ( ২৪ ডিসেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে।

 

মিরসরাইয়ে নৌকা সমর্থকের ২ হাজার টাকা জরিমানা

 

মিরসরাই প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ঈগল) ব্যানার-পোস্টার লাগানোর সময় বাধা দেওয়া ও সমর্থক জহুরুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের (নৌকা) সমর্থক বলে জানা গেছে।
স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ঈগল) নির্বাচনের প্রধান সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, শনিবার দুপুরে মিরসরাইয়ের ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছদমারদীঘী আমাদের কর্মীরা ব্যানার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহুলের কর্মীরা বাধা দেয়। এই সময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল হককে নৌকার কর্মীরা আক্রমণ করে এবং বেদম প্রহার দেয়। মারামারির এক পর্যায়ে ঘটনাটি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনকে অবহিত করলে তিনি সাথে সাথে ভ্রাম্যমাণ আদালত প্রেরণ করেন। এই সময় ভ্রাম্যমাণ আদালত হাজির হয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হলে আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে দুই হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে এমন ঘটনা হলে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
তিনি আরো বলেন, হামলার ঘটনায় জড়িত অন্যরা হলেন, আজিম উদ্দিন (৩২), নাঈম উদ্দিন (২৬), সুদীর চন্দ্র নাথ সহ আরও ১০-১২ জন মিলে এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত জহুরুল হক জানিয়েছেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ঈগল) ব্যানার-পোস্টার লাগানোর সময় বাধা দেওয়া ও সমর্থকের উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ঘটেছে। অভিযুক্ত বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের (নৌকা) সমর্থক আবুল বশর প্রকাশ আইয়ুব খান (৬০) কে ২ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সর্তক করা হয়েছে।

অসহযোগ আন্দোলনের ডাকে মিরসরাইয়ে বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ

 

মিরসরাই প্রতিনিধি

অসহযোগ আন্দোলনের ডাকে জনমত তৈরির লক্ষ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে বিএনপি। শনিবার ( ২৩ ডিসেম্বর) সকালে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট ও আবুতোরাব বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশগ্রহণ করেছেন।