রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 74

মিরসরাইয়ে চোলাইমদ সহ মাদক কারবারি গ্রেফতার

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ১৭ লিটার দেশীয় চোলাইমদ সহ আশরাফ হোসেন (২৩) নামে এক মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহত একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ করা হয়। মঙ্গলবার ( ৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে টায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা আবছার মিয়ার দোকানের সামনে রাস্তার উপর এ ঘটনা ঘটেছে। আটক হওয়া আশরাফ উপজেলার জোরারঞ্জ ইউনিয়নের ডিপটি টিলা এলার নুরনবীর ছেলে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় মঘাদিয়ার গাজিটোলা এলাকায় এক মাদক ব্যবসায়িকে হাতেহাতে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৭ লিটার চোলাইমদ ও মাদক বহন কাজে ব্যবহৃত ১টি রেজিষ্ট্রশন বিহীন সিএনজি অটোরিকসা জব্দ করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

মিরসরাইয়ে গ্রামীণ প্রান্তিক গ্রাহকদের নিয়ে ব্র্যাক ব্যাংকের উঠান বৈঠক

মিরসরাই প্রতিনিধি

গ্রামীণ সুবিধাবঞ্চিত প্রান্তিক গ্রাহকদের মাঝে ব্যাংকিং সেবা ছড়িয়ে দিতে ও বৈধ চ্যানেলে রেমিট্যান্স আনয়ন এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিরসরাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকালে ব্র্যাক ব্যাংক বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্যোগে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

ব্র্যাক ব্যাংকের মাস্টার এজেন্ট মোঃ আশরাফ উদ্দিন সোহেলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চট্টগ্রাম রিজিয়নের টিম লিড কফিল উদ্দিন, এআরও মো. তানভীরুল ইসলাম, এআরই  সৈয়দ মো. সাদমান আবেদীন, এএফও সবুজ সেন, ইশরাত সুলতানা তৃশা, গ্রাহক দীন মোহাম্মদসহ বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং এর কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, নিজেদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য ক্ষুদ্র সঞ্চয়ের কোন বিকল্প নেই।

 

বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক  রেমিট্যান্সের গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক সচেতনতা নিয়ে মতবিনিময় করেন। এসময় ব্র্যাক ব্যাংকের আধুনিক ব্যাংকিং এর বিভিন্ন সুবিধার কথা তুলে ধরা হয়। উঠান বৈঠকে বিভিন্ন শ্রেনি  পেশার মানুষ অংশ নেয়।

 

উল্লেখ্য, সুশাসন আর স্বচ্ছতা নিশ্চিত করে আস্থা হয়ে লাখো গ্রাহকের পাশে আছে দেশের সবচেয়ে বিশ্বস্ত আর্থিক প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। আধুনিক ব্যাংকিং এর সকল সুবিধা সম্বলিত দেশজুড়ে অসংখ্য এজেন্ট ব্যাংকিং এর মত লেনদেন করুন আস্থার সাথে আমরা আছি আপনার পাশে এ স্লোগানে বারইয়ারহাট এজেন্ট ব্যাংকিং আউটলেট ২০১৮ সাল থেকে নিত্যপ্রয়োজনীয় ব্যাংকিং  সেবা দিয়ে যাচ্ছে।

 

 

সমাজ সেবায় অবদানের জন্য শেরে বাংলা পীস এ্যাওয়ার্ড পেলেন আব্দুর রহিম

 

মিরসরাই প্রতিনিধি

সমাজ সেবায় অবদানের জন্য শেরে বাংলা এ কে ফজলুল হক পীস এ্যাওয়ার্ড অর্জন করেছেন মিরসরাইয়ের করেরহাট উদয়ন ক্লাবের সভাপতি ও করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম। গত ৩ নভেম্বর ঢাকার
হোটেল প্যান প্যাসিফিকে শেরে বাংলা একে ফজলুল হক ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা গুণীজন সংবর্ধনায় এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর (এমপি)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আব্দুল মুক্তাদির চৌধুরী (এমপি)। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, বিচারপতি নিজাম উদ্দিন।

আব্দুর রহিম মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া গ্রামের বাসিন্দা। তিনি শাহজালাল (রঃ) মটরস এর স্বত্ত্বাধিকারী। এছাড়া করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার অন্যতম প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তিনি এর আগেও সমাজসেবায় অবদানের জন্য একাধিক সম্মাননা অর্জন করেছেন।

আবদুর রহিম রাজনীতি ও ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে সমাজসেবার সাথে জড়িত রয়েছেন। এ্যাওয়ার্ড অর্জন করায় আবদুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

 

 

 

মিরসরাইয়ে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা সহ একটি প্রাইভেটকার জব্দ করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই গুলিস্তাান ফিলিং ষ্টেশনের সামনে প্রাইভেট কারসহ গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ আটক হয়নি। এসময় হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার নাসিম খান ও জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার উপস্থিত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের দিকে মাদক বহন করা একটি প্রাইভেটকার যাওয়ার সংবাদে গুলিস্তান ফিলিং ষ্টেশনের গতিরোধের চেষ্টা করলে চালক কারটি রেখে পালিয়ে যায়। এরপর কারের পেছনের ঢালার ভেতর থেকে প্লাষ্টিকের বস্তায় কালো রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ প্যাকেটে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার মূল্য ২ লাখ ৮৫ হাজার টাকা। প্রাইভেটকারের মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি সধারণ ডায়েরী ( নং ১০৫) করা হয়েছে।

মিরসরাইয়ে নয়ন চেয়ারম্যানের উদ্যোগে খেলার সামগ্রী বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক সংগঠন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে৷

রবিবার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সৌজন্যে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে৷

জানা গেছে, করেরহাট ইউনিয়নে বেশ কিছু সামাজিক ক্লাব রয়েছে যারা নিয়মিত বিভিন্ন খেলার আয়োজন করে। এছাড়া করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রতিবারই উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতার সাক্ষর রেখেছে৷ তাদের অনুপ্রেরণা উৎসাহ দেয়ার জন্যেই ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে৷

এবিষয়ে করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, ‘ সাতবারের নির্বাচিত এমপি সাবেক সফল মন্ত্রী প্রিয় নেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামীর অভিভাবক মাহবুব রহমান রুহেল ভাইয়ের পক্ষ থেকে করেরহাট ইউনিয়নের সকল সামাজিক ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড় দের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে৷ করেরহাট শিক্ষা, ক্রীড়া, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে এগিয়ে যাবে। আমি সবসময় পাশে আছি’।

এসময় ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদক, ছাত্র ছাত্রী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির মিছিল

মিরসরাই প্রতিনিধি ::
দ্বিতীয় দফা টানা ৪৮ ঘন্টা অবরোধের প্রথমদিন মিরসরাইয়ে পৃথক পৃথক মিছিল করেছে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল। রোববার (৫ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া মহাসড়কের বিএসআরএম ও মিঠাছড়া এলাকায় সকাল ৮টা নাগাদ মিছিল করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিতরা। উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন ও সাবেক ছাত্রনেতা মোজাম্মেল হোসেন মিছিলের নেতৃত্ব দিয়েছেন।

এদিকে অবরোধে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের সমন্বয়ে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছেন।

মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, যে কোন ধরনের নাশকতা এড়াতে ও জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন জায়গায় অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি। এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

 

মিরসরাইয়ে নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, তিন স্কুল ছাত্র নিহত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন স্কুল ছাত্র নিহত হয়েছে। এসময় আরো একজন আহত হয়। শনিবার ( ৪ নভেম্বর) দুপুর ১২টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছোট কমলদহ ইউটার্নে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। ইমাম হোসেন নিজামপুর মুসলিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। জনি সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি ও আকিব একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহতের নাম আরাফাত হোসেন (১৬)। সে মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের সালাহ উদ্দিনের ছেলে ও আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ ইউটার্নের সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরও একজন আহত হন। নিহতের উদ্ধার করে টেরিয়াইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। আহত আরাফাতকে প্রথমে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়া হয়েছে। তারা চার বন্ধু হাদিফকিরহাট থেকে সীতাকুন্ড যাচ্ছিল।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন বলেন, নিহত আকিব ও জনি আমার ওয়ার্ডের আহম্মদ ডাক্তার বাড়ির আবুল হাশেম ও আবুল কাশেমের পুত্র। তারা সাহেরখালী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা সব সময় চলাফেরা করত। শনিবারও সকালে তারা একসাথে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে পরে আরো দুই বন্ধুসহ চারজন সীতাকুন্ড যাচ্ছিল। তিনি আরো বলেন, খবর পেয়ে হাইওয়ে থানায় গিয়ে মরদেহগুলো বুঝে নিয়েছি। শনিবার রাত ৮টার দিকে দুজনের একসাথে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। একসাথে তরতাজা তিনটি ছেলে চলে গেল। আমার ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম ও সাহেরখালী ইউনিয়নের দুজন মারা গেছে।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা সবাই চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কমলদহ এলাকায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাত কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন মারা গেছে। তাদের সবার মাথায় বেশি আঘাত লেগেছে। নিহত তিনজনের মরদেহ পরিবারে অনুরোধে ময়নাতদন্ত ছাড়া স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দুর্ঘটনার পরপর অজ্ঞাত কাভার্ডভ্যানটি পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

মিরসরাইয়ে আইডল অন্বেষণে ১০৫ শিক্ষার্থীর লড়াই

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার মাধ্যমিকের বর্ষসেরা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত আইডল অন্বেষণ প্রতিযোগিতা ‘অদম্য সেরাদের সেরা’ ৫ম আসরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) উপজেলার মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৪টি কক্ষে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মিরসরাইয়ের অন্যতম সামাজিক ও যুব সংগঠন অদম্য যুব সংঘের আয়োজনে ব্যতিক্রমী এই প্রতিযোগিতার এবারের আসরে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন বর্ষসেরা শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এসময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, সাংবাদিক বিপুল দাশ, এম মাঈন উদ্দিন, আবু সাঈদ ভূঁইয়া, এম আনোয়ার হোসেন, মোহাম্মদ ইউসুফ, বাবলু দে, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, হিতকরীর সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদ।
হল সুপারের দায়িত্ব পালন করেন হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. শাহজাহান ও মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হোসাইন সবুজ। এছাড়া অদম্য সেরাদের সেরা ৫ম আসরের পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ এবং পরীক্ষা পরিচালনা কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন অদম্য যুব সংঘের পরিচালক এনামুল হক সোহাগ, সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ, সহ-সভাপতি মনজুর আলম ভূঁইয়া, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মোহাম্মদ জাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিশান, প্রচার সম্পাদক তারিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক আবিদ হোসেন, দপ্তর সম্পাদক সাহেদুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মাইনুল হোসেন, সদস্য কামরুল ইসলাম, মাহবুব আলম, আনোয়ার হোসেন রাসেল, সফিউল ইসলাম।

অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজেদ জানান, অদম্য সেরাদের সেরা প্রতিযোগিতায় দুটো আলাদা ভাগে প্রতিযোগীরা লড়াই করেন। প্রথমে লিখিত পরীক্ষা ও পরে মৌখিক পরীক্ষায় মুখোমুখি হতে হয় শিক্ষার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সেরা ২০ জন প্রতিযোগী মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
সংগঠনের পরিচালক এনামুল হক সোহাগ বলেন, উপজেলার মাধ্যমিক পর্যায়ের আইডল শিক্ষার্থীর খোঁজে ৫ম বারের মত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় ক্রমান্বয়ে ব্যাপক সাড়া মিলছে। অভিভাবকদের অনুপ্রেরণা ও শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণে লিখিত পরীক্ষার সফল সমাপ্তি হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৪ নভেম্বর বামনসুন্দর ফকির আহম্মদ উচ্চ বিদ্যালয়ে সেরা ২০ জন প্রতিযোগী নিয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুটো পরীক্ষার নম্বর অনুযায়ী একজন নির্বাচিত হবেন মিরসরাইয়ে মাধ্যমিক পর্যায়ের ‘আইডল’ শিক্ষার্থী।

 

যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তারাই সহিংসতা করছে: আদালতকে খসরু

 

বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ (৩২) নিহতের ঘটনায় পল্টন মডেল থানায় করা মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানিতে আমীর খসরু মাহমুদ বলেছেন, গায়েবি মামলা শব্দটি বিশ্বের কোনো দেশে ব্যবহৃত হয় না। গায়েবি মামলা ডিকশনারিতে নতুন শব্দ যোগ হয়েছে। অথচ বিরোধীদলের ৫০ লাখ মানুষ গায়েবি ও মিথ্যা মামলার শিকার। বাংলাদেশের মানুষ যাতে ভোট দিতে না পারে তাই এসব গায়েবি মামলা দেওয়া হয়েছে। যেখানে লক্ষ জনতার সমর্থন আছে, সেখানে আমরা কেন সহিংসতা করবো? যাদের জনসমর্থন নেই, জোর করে ক্ষমতায় থাকতে চায়, তারাই এ সহিংসতা করছে।

আজ শুক্রবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল। অন্যদিকে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ ও শেখ শাকিল আহম্মেদ রিপন জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। গুলশানের অন্য একটি বাসা থেকে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। দুপুরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে এক পর্যায়ে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

সংঘর্ষ চলাকালে ফকিরাপুলের বক্স কালভার্ট রোড এলাকায় মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়ে যান দায়িত্বরত পুলিশ সদস্য আমিরুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমিরুলের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

এ ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে মামলা হয়। এছাড়া মামলায় বিএনপির শীর্ষ নেতাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগে আলটিমেটাম

 

ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তরের আলটিমেটাম দিয়েছে দলটি।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আয়োজিত মহাসমাবেশ এ ঘোষণা দেন দলটির আমির ও পির সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে সরকারকে পদত্যাগ করে ও জাতীয় সংসদ ভেঙে দিয়ে নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয় গঠিত জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

আগামী ১ সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপির সব নেতাদের মুক্তি ও রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের উদ্যোগ নিতে হবে। দাবি না মানলে সরকার পতনের দাবিতে আন্দোলনরত বিরোধীদলের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ও অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপিসহ সব বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করছি।

দলের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এই দাবি নিয়ে এসেছি। আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, সাম্য প্রতিষ্ঠা ও গরিবের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।

সরকার মুক্তিযুদ্ধের চেতনার নামে ক্ষমতায় থাকতে চায় জানিয়ে তিনি বলেন, সরকার ক্ষমতার মজা পেয়ে গেছে। গোটা দেশের মানুষ জেলখানায় আবদ্ধ। এদেশের মানুষের স্বাধীনতা নাই। এই জেলের তালা ভাঙতে হবে। কোন ছলচাতুরি চলবে না। আমরা কারও বিরুদ্ধে নই। এই আন্দোলন যারা ভোট দিতে চায় তাদের জন্য।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, নিরেপেক্ষ নির্বাচন না হওয়ায় বিদেশি শক্তি নাক গলাচ্ছে। আপনি ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করলে আমরা লড়াই করবো।

দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, মহাসমাবেশে লাখ লাখ মানুষ এসেছে। কাউকে ভাড়া করে আনা হয় নাই। সবাই নিজের পকেটের টাকা খরচ করে পির সাহেবের চরমোনাইয়ের নির্দেশনা পালন করেছে। আগামীতে পির সাহেবের ঘোষিত যে কোনো কর্মসূচি আমরা পালন করবো।

দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, এ সরকারকে দেশের মানুষ বিশ্বাস করে না। আপনাদের অধীনে নির্বাচন তো দূরের কথা, আপনাদের আর এক মুহূর্তে ক্ষমতায় দেখতে চায় না। যত দ্রুত ক্ষমতা থেকে যাবেন তত দ্রুত দেশের মানুষ মুক্তি পাবে।

তিনি বলেন, সরকারবিরোধী দলকে নিশ্চিহ্ন করতে পারেননি। দেশের আইন, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, নির্বাচন কমিশনসহ গোটা দেশকে ধ্বংস করেছে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পদত্যাগ করেন, বিরোধী দলের সঙ্গে সংলাপে বসেন।

মস্তাননগরে, দুপুরে সাইদুল ইসলঅম (৩৩), পিতার নাম মুক্তার হোসেন, গ্রাম উত্তর বামনসন্দুর, রং মেস্ত্রী। এক ছেলে এক মেয়ে। আব্দুর হাকিম হাজ্বী বাড়ি। ভাগিনা দিদার।