রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 78

ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে ফ্লাইওভার দেখিয়ে কী করবেন : রিজভী

 

একটি ডিম কিনতে যদি ১৭ টাকা লাগে তাহলে ফ্লাইওভার দেখিয়ে এ সরকার কী করবে। পৃথিবীর সমস্ত ফ্যাসিসরাই এই ধরনের কাজ করে বলে মন্তব্য করেছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম-মহাস‌চিব এ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী।

 

শুক্রবার (১৩ অক্টোবর) ঢাকা রি‌পোর্টার্স ইউ‌নি‌টি‌তে জিয়াউর রহমান আর্কাইভ (জেড আর এ) -এর উদ্যোগে ফ্যাসিবাদ বি‌রোধী চিত্রকর্মশালা ও ক‌বিতাপাঠ অনুষ্ঠা‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

বিএনপির এই মুখপাত্র বলেন, বর্তমান সময়ে নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের যে হারে দাম বাড়ছে আগে তো নিম্নবর্তী মানুষ কিনতে খেতে পারত না এখন সেটা মধ্যবিত্ত পর্যন্ত চলে এসেছে। তারা পারছে না কারো কাছে হাত পাততে। পারছে না ভিক্ষা করতে। তাদের যে আয় সে আয় দিয়ে কোনো কিছু কিনে খেতে পারছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপি’র এই নেতা বলেন, আপনার অধীনে নির্বাচন কী সেটা তো আমরা জানি। সেই নির্বাচনে ভোটারের দরকার নাই দেশের জনগণের দরকার নেই। বিরোধী দলের দরকার নেই।

২০১৮ সালের নির্বাচনের একটি ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ফরিদপুরের নগরকান্দায় আওয়ামী লীগের লোকেরা মাইকিং করে হুমকি দিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের যে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না। তারা নৌকায়ও ভোট চাচ্ছে না। বিরোধী দলকে হুমকি দিচ্ছে যাতে ভোটকেন্দ্রে না যায়।

 

 

বারইয়ারহাট শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টের দোয়া মাহফিল ও বর্ষপূর্তি উদযাপন

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের বর্ষপূর্তি উদযাপন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসাইন, মুক্তার হোসেন ও আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব, বর্তমান খতিব মাওলানা নিজাম উদ্দিন আনছারী, পেশ ইমাম মাওলানা আব্দুল মান্নান, মুয়াজ্জিন আলমগীর হোসেন, রবিউল হোসেন, সাংবাদিক মাঈন উদ্দিন, এম. আনোয়ার হোসেন, সিফায়েত মেহেদী, বাবলু দে, সংবাদ কর্মী আকতার হোসেন প্রমুখ।

শাহ আমানত ভিআইপি রেষ্টুরেন্টের পরিচালক আলমগীর হোসেন বলেন, মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাটে ভোক্তাদের সার্বিক দিক বিবেচনা করে গত বছরের ৩ অক্টোবর এই রেষ্টুরেন্ট চালু করা হয়েছিলো। যেখানে ছিলো একসাথে ১শত লোকের খাবার পরিবেশনের ব্যবস্থা, প্রায় ১শত রকমের আইটেম, যেকোন সামাজিক অনুষ্ঠান বিশেষ করে পর্দ, বিয়ে, আকিকা, জম্নদিন পালন, বিবাহ বার্ষিকী উদযাপন, সিম্পোজিয়াম, সেমিনারের সু-ব্যবস্থা। বাংলা, চাইনিজ, থাই, কন্টিনেন্টাল, ফাস্টফুড ব্যবস্থা ছাড়াও যাবতীয় জুস আইটেম, অনলাইন ফুড সার্ভিস এবং শিশুদের জন্য রয়েছে কিডস জোন। আমরা আমাদের গত ১ বছরে ভোক্তা সাধারণের আস্থা ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছি সেই সাথে সাধারণ মানুষের চাহিদা, পরামর্শ ও অনুপ্রেরণায় প্রায় ১২০ আইটেমের ফুড সার্ভিসে উন্নীত করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে রয়েছে ১০ দিনব্যাপী ৫% মূল্য ছাড়।

প্রসঙ্গত, ২০২২ সালের ৩ অক্টোবর সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার জামালপুর সুপার মার্কেটের তৃতীয় তলায় শাহ আমানত ভিআইপি রেস্টুরেন্টের উদ্বোধন করেন বারইয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা আবু তৈয়ব।

মিরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের অভিষেক

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌর পূজা উদযাপন পরিষদের অভিষেক ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা-পার্বন উদযাপনের লক্ষ্যে গঠিত এ কমিটির আনুষ্ঠিক অভিষেক শুক্রবার (১৩ অক্টোর) ৪ টায় মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

ওইদিন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সৈকত ধরের সঞ্চালনায় ও সভাপতি শঙ্কর শর্মার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বিপুল দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি পরিমল কর্মকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল চন্দ্র শীল প্রমুখ।

মিরসরাই পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সৈকত ধর জানান, নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের ৫০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

মিরসরাইয়ে জব্দ করা ৪০ কেজি ইলিশ গেল এতিমখানায়

নিজস্ব প্রতিনিধি
সরকারের মৎস্য অধিপ্তরের ইলিশ সংরক্ষণ অভিযান অমান্য করে ইলিশ বিপননকালে মিরসরাইয়ে অভিযান চালিয়েছে উপজেলা টাস্কফোর্স কমিটি। শুক্রবার (১৩ অক্টোবর) বেলা ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসনের এ টাস্কফোর্স। এসময় তারা স্থানীয় বড়তাকিয়া বাজার থেকে ৪০ কেজি এলিশ ও রঙ মিশ্রিত ৬০ কেজি পোয়া মাছ জব্দ করে।
ইলিশ সংরক্ষণ অভিযানে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির প্রধান মিররসাই উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, ইলশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে চলতি মাসের ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর মোট ২২ দিন সাগরে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বিপনন, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবুও কেউ কেউ ইলিশ বিপনন করছে তাই উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালানো হয়েছে। মৎস্য কর্মকর্তা আরো জানান, শক্রবার বড়তাকিয়া বাজার থেকে ৪০ কেজি এলিশ মাছ জব্দ করে তা এতিমখানায় দান করে দেয়া হয়েছে। রঙ মিশ্রিত ৬০ কেজি পোয়া পাছ মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
টাস্কফোর্স এর অভিযানে ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিরসরাই স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. আলমগীরসহ অন্যান্য কোস্টগার্ড সদস্যরা।

আওয়ামী লীগকে শত্রু না, প্রতিদ্বন্দ্বী মনে করি : দুদু

 

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা আওয়ামী লীগকে শত্রু মনে করি না, আমরা আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বী মনে করি। আমরা আওয়ামী লীগকে পরাজিত করতে চাই ভোটের মধ্য দিয়ে। আমরা নতুন আদর্শিক মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে। আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাই না, ধ্বংস করতে চাই না।

 

শুক্রবার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদ কর্তৃক অবৈধ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু ব‌লেন, বেগম খালেদা জিয়ার সময় দেশে নিরাপত্তা ছিল। এমনকি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় তার (খালেদা জিয়া) বিরুদ্ধে যে আন্দোলন-সংগ্রাম করেছিল, সেজন্য এমন কোনো পদক্ষেপ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেয়নি, যে তাদের বিচার করে জেলখানায় পাঠিয়েছিল। তখনও গাড়িতে আগুন দেয়া হতো, মানুষ মারা গেছে, লুটপাট করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে। এমন ঘটনা সে সময় সংগঠিত হয়েছে, যার প্রতিটির বিচার করলে সে সময় আওয়ামী লীগের নেতাকর্মী এবং আন্দোলনকারীদের চিহ্নিত করে বিচার করে জেল দেয়া যেত। কিন্তু সহনশীল নেত্রী বেগম খালেদা জিয়া কিছুই করেননি।

তিনি বলেন, বাংলাদেশে কোনো সরকারের সময় যদি সহনশীল অবস্থা থেকে থাকে, সেটি বেগম খালেদা জিয়ার সরকারের সময় ছিল। তিনি (খালেদা জিয়া) জীবনে কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। তাকে আজ পাঁচটি বছর জেলখানায় আটকে রাখা হয়েছে তথাকথিত একটি মিথ্যা মামলায় বিচারের নামে
দণ্ডিত বলে।

বিচার বিভাগ নিয়ে কথা বলা খুব কঠিন মন্তব্য করে ছাত্রদ‌লের সা‌বেক এই সভাপ‌তি বলেন, বিচার বিভাগ নিয়ে সত্য-মিথ্যা বলা যায় না। তারা খুব মাইন্ড করে। কিন্তু গত পরশু দিন একটি রায় দেখলাম, সকালে
দণ্ডিত, দুপুরে মামলার জামিন এবং সন্ধ্যা বা বিকেলে সেটি খারিজ। কোনো এক সময় জজ ছিলেন, যিনি এই সুবিধা পেয়েছেন। আরেকটি মামলায় দেখলাম শুধু সমালোচনা করার কারণে একজন মেয়রকে জেল দেয়া হয়েছে এক মাস, সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোনটা কী কারণে হচ্ছে সেটি ভেবে নেয়াই কঠিন। সেজন্য আদালত, বিচার-বিভাগ, বিচারালকে আমেরিকা ভিসানীতির আওতায় এনেছে কিনা তা আমি জানি না।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, বর্তমান সরকার প্রধান সংবাদ সম্মেলনে প্রধান প্রতিদ্বন্দ্বী ও তার পরিবার সম্পর্কে যেভাবে আক্রমণাত্মক কথা বলেন, উপেক্ষা করেছেন, ঘৃণা প্রকাশ করেছেন, তাতে বুঝা যায় তিনি তার প্রতিপক্ষকে শত্রু মনে করেন, প্রতিদ্বন্দ্বী মনে করেন না। সুতরাং তার ক্ষমতার চেয়ারে বসে থাকা অবস্থায় কোনো নির্বাচন স্থিতিশীল, স্বাভাবিক, গ্রহণযোগ্য হবে এটা বলা যায় না।

তিনি আরো বলেন, যে সঙ্কট বাংলাদেশে তৈরি হয়েছে, যে সঙ্কটের কারণে পুরো পশ্চিমা বিশ্ব আমাদের উপর নাখোশ হয়েছে, সেটি স্বাভাবিক করতে হলে, বাংলাদেশে গণতন্ত্র-স্বাধীনতা-মানুষের অধিকার ফিরিয়ে আনতে হলে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। এই তত্ত্বাবধায়ক সরকার যত তাড়াতাড়ি বর্তমান সরকার পুনঃপ্রতিষ্ঠা করবে, তত তাড়াতাড়ি অনেক কিছুর মিমাংসা হয়ে যাবে। এটি তারা বিবেচনায় নিতে পারে।

কৃষকদ‌লের সা‌বেক এই আহ্বায়ক বলেন, ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে এক রাতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। ওবায়দুল কাদের সাহেব এত ভয় পাওয়ার কিছু নেই। বিএনপি সব সময় গণতন্ত্র, নির্বাচন, আন্দোলনে বিশ্বাসী। আমরা আপনাদেরকে পরাজিত করতে চাচ্ছি, ধ্বংস বা নিশ্চিহ্ন করতে চাচ্ছি না।

বাংলাদেশে ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে: রিজভী

 

বিএনপি নেতাদের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে- এমন মন্তব্য করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে বিএনপি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। ইরাকে এক মন্ত্রী ছিলেন। তার নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই ‘কেমিক্যাল আলী’ নামে ডাকতো। বাংলাদেশেও একজন ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে।

মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্ব ধ্বংস করা যায়, সেই ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন। আজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেখ হাসিনা সরকার এবং তার মন্ত্রীরা বাংলাদেশে গুম-খুন, গুপ্তহত্যা, ক্রসফায়ারে জড়িত। তার আলামত বহন করে এই বিষাক্ত রাসায়নিক ইউরেনিয়াম ঢেলে দেওয়ার হুমকি।

রুহুল কবির রিজভী আরও বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।

খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই। তার বেঁচে থাকার অধিকার নেই। আজকে পদ্মা, মেঘনা ও যুমনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অব্যাহতি পেলেন ৫ সাংবাদিক

মিরসরাই প্রতিনিধি :::
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মিরসরাই ও সীতাকু- উপজেলার পাঁচ সাংবাদিককে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির এই অব্যাহতি দেন।
আসামীপক্ষের আইনজীবি মুজিবুর রহমান চৌধুরী ফারুক বলেন, ২০২১ সালের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে দায়ের হওয়া মামলায় ৫ সাংবাদিককে মহামান্য আদালত অব্যাহতি দিয়েছেন।
অব্যাহতি পাওয়া পাঁচ সাংবাদিক হলেন সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল, সীতাকু- প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তরের মিরসরাই প্রতিনিধি), জহিরুল ইসলাম (আমার সংবাদ, সীতাকু- প্রতিনিধি), মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, মিরসরাই প্রতিনিধি)।
মামলায় বিবাদী পক্ষে ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী ফারুক, নাসির উদ্দিন আহমেদ খান রনি।
প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক’ শিরোনামে প্রকাশিত সংবাদ এবং শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করা হয়। এ কারণে মিরসরাই ও সীতাকু- উপজেলার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে নুরুল কবির শাহ দুলাল নামে এক ব্যক্তি ওই বছরের ২৬ জুন সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে মামলা করেন। #

মিরসরাইয়ে ইসলামী ব্যাংক আজমপুর বাজার আউটলেটের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সকল প্রকার ব্যাংকিং সেবা নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বারইয়ারহাট শাখার ১১তম এজেন্ট আজমপুর আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি উপজেলার জোরারগঞ্জের ওচমানপুর ইউনিয়নের আজমপুর বাজারে উপকূল কমার্শিয়াল জোন এজেন্ট আউটলেটসহ দেশব্যাপী ইসলামী ব্যাংকের ২০টি নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মাওলা। ইসলামী ব্যাংকের এসইভিপি ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে ব্যাংকের ঢাকা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইভিপি ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মাহবুব মোরশেদ। এছাড়া অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, নঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আকিজ উদ্দিন সহ ইসলামী ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ বক্তব্য রাখেন। আজমপুর বাজারে নব প্রতিষ্ঠিত এজেন্ট আউটলেটে ইসলামী ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান নুরুল হোসাইন কাওসারের সভাপতিত্বে ও আজমপুর আউটলেটের ইনচার্জ মাহফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বারইয়ারহাট শাখা প্রধান ও এসএভিপি মোহাম্মদ নাজীম উদ্দীন, প্রজেক্ট ইনচার্জ মোহাম্মদ কামাল উদ্দিন, আজমপুর আউটলেটের সত্ত্বাধীকারী ছানাউল্লাহ নিজামী, করেরহাট আউটলেটের সত্ত্বাধীকারী মো. আলতাফ হোসেন ভূঁইয়া, হেঁয়াকো আউটলেটের সত্ত্বাধীকারী এয়াকুব আলী চৌধুরী, গোলকেরহাট আউটলেটের সত্ত্বীধীকারী মুহাম্মদ আনোয়ার হোসেন, আবুরহাট আউটলেটের সত্ত্বাধীকারী কামারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম টনি, আবুল কাশেম সওদাগর, আবুল বশর, বারইয়াহাট শাখার অধীন অন্যান্য এজেন্ট স্বত্বাধিকারী আলমগীর চৌধুরী, আনোয়ারুল আলম ভুঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, মিসেস আসমা আক্তার, মহি উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি মুনিরুল মাওলা বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় ইসলামী ব্যাংকের অবদানের কথা তুলে ধরেন। ইসলামী ব্যাংকের প্রতি দেশের সর্বস্তরের জনগণের আস্থা, বিশ্বাস ও ব্যাপক সম্পৃক্ততা বিষয়ে উল্লেখ করে সকল অপপ্রচার উপেক্ষা করে আগামীতেও যথারীতি শরীয়াহ ভিত্তিক এই ব্যাংকের সাথে থাকার জন্য গ্রাহকদের আহবান জানান। ভবিষ্যতে ইসলামী ব্যাংকের কার্যক্রম আরো বিস্তৃত হবে বলে তিনি ঘোষণা করেন।
আজমপুর আউটলেটের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নুরুল হোসাইন কাওসার বলেন, এজেন্ট আউটলেট কর্মকর্তা ও স্থানীয় জনগনকে এজেন্ট আউটলেটে লেনদেন বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে নির্দ্বিধায় যাবতীয় ব্যাংকিং সেবা গ্রহন করার জন্য স্থানীয় জনগণের প্রতি তিনি অনুরোধ জ্ঞাপন করেন।

 

নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ‘নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে’ বলে জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে, সেখানে সহিংসতা হতে পারে।

জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা (পর্যবেক্ষক দল) জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চান। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার নাকি আন-ফেয়ার হলো তা বোঝা যায় না।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে হোটেল ওয়েস্টিনের লবিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিএম কাদের এসব কথা বলেন।

এর আগে বিকেল সোয়া ৩টায় মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেন জাপা নেতারা।

বিজ্ঞাপন

জিএম কাদের ছাড়াও বৈঠকে আরও উপস্থিত ছিলেন দলটি প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), উপদেষ্টা মাসরুর মওলা ও ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জিএম কাদের।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচনে যাবো না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে। আমরা এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেইনি।

নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অন্য এক প্রশ্নে জাপা চেয়ারম্যান বলেন, সরকারের এমন কোনো প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ হয়, তবেই আমরা বিবেচনা করবো। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছুদিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বাংলাদেশের নির্বাচন-পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সেসব বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমাদের দেশে অতীতে কখন কীভাবে নির্বাচন হয়েছে, তা-ও জানতে চেয়েছেন তারা।

সড়ক দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থীর পরিবার পেলো দুই লাখ টাকার অনুদান

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী ইসরাত জাহান রিমার পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এস. রহমান ট্রাস্ট ও মকবুল আহম্মদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ওই শিশুর বাবা জামাল উদ্দিনের হাতে সোমবার (৯ অক্টোবর) দুপুরে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে।

জানা গেছে, গত ৩১ মে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের মস্তাননগর এলাকায় মহাজনহাট কলেজের বাস ধাক্কায় হাজীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইসরাত জাহান রিমা মারা যায়। সোমবার এস রহমান ট্রাস্টের পক্ষ থেকে প্রতিমাসে ২ হাজার ৫শ’ টাকা করে নিহতের ভাইয়ের জন্য আজীবন শিক্ষাবৃত্তির ৪টি চেক ও মকবুল আহমেদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এককালীন ১লক্ষ টাকা প্রদান করেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজমল হোসেন, প্রভাষক নোমান মো. নিজাম উদ্দিন, মো. ফেরদৌস হোসাইন, নিহত শিক্ষার্থীর পিতা মো. জামাল উদ্দিন প্রমুখ।

জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার বলেন, দুর্ঘটনার পর থেকে অদ্যবদি এস রহমান ট্রাস্ট থেকে সর্বমোট ১ লক্ষ ১৭ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া নিহতের বড় ভাইয়ের পড়া লেখার যাবতীয় খরচের ব্যয়ভার বহন করেছে এস রহমান ট্রাস্ট। এরজন্য নিহতের ভাইয়ের নামে ব্যাংক একাউন্টের মাধ্যমে শিক্ষাবৃত্তির আওতায় প্রতিমাসে ২ হাজার ৫ শত টাকা করে আজীবন শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া উচ্চতর শিক্ষার্জনের ক্ষেত্রে সমসাময়িক শিক্ষা ব্যয় বহন করবে এস রহমান ট্রাস্ট এছাড়াও দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পিতাকে মকবুল আহমেদ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান ও নিহতের ভাইয়ের স্কুলের বেতন মওকুফসহ বিভিন্ন প্রকার সহযোগিতা করে আসছি।