রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 82

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নব গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটিকে বরণ উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় করেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়। মিছিল পরবর্তি সময়ে করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নঈম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অহিদুর নবী শোভনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. জামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আলা উদ্দিন আলো, উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইকবাল সুমন, করেরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. হাসান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাইফ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মাসুদ, মো. শাহেদ, করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক সাইদুজ্জামান জুয়েল, ইমাম হোসেন, সদস্য আব্দুল মান্নান জানু, যুবলীগ নেতা আলমগীর, মেজবাহ উদ্দিন, জুম্মান, ফারুক, হারুন, শরফুদ্দীন, সাকি, সাফান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসুদ্দীন, সৈয়দ আশরাফ, মিরাজ, হারুন, নবী, ছাত্রলীগ নেতা মাহিম, ইয়ামিন, রিয়াজ, শাহিন, রিফাত, রাব্বি, সাকিল, তপু, সায়মন, শুভ ফরহাদ, রাফি, মুন্না, মামুন, তানভীর।

 

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের

 

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, যেকোনো মূল্যে এই ফ্যাসিস্ট সরকারকে পরাজিত করতে হবে।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে ঢাকার দুই মহানগর বিএনপি গণমিছিল নিয়ে আসে নয়াপল্টনে। এখানে জমায়েত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্য দেয়ার সময় বৃষ্টি নামলেও নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে তার বক্তব্য শুনেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন আশঙ্কা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তারাই তো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে, আর দোষ চাপায় বিরোধীদলের নেতাকর্মীদের ওপর।’

এ জন্যে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ আজ দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এই ভয়াবহ দানব সরকারকে পরাজিত করতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা বৃষ্টিতে ভিজে কষ্ট করতেছেন। আরো কষ্ট হবে। তবু এই সরকারকে পরাজিত করে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ।’

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এ সরকারের আর কোনো সময় নেই। তাদের পতন হবেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ দেশের মানুষের কোনো স্বাধীনতা থাকবে না। তাই অপদ বিদায় করতে হবে। এ সরকারের কোনো লজ্জা নেই, লজ্জা যদি থাকতো তবে নিজেরা হামলাও করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিত না।’

স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এখনো মুক্তি পাননি। তিনি যদি মুক্তি না পান তবে কে মুক্তি পেল তাতে কোনো লাভ-লোকসান নেই।’

তিনি আরো বলেন, ‘সরকার যতই চাপার জোরে চলুক না কেন, নির্বাচন হলে শেখ হাসিনাকে নেমেই নির্বাচন হতে হবে। তাছাড়া কোনো নির্বাচন হবে না।’

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, ‘এই গণমিছিল প্রমাণিত করে দিয়েছে এই স্বৈরাচার সরকার টিকতে পারবে না। দেশের মানুষ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশাহারা।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘এত রক্তদান বৃথা যাবে না, সরকারের সরকারের সকল অপপ্রচেষ্টা বৃথা যাবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মোস্তাফিজুর রহমান বাবুল, রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম বকুল, শামা ওবায়েদ, এমরান সালেহ প্রিন্স, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

 

বিরোধীদের সাজা দিতে দিনরাত চলছে আদালত, অভিযোগ রিজভীর

 

সরকার আদালতকে ব্যবহার করে বিচার বিভাগকে অনাস্থার জায়গায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের মামলা দ্রুত নিষ্পত্তি করে সাজা দিচ্ছে। দেড় দশক আগের মামলা সচল করা হচ্ছে। দিনরাত চলছে আদালত। উদ্দেশ্য আন্দোলন স্তব্ধ করে আবারও একদলীয় নির্বাচন করা।’

 

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলন থেকে আগামী শনিবার, ৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিলের ঘোষণা দেয় বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক দুই গণমিছিল করবে দলটি। বিএনপিসহ যুগপৎ আন্দোলনে সব শরিকরা এই কর্মসূচি পালন করবে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আমাদের এক দফার আন্দোলন চলমান। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদ বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে এই আন্দোলন।’

‘একই সঙ্গে নির্বাচন কমিশন পুনর্গঠন করে তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সব মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েসি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে বিএনপিসহ সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলগুলো যুগপত ধারায় ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা দিয়েছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি।’

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে আদালত জামিন দিলেও তা পরোয়া না করে পুরোনো মামলায় তাকে আবারও আটক দেখানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের শুভ আবিভার্ব তিথি পালন করা হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি
মিরসরাইয়ে যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব তিথি পালিত হয়েছে। দিনটি পালনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বুধবার (৬ সেপ্টেম্বর)মিরসরাই পৌর সদরে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রার পূর্বে মিরসরাই কেন্দ্রীয় কালি মন্দিরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,শ্রীমদ্ভগদগীতা পাঠ প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আলোচনা সভা শেষে বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি উৎসবমূখর পরিবেশে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে।

এসময় প্রধান অতিথি থেকে শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন,মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি উত্তম কুমার শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন মিরসরাই পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার,সহ সভাপতি অর্নিবাণ চৌধুরী রাজিব, সাধারণ সম্পাদক সজল শীল,উপজেলা কেন্দ্রীয় কালি মন্দির কমিটির সভাপতি সুদর্শন রায়,সাধারণ জহরলাল নাথ অভি, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিমল কর্মকার,সাধারণ সম্পাদক গোপী কুমার দাস সহ ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সনাতনীরা।

সাংবাদিক মিঠুর বাবা কবির আহম্মেদ আর নেই

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কন্ঠ ও দৈনিক পূর্বকোণের মিরসরাই প্রতিনিধি সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর বাবা, চট্টগ্রাম বন্দরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী (মেরিন) কবির আহম্মেদ ভূঁইয়া (৮৫) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।
কবির আহম্মেদ ভূঁইয়া দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর এলাকার মাহমুদ আলী ভূঁইয়া বাড়ীর মরহুম রহিম বক্স ভূঁইয়া পুত্র। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, শারীরিক অসুস্থতার কারণে উনাকে প্রথমে বন্দর হাসপাতাল ও পরবর্তীতে চমেক ও সাউদার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বাদ এশা মিঠাছড়া কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ, মিরসরাই উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ, মিরসরাই উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, মিরসরাই উপজেলা নাগরিক কমিটি, শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠনের সদস্যরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত: বাধ্যক্যজনিত রোগে ৫ মাস আগে সাংবাদিক এনায়েত হোসেন মিঠুর মাতা সকিনা বেগম (৬০) মৃত্যুবরণ করেছেন।

 

মিরসরাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
‘লেখা পড়া শিখাব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ এই স্লোগানে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সুনাগরিক করে গড়ে তুলতে মিরসরাইয়ে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়–য়া,তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক নিজামী, কবির মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পূর্ব পরাগলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত আরা চৌধুরী, কিছমত জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরনবী, মিঠানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন ধুম।

সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন মির্জা ফখরুল

 

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

এ তথ্য নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, ‘রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মহাসচিব স্যার এভারকেয়ার হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি থাকা ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) দেখতে যান।’

এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেন। রোববার সকালে আদালতে হাজিরা দিতে যান তিনি। বিকেলে গুলশানের একটি সেমিনারে অংশ নেন। এবং চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি বৈঠক করেন। বৈঠক শেষে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি।

উল্লেখ্য, ৯ আগস্ট নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখানে তাকে ভর্তি করানো হয়। চিকিৎসক বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে।

 

 

বঙ্গবন্ধু’র কবর জিয়ারত করেলন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগ নেতৃবৃন্দ

 

মিরসরাই প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়ায় সফর করেছে চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগ।এসময় বঙ্গবন্ধুর কবর জিয়ারত এবং শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে তারা।

শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু কবর জিয়ারত করেন চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।এরপর সেখানে ১৫ আগষ্ট উপলক্ষে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ।

এসময় সেখানে উপস্থিত চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট শামীম,সাধারণ সম্পাদক নাছির উদ্দিন দিদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আজাদ,রুকন উদ্দিন,সাংগঠনিক সম্পাদক দাউদ খাঁন আকাশসহ চট্টগ্রাম উত্তরজেলার আওতাধীন বিভিন্ন উপজেলা,ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সম্পাদকসহ উত্তরজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।

এসময় চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিক লীগের সভাপতি এড.শামীম বলেন,বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত মাননীয় প্রধান মন্ত্রী নেতৃত্বে জাতি শোককে শক্তিতে পরিণত করে উন্নয়নে পথে এগিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন দিদার বলেন,আগামী নির্বাচনে চট্টগ্রাম উত্তরের ৭ টি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার আমরা চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগ এক এবং ঐক্যবদ্ধ।

এছাড়া চট্টগ্রাম উত্তরজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভূঁইয়া বলেন,জাতি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার গড়ার স্বাদ পাচ্ছে তারই তনয়া শেখ হাসিনার নেতৃত্বে।শোকের যে ক্ষত জাতি গত ৪৮ বছর ধরে বয়ে বেড়াচ্ছে সে ক্ষত কোনো দিন যাবে না।তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা বিরোধীরা আর কখনো দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে নাহ।

 

মিরাজ-শান্তর জোড়া সেঞ্চুরিতে ৩৩৪ রানের পাহাড়

 

বাঁচামরার ম্যাচ। এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে আজ জিততেই হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই ম্যাচেই দুর্দান্ত ব্যাটিং করলো টাইগাররা।

মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ৩৩৪ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ৩৩৫।

 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসভাগ্য সহায় ছিল সাকিব আল হাসানের। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

ওপেনিংয়ে চমক। নাইম শেখের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নামেন মেহেদি হাসান মিরাজ। ৪৭ বলে জুটিতে ফিফটি পূরণ করেন এই দুজন। ১০ ওভারে হয় ৬০ রানের জুটি। নাইম শেখকে বোল্ড করে ওপেনিং জুটি ভাঙেন মুজিব উর রহমান। নাইম ৩২ বলে ৫ বাউন্ডারিতে করেন ২৮ রান।

পরের ওভারে আরও একটি উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর বদলে তিন নম্বরে নামেন তাওহিদ হৃদয়। সুবিধা করতে পারেননি। নিজের মুখোমুখি হওয়া দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয় (০)। তার উইকেটটি নেন গুলবাদিন নাইব।

 

এরপর মিরাজ-শান্তর রূপকথার ব্যাটিং। তৃতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১৯৪ রান। ৬৫ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন মিরাজ। আফগান পেসার ফজলহক ফারুকিকে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূরণ করেন শান্ত।

আফগান বোলারদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন মিরাজ আর নাজমুল হোসেন শান্ত। ওপেনিংয়ে নেমে মিরাজ করেছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ১১৫ বলে। এরপর শান্তও ছুঁয়েছেন তিন অংকের ম্যাজিক ফিগার।

তার আগেই অবশ্য উঠে গেছেন মিরাজ। শান্তর সঙ্গে জুটিতে ১৯৪ যোগ করে রিটায়ার্ট হার্ট হয়ে ড্রেসিংরুমে ফেরেন এই অলরাউন্ডার। ১১৯ বলে ১১২ রানের ইনিংসে মিরাজ ৭টি বাউন্ডারির সঙ্গে হাঁকান ৩টি ছক্কা।

মিরাজ উঠে যাওয়ার পরপরই সেঞ্চুরি পূরণ করেন শান্ত। ১০১ বলে শতরান ছুঁয়েছেন এই বাঁহাতি। শান্তর ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি এটি। তার দুর্দান্ত ইনিংসটি সমাপ্তি হয়েছে দুর্ভাগ্যজনক রানআউটে।

 

এক রান নিতে গিয়ে মাঝপথে চলে গিয়েছিলেন শান্ত। ফেরার সুযোগ পাননি। পা পিছলে পড়ে যান মাঝ পিচে। ১০৫ বলে শান্তর ১০৪ রানের ইনিংসটি ছিল ৯ চার আর ২ ছক্কায় সাজানো।

এছাড়া মুশফিক ১৫ বলে ২৫, সাকিব শেষদিকে নেমে ১৮ বলে অপরাজিত ৩২ আর শামীম পাটোয়ারী ৬ বলে করেন ১১ রান।

মঘাদিয়ায় সিএনজি চালক সমিতির সাথে ওসির মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধি

১১ নং মঘাদিয়া ইউনিয়ন সিএনজি চালক সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন মিরসরাই অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন। রোববার ( ৩ সেপ্টেম্বর) মঘাদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় আরো বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। মঘাদিয়া ইউনিয়ন সিএনজি চালক সমিতির সভাপতি রফিউজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, মিরসরাই থানার উপ-পরিদর্শক আতাউর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপন। এসময় ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আবুতোরাব বাজারের ব্যবসায়ি, সিএনজি চালকরা উপস্থিত ছিলেন।