রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 83

সাংবাদিক মনজুরুল হক সংবর্ধিত করলো মিরসরাই প্রেসক্লাব

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সংবর্ধিত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনজুরুল হক। শনিবার ( ২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরসরাই প্রেসক্লাবের উদ্যোগে উনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাইয়ের আঞ্চলিক প্রকাশনা চলমান মিরসরাইয়ের সম্পাদক মোহাম্মদ মনজুরুল হক তাঁর দীর্ঘ এক যুগেরও বেশি মফস্বল সাংবাদিকতার স্মৃতিচারণ করেন। একই সাথে তার পূর্বের কর্মস্থল ইত্তেফাক, ভোরের কাগজ ও পূর্বকোণে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন। এসময় তিনি সাংবাদিকতার ধরন, পেশাদারিত্বসহ বিভিন্ন বিষয়ে অতীত ও বর্তমানের তারতম্য তুলে ধরেন।
মিরসরাইয়ে সাংবাদিকতা যেন আরও সমৃদ্ধ হয় এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকদের কলম থাকবে ন্যায়ের পক্ষে। অন্যায়, অনাচারের বিরুদ্ধে লিখনির মাধ্যমে সোচ্ছার ভূমিকা পালন করতে হবে। স্বাধীন গণমাধ্যমের চর্চা ফিরে আসা দরকার। এসময় তিনি মিরসরাই প্রেসক্লাবের সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবর্ধনা উপলক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, শাহজালাল ইসলামী ব্যাংক লিমেটেডের কর্মকর্তা জিয়াউল হক জিল্লু, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, নির্বাহী সদস্য আবু সাঈদ ভূঁইয়া, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ আজমল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু ও তরুণ উদ্যোক্তা সোহরাব হোসেন।

 

মিরসরাইয়ে গ্রীষ্মকালীন ৫০ তম ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে উপজেলা পর্যায়ে গ্রীষ্মকালীন ৫০তম আন্তঃস্কুল মাদরাসা টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির উদ্যোগে আয়োজিত মিঠাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মো. মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, ইসমত আরা ফেন্সি, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম দিদার, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. সাইফুল্লাহ দিদার প্রমুখ।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম। গ্রীষ্মকালীন ৫০তম আন্তঃস্কুল মাদরাসা টুর্নামেন্ট ২০২৩ এর ভেন্যু নির্বাচন করা হয়েছে মিঠাছড়া উচ্চ বিদ্যালয়।

উদ্বোধনী খেলায় ডাকঘর হযরত শাহ সুফি মাদ্রাসাকে ৩-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে মিঠাছরা উচ্চ বিদ্যালয় এবং বাহার চৌধুরী মাদরাসাকে ৪-০ গোলে হারিয়ে জয়ী হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলা মাধ্যমিক পর্যায়ে সকল স্কুল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে এবারের গ্রীষ্মকালীন ৫০তম ক্রীড়া প্রতিযোগিতার আন্তঃস্কুল মাদরাসা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

এই সরকার ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করেছে : রিজভী

 

বর্তমান আওয়ামী লীগ সরকার ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির অনেক তরুণ নেতা-কর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি-পূর্ব সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এই সরকার ক্রসফায়ারের মাধ্যমে জনির মতো আমাদের অনেক তরুণ নেতাকর্মীদেরকে হত্যা করেছে। ব্যাংক লুট করেছে, রিজার্ভ চুরি করেছে- কোনোটাই বাদ রাখে নাই। ছাত্রলীগ-যুবলীগ সব অপকর্মই করেছে। শুধু তাই না, মহিলা লীগের একজন নেত্রী মানিকগঞ্জে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই অবৈধ সরকার এখন আইসিইউতে চলে গেছে। তাই তারা এখন উল্টাপাল্টা বলতে গিয়ে ডক্টর ইউনুসের মতো ব্যক্তি, যিনি আন্তর্জাতিকভাবে সম্মান বয়ে নিয়ে এসেছেন, যিনি বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে উজ্জ্বল করেছেন, তার বিরুদ্ধে তারা এখন চুরির মামলা দিচ্ছে। অথচ সরকারের মন্ত্রী-এমপিরাই চোর। গরু চুরি থেকে শুরু করে তেল চুরি, ব্যাংক চুরি, লাখ লাখ কোটি টাকা চুরি- প্রত্যেকটি জায়গায় চোরে ভর্তি আওয়ামী লীগ।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘৪৫ বছর পার করেছে বিএনপি। সরকারের এত নির্যাতন, এত অত্যাচার সহ্য করেও আজকে এক দিনের ঘোষণায় যে জনতার ঢেউ নেমেছে এগুলো অবৈধ সরকার দেখবে। এই ঢল অব্যাহত আছে। অথচ আজকে ছাত্রলীগের একটি সমাবেশ আছে, যেখানে সারা দেশ থেকে কোটি কোটি টাকা খরচ করে তারা লোক এনেছে।’

নেতাকর্মীদের প্রতি রিজভী বলেন, ‘আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে। গণতন্ত্র ফিরে আনতে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য দিয়ে, ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।’

নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ৪৬ বছরে বিএনপি

 

 

নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্য দিয়ে ৪৬ বছরে পা রাখল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নেতারা। ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবারের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি।

আজ শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে।

কয়েক বছর ধরে দলটি প্রতিষ্ঠাবার্ষিকীতে একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় দলটিরপক্ষ থেকে সকাল সাড়ে ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে দলটি। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে ইতোমধ্যে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের আগের এ প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিপুল উপস্থিতির মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে চাইছেন। সেখান থেকে সরকারকেও বিশেষ বার্তা দিতে চান তারা। এছাড়াও সারাদেশে ইউনিটগুলোকে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, ১৯৭৬ সালে সেনাপ্রধান জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। এরপর ১৯৭৭ সালে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন এবং তিনি রাষ্ট্রপতি নির্বাচন করার লক্ষ্যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগ দল) প্রতিষ্ঠা করেন। বিচারপতি আব্দুস সাত্তার ছিলেন এই দলের সমন্বয়ক। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগ দল বিলুপ্ত করে বিএনপি প্রতিষ্ঠা করা হয়। জিয়াউর রহমান হন দলের চেয়ারম্যান। ১৯৭৯ সালে বিএনপি থেকে নির্বাচন করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৮১ সালে জিয়াউর রহমান বিপথগামী সেনাদের হাতে নির্মমভাবে নিহত হন। এরপর দলের সভাপতি নির্বাচিত হন বিচারপতি আব্দুস সাত্তার। এইচ এম এরশাদের সামরিক শাসন চলাকালে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া।

এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এর মধ্যে ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করে কিছু দিনের জন্য সরকার গঠন করেছিল খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি। এরপর জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পাস করে বিএনপি সরকার। পরেই সংসদ ভেঙে দেয়া হয়। পরে নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করে। এরপর ২০০১ সালে ফের নির্বাচনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করে।

২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ওই মেয়াদে জাতীয় সংসদের বিরোধী দল ছিল বিএনপি। ২০০৮ সালে নির্বাচনী জয়ী হয়ে সরকার গঠনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ। পরে আওয়ামী লীগের অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে বিএনপি। এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসনে নির্বাচনের আগে জয়ী ঘোষণা করা হয়। কিন্তু ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গেলে ফের আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কাছে হেরে পরাজিত হয় দলটি।

 

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি

উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে চট্টগ্রামস্থ মিরসরাই মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর মেধা বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ঘটিকা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলার ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ৫০০ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে।

মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর সভাপতি কালু কুমার দে ও সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধায়নে প্রোগ্রাম আহবায়ক প্রফেসর সামস উদ দোহা, প্রোগ্রাম সদস্য সচিব মেহেদী হাসান চৌধুরী ও কেন্দ্রের হল সুপার এম,এস,হোছাইন চৌধুরী পরীক্ষার যাবতীয় কার্যক্রম পরিচালনা করেন।

এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, এসোসিয়েশনের সহ সভাপতি ইউনুস ভূইয়া, যুগ্ম সম্পাদক ইসমাইল নিজামী সবুজ, দপ্তর সম্পাদক বেলায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আরিফ মঈনুদ্দীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম ইরান, কার্যনির্বাহী সদস্য সাবের আহমদ নিজামী ,কার্যনির্বাহী সদস্য এহছানুল আজিম লিটন সাবেক দপ্তর সম্পাদক এইচ এম ইকবাল, প্রোগ্রাম কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য মঈন উদ্দিন,প্রোগ্রাম কমিটির সদস্য কাজী সালাউদ্দিন, আজীবন সদস্য জামশেদ আলম তপু, সাংবাদিক এম মাঈন উদ্দিন, মোহাম্মদ ইউসুফ, বাবলু দে , লিও ক্লাব চট্টগ্রাম মিরসরাই এর সাধারণ সম্পাদক আইনুল ইসলামসহ লিও সদস্যবৃন্দ ।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে অন্যান্য চলমান সামাজিক কার্যক্রমের পাশাপাশি মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রাম এর মেধা বৃত্তি কার্যক্রম অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত সম্পন্ন হয়ে আসছে।

 

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা-দু’দলেরই ইনজুরি জয় করার মিশন

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচ। দুই দলেরই ভাবনায় থাকার কথা, কীভাবে জয় তুলে আনা যায়। আছেও হয়তো। তবে, জয়ের ভাবনা চাপিয়ে দুই দলের অধিনায়কের চিন্তাতে এখন ইনজুরি আর অসুস্থতা জয় করার মিশন। মাঠে নামার আগে দুই দলই যে চোট আর অসুস্থতায় অনেকটাই বিধ্বস্ত।

শ্রীলঙ্কা দলকে মিনি হাসপাতাল বলাই মনে হয় শ্রেয় হবে। কারণ এরই মধ্যে ইনজুরিতে আক্রান্ত হয়ে দলের মূল বোলিং ইউনিটই তছনছ হয়ে গেছে বলা যায়।

মূল তিন পেসার দুষ্মন্তে চামিরা, লাহিরু কুমারা এবং দিলশান মধুশঙ্কা নেই। ইনজুরিতে ছিটকে গেছেন। এছাড়া স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। কুশল পেরেরাকে দলে নেওয়া হলেও তিনি কিছুটা অসুস্থবোধ করছেন বলে খবরে প্রকাশ।

আরও পড়ুন: ২৩৮ রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের

এমন পরিস্থিতিতে এশিয়া কাপ শুরুর আগেরদিন পুনরায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। চোটের এই প্রভাব কাটিয়ে ঘরের মাঠে বাংলাদেশকে হারানোর পরিকল্পনা সাজাতে হচ্ছে দাসুন শানাকাদের।

অন্যদিকে বাংলাদেশও প্রায় একই সমস্যায় জর্জরিত। ইনজুরির কারণে এরই মধ্যে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। বুধবারই তাকে যেতে হয়েছে অস্প্রোচার টেবিলে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে তরুণ বোলার তানজিম হাসান সাকিবকে। যদিও এবাদত না থাকার কারণে বাংলাদেশের পেস বোলিংয়ে কিছুটা ভারসাম্য নষ্ট হয়েছে বলা যায়।

অন্যদিকে বাংলাদেশ ব্যাটিংয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো লিটন দাসের ছিটকে পড়ায়। ওপেনিংয়ে নির্ভরযোগ্য আর কেউ রইলো না। ভাইরাল জ্বরের কারণে লিটন দাস শেষ মুহূর্তে ছিটকে যান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এনামুল হক বিজয়কে। যদিও আজ বিজয় খেলতে পারবেন কি না সন্দেহ রয়েছে।

তবে সবকিছু ছাপিয়ে অবশ্যই দুই দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং দাসুন শানাকার চিন্তায় জয়ই সবচেয়ে বেশি থাকবে। কারণ গ্রুপ পর্বে এই গ্রুপটাকেই মৃত্যুকূপ বলা যায়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান- তিনটিই প্রায় সমান শক্তির। সুতরাং, আজ যেই জিততে পারবে, তার জন্যই পরের ম্যাচের আগে নির্ভার থাকাটা সহজ হবে।

বাংলাদেশ যদি আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিতে পারে, তাহলে সুপার ফোরে পা প্রায় দিয়ে রাখবে। সে স্বস্তি নিয়েই আগামীকাল লাহোরের ফ্লাইট ধরবেন টাইগার ক্রিকেটাররা। আর যদি এর অন্যথা হয়, তাহলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে বাঁচামরার লড়াই করতে হবে টাইগারদের।

একই চিন্তা শ্রীলঙ্কারও। আপাতত সেই লক্ষ্য নিয়েই আজ বাংলাদেশ সময় বিকাল ৩টায় ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস করতে নামবেন সাকিব আল হাসান এবং দাসুন শানাকা।

মিরসরাইয়ে ইউপি সদস্য সহ তিনজনের দুই বছরের কারাদন্ড

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন বেলাল সহ তিন জনকে দুই বছর করে কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ আগষ্ট) হত্যা মামলার বাদিকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় দায়েরকৃত একটি নন জিআর মামলায় চট্টগ্রামের ৫ম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিন এই আদেশ দেন। মামলার অপর আসামীরা হলেন একই ইউনিয়নের নজরুল ইসলাম ও সিরাজুল ইসলাম। ওইদিনই তিন আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, মিরসরাইয়ের আলোচিত ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বেলায়েত হোসেন বেলাল ও অপর দুই আসামী নজরুল ইসলাম এবং সিরাজুল ইসলাম হত্যা মামলায় বিজ্ঞ আদালত থেকে জামিন লাভ করেন। জামিন পেয়ে তারা এলাকায় গিয়ে অসহায় কাশেম মেম্বারের স্ত্রী বিবি ফাতেমা ও দুই সন্তানকে হত্যার হুমকি প্রদান করেন। তারা বাদীকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এই ঘটনায় স্থানীয় মিরসরাই থানায় নিহত আবুল কাশেমের স্ত্রী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। জিডিটি তদন্তপূর্বক ননজিআর মামলা হয়ে বিজ্ঞ আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। এই মামলায় ৪ জন সাক্ষীর মধ্যে তিন জন সাক্ষী বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেন। বুধবার ( ৩০ আগস্ট) মামলাটি যুক্তিতর্ক ও রায়ের জন্য দিন ধার্য্য ছিলো। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানী শেষে উপস্থিত রায়ে আসামীদের দুই বছর করে সাজা এবং প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

মামলার বাদী বিবি ফাতেমা বলেন, আমার স্বামী ৬ বারের নির্বাচিত ইউপি সদস্য ছিল। তাকে নির্মমভাবে হত্যা করে আমাদের নিঃস্ব করে ফেলা হয়েছিলো। আসামিরা প্রভাবশালী হওয়ায় আমরা আওয়াজও করতে পারছিনা। আমাদের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করে আসছিলো। মিরসরাই থানা ওসি কবির হোসেন ও তদন্ত কর্মকর্তা এসআই আনিসুর রহমান নিরপেক্ষ থেকে আমাদের ছায়া প্রদান করেন। আজকে ন্যায় বিচার পেয়ে আমরা অনেক অনেক আনন্দিত।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ ফেব্রুয়ারি উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ওই ইউনিয়নের ৬ বারের সাবেক সদস্য আবুল কাশেমকে। হত্যার ঘটনার তাঁর স্ত্রী বিবি ফাতেমা বাদি হয়ে শাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনকে প্রধান আসামী করে ৮-১০ জনের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করেন।

 

মিরসরাইয়ের প্রবীণ শিক্ষক রবিউল হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার প্রবীণ শিক্ষক, মিঠানালা রামদয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রবিউল হোসেন (৮১) প্রকাশ টুকু মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। সোমবার (২৮ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তিনি মারা গেছেন। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের শেখ আবুল কাশেম চেয়ারম্যান বাড়ি প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে। জানাযাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাশেম, মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন বাহার ও মরহুমের ছেলে কমল। জানাযায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, শিক্ষকসহ শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

 

ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা এক করতে পারছে না। বার বার শিক্ষিকার ‘অমানবিক আচরণ’ তার মনে পড়ছে। কিভাবে একের পর এক সহপাঠী তাকে থাপ্পড় মেরেছে! তা চোখের সামনে ভেসে উঠছে! রাতভর ছটফট করেছে সাত বছরের শিশুটি। সন্তানের এই অবস্থা সহ্য করতে পারেননি মা-বাবা। রোববার সকালে হাসপাতালে নিয়ে গেছেন তারা।

 

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, ‘ওই ঘটনায় শিশুটি মানসিকভাবে আঘাত পেয়েছে। এছাড়া বার বার ঘটনা সম্পর্কে মানুষ জানতে চাওয়ায় এবং সাংবাদিকরা জিজ্ঞেস করায় সে খুব বিরক্ত।’

শিশুটির মা-বাবা পিটিআইকে জানান ‘ঘটনার পর বাসায় এসে সে স্বাভাবিকই ছিল। কিন্তু রাতভর ঘুমাতে না পারার কথা সকালে জানালে আমরা ওকে নিয়ে মিরাটে যাই ডাক্তার দেখাতে।’

এদিকে ওই ঘটনায় জড়িত শিক্ষিকা তৃপ্তি ত্যাগী সেদিনের ঘটনার জন্য মোটেও লজ্জিত নন বলে জানিয়েছেন।

অপরদিকে শিশুটির বাবা ওই স্কুলে সন্তানকে আর পড়াবেন না বলেও জানিয়ে দিয়েছেন।

কী ঘটেছিল সেদিন?

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের খুব্বাপুর গ্রামের নেহা পাবলিক স্কুলে হোমওয়ার্ক না করায় দ্বিতীয় শ্রেণিতে পড়া মুসলিম শিশুটিকে তার সহপাঠীদের দিয়ে থাপ্পড় মারা হয়। স্কুলের অধ্যক্ষ তৃপ্তি ত্যাগী সাত বছর বয়সী শিশুটিকে থাপ্পড় মারার জন্য তার সহপাঠীদের নির্দেশ দেন। শিশুটি কান্নাকাটি করলেও তার সহপাঠীরা একের পর এক থাপ্পড় মারে।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে ব্যাপক সমালোচনা শুরু হয়। ভিডিওতে ওই ছাত্রকে জোরে আঘাত করার জন্য শিশুদের নির্দেশ দিতে শোনা যায় শিক্ষিকাকে। তিনি ওই স্কুলের অধ্যক্ষও।

এই ঘটনার পর নেহা পাবলিক স্কুলের শিক্ষিকা তৃপ্তি ত্যাগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্কুলে মুসলিম শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীদের দিয়ে মারধরের এই ঘটনায় তার সাম্প্রদায়িক মনোভাব নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে ‍তৃপ্তি ত্যাগি বলেছেন, তিনি সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে এমন নির্দেশ দেননি। শিশুটি হোমওয়ার্ক না করায় তাকে থাপ্পড় মারতে কিছু শিক্ষার্থীকে নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন তিনি।

তিনি পরে বলেন, এই ঘটনায় তিনি লজ্জিত নন।

এদিকে ওই ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার মাঝে রোববার স্কুলটি বন্ধ করে দেয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত একটি নোটিশ পাঠিয়েছে রাজ্য শিক্ষা দফতর।

বন্ধ থাকার কারণে ওই স্কুলের শিক্ষার্থীদের যেন পড়াশোনার ক্ষতি না হয়, সে জন্য তাদের কাছের স্কুলগুলোতে ভর্তির নির্দেশ দেয়া হয়েছে ওই নোটিশে। এ কাজে সহায়তা করবেন শিক্ষা দফতরের কর্মকর্তারা।

অসহায় প্রবাসীদের পাশে মিরসরাই সমিতি ওমান

 

মিরসরাই প্রতিনিধি

ভালোবাসা সব অসহায়ের তরে এই শ্লোগানকে সামনে রেখে প্রবাসের বুকে দূস্থ-মানবতার সেবায় একমাত্র সংগঠন ‘মিরসরাই সমিতি ওমান’ কাজ করে যাচ্ছে। ২০১৭ সালে সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন সংগঠনিক নেতৃবৃন্দ।

সম্প্রতি ওমানের মোছেনা এলাকায় আত্মহত্যা করেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের কবির আহম্মদের ছেলে শরিফ উদ্দিন। কিন্তু তার লাশ দেশে পাঠানোর মত কোন টাকা ছিল না। দেশের দরিদ্র পরিবারের পক্ষে টাকা পাঠানো সম্ভব নয়। তখন তার লাশ দেশের পাঠানোর জন্য খরচ বহন করেন ওমান সমিতি। ওমানের মাসকাট এলাকায় অসুস্থ্য হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েল হাসপাতালে মারা যান মঘাদিয়া ইউনিয়নের বাসিন্দা, প্রবাসী মো. কাশেম। বাংলাদেশ দূতাবাস ওমানের সহযোগিতায় মিরসরাই সমিতির ওমানের তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতা করা হয়। বাইয়ারহাট পৌর এলাকার বাসিন্দা শামসুল হক অসুস্থ হয়ে ওমানের সোহার মেডিকেলে ভর্তি ছিলেন। মিরসরাই সমিতির ওমানের সভাপতি মোহাম্মদ সিআইপি রিয়াদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক উনি বাংলাদেশী অংকে ২০ হাজার টাকা সহযোগিতা করেন।

তাছাড়া ওমানে বসবাসরত মিরসরাই বাসির প্রাণের সংগঠন মিরসরাই সমিতি ওমানের সভাপতি সিআইপি রিয়াদ এবং সাধারণ সম্পাদক শেখ ফাহাদের নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী সদস্যবৃন্দ মানবতার কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছে।