রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 84

চট্টগ্রাম নগরীতে হল টুডে‌‌’র শুভ উদ্বোধন

 

নিজস্ব প্রতিবেদক

চট্রগ্রামে রুচিশীল ভোজন প্রিয়দের জন্য শুভ উদ্বোধন করা হয়েছে “হল টুডে” পার্টি সেন্টার । শুক্রবার (২৫ আগস্ট) নগরীর কৈবল্যধাম রাস্তার মাথা এ কে খান মোড়ে এন আর জে কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় হল টুডে শুভ উদ্বোধন উপলক্ষে (সাবেক হলি ফেইম রেস্টুরেন্ট) জমজমাট অয়োজন করা হয়। নতুন আঙ্গিকে , নতুন রুপে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হল টুডে কমিউনিটি মেন্টারে বিয়ে ,বৌভাত , আকিকা, জন্মদিন , মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মিলাদ মাহফিল , মেজবান সহ যেকোন অনুষ্ঠানের জন্য সুব্যবস্থা রয়েছে ।
প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী রাসেদুল বারি শিবলু জানান, ভোজন বিলাসী মানুষগুলোর কথা ভেবে নতুন মাত্রা নিয়ে আসছে নতুন রেস্তোরাঁ হল টুডে । নামেই যেন খাবারের তৃপ্তির কথা স্মরণ করিয়ে দেয় এই হল টুডে।হল টুডের বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক বিশুদ্ধ খাবার পরিবেশন । পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে আপনার পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা। নতুন আঙ্গিকে , নতুন রুপে, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত কমিউনিটি হল ।
বিয়ে ,বৌভাত , আকিকা, জন্মদিন , মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, মিলাদ মাহফিল , মেজবান সহ যেকোন অনুষ্ঠানের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
+8801979 666 999
+880195 854 4781
Email – halltodayctg@gmail.com

মিরসরাইয়ে রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের উদ্বোধন

 মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের জোরারগঞ্জে অলি আহম্মদ জামে মসজিদ ও রূপনগর নূরানী মাদ্রাসা’র উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ে’র আরাইল্ল্যা টিলা প্রকাশ রূপনগর এলাকায় জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং অলি আহম্মদ জামে মসজিদ ও রূপনগর নূরানী মাদ্রাসা’র দায়িত্বশীল মাওলানা আব্দুল মোতালেব ও মোহাম্মদ হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রেজাউল করিম মাষ্টার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহম্মদ ভূঁইয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাবেক ইউপি সদস্য মনির আহম্মদ ভাসানী, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া অপু, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহীনুর হোসেন শাহীন, মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা রিয়াজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওসার আহমেদ আরিফ, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আমীর হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান, জাগির সওদাগর, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন কালাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। রূপনগর নূরানী মাদ্রাসা ও অলি আহম্মদ জামে মসজিদের দায়িত্বশীল মাওলানা আব্দুল মোতালেব বলেন, জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড়ের রূপনগর এলাকায় নিম্ন মধ্যবিত্ত শ্রেণির, সুবিধাবঞ্চিত, নিরক্ষর ও পিছে পড়া ১২০ পরিবারের প্রায় ১ হাজার লোকের বসবাস। যেখানে শিক্ষার হার শূন্যের কোঠায় বিশেষ করে ধর্মীয় শিক্ষা। সেদিক বিবেচনা করে চলতি বছরের মে মাস থেকে এখানে পাঁচ ওয়াক্ত নামাজ চালুর পাশাপাশি শিক্ষার আলো ছড়াতে ৫০ জন শিশুদের নিয়ে সকালে মক্তবের পর নূরানী পদ্ধতিতে শিক্ষা চালু করা হয়। তারই আলোকে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান’কে দিয়ে উক্ত মসজিদ ও মাদ্রাসা’র উদ্বোধন করানো হয়। সেক্ষেত্রে তিনি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট থেকে ১৫ হাজার কেজি চাল পেয়ে খুশি ১৫’শ পরিবার

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে এম রিদোয়ান কবির (মিয়া সাব) মেমোরিয়াল ট্রাস্ট থেকে মিরসরাই সদর ইউনিয়নের ১৫’শ পরিবারের মাঝে ১০ কেজি করে ১৫ হাজার কেজি চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এম রিদোয়ান কবিরের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে সকালে এই চাল বিতরণ করা হয়েছে। চাল পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

এসময় উপস্থিত ছিলেন রিদোয়ান কবিরের পিতা আলহাজ্ব মাস্টার শামসুল আলম, মিরসরাই সদর (৯ নং) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সমাজসেবক লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর সাধারণ সম্পাদক রাশেদা আক্তার মুন্নীসহ পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৪ আগস্ট (দ্বিতীয় রমজান) ঢাকা যাওয়ার পথে কুমিল্লার বুডিচং থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সমাজ সেবক, রাজনীতিবিদ মোহাম্মদ রিদোয়ান কবির ওরফে মিয়া সাব। তিনি জীবদ্দশায় বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির তিনি নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ছিলেন। তার স্মৃতি রক্ষার্তে পরিবারের পক্ষ থেকে গঠন করা হয় এম রিদোয়ান কবির মেমোরিয়াল ট্রাস্ট। উনার আত্মার মাগফেরাত কামনায় ২০০৯ সাল থেকে অসহায় দুঃস্থদের মাঝে মোহাম্মদ রিদোয়ান কবির মিয়া সাবের পরিবার মেমোরিয়াল ট্রাস্ট থেকে নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণ, দুস্থ ও গৃহহীন পরিবারকে গৃহ নির্মাণ, গরিব বাবার মেয়ের বিয়েতে আর্থিক সহযোগিতা, দুই ঈদে অসহায়দের ঈদ উপহার,নগদ অর্থ প্রদানসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

ষান্মাসিক মূল্যায়নের বিদ্যালয় প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজের আয়োজন মারুফের শিক্ষার্থীদের

 

নিজস্ব প্রতিবেদক
উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমপাশে মিরসরাই পৌরসভা এলাকায় বিদ্যালয়টির অবস্থান। প্রতিষ্ঠার অল্প ক’বছরে ফলফল, খেলাধূলা, বিভিন্ন প্রতিযোগিতায় বেশকিছু সফলতা এই প্রতিষ্ঠানটির দখলে গেছে।

সরকারের শিক্ষাব্যবস্থার সকল পর্যায়ে দায়িত্বশীল, স্বপ্রণোদিত,দক্ষ ও সংবেদনশীল ,জবাবদিহিতামূলক, একীভূত ও অংশগ্রহণমূলক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে নতুন শিক্ষাক্রমের লক্ষ্য ঠিক করা হয়েছে । শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ,জ্ঞান ,যোগ্যতা ,মূল্যবোধ ও সখ্যতা বাড়াতে জাতীয় শিক্ষাক্রমের মূল ভিত্তিতে এসেছে আমুল পরিবর্তন।

তারই ধারাবাহিকতায় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন জীবন ও জীবিকা বিষয়ের স্কিল কোর্স (কুকিং) আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে৷

বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় শিক্ষার্থীদের মধ্যাহ্ন ভোজের আয়োজনের প্রস্তুতি৷ শিক্ষার্থীরা নিজেরাই কাটছে পেয়াজ,মরিচ,আদা, রসুন। একেকজন একেক কাজে ব্যস্ত সময় পার করেছে৷
রান্নার আয়োজনে ছিল ভাত, ডাল, মুরগীর মাংস, আলু ভর্তা ও মিক্সড সবজি৷ প্রায় ৩৪০ জনের জন্য রান্না করা হয়৷

আয়োজিত অনুষ্ঠানে বাড়তি আনন্দ দিতে উপস্থিত ছিলেন ষষ্ঠ শ্রেণির অভিভাবক মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন প্রমুখ।

মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন বলেন, ‘এবয়সে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা নিজ হাতে দায়িত্ব নিয়ে এতসব কাজ করেছে তাছাড়া দলীয় কাজ উপস্থাপন,টিম লিডার হিসাবে লিডারশীপ প্রদর্শন আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীরা যেন রীতিমত উৎসবে মেতেছে।

ছাত্রজীবনের এক ভীতিকর অধ্যায় ছিল পরীক্ষা। এ পরিবর্তন শিক্ষার্থীদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।প্রত্যেকটা শিক্ষার্থীর চোখেমুখে আনন্দ ভরপুর ছিল। বিদ্যালয়ের সকল শিক্ষকদের সবান্ধব সহযোগিতায় সফলভাবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের মধ্যাহ্ন ভোজের রান্নার আয়োজন সফলভাবে সমাপ্ত হয়েছে। ‘

নতুন শিক্ষাক্রমে বদলে গেছে প্রথাগত শিখন পদ্ধতি ও শিক্ষার্থী মূল্যায়নের ধরন। পরিবর্তন এসেছে পাঠ্য বইয়ের বিষয়বস্তু ও পাঠ বিন্যাসেও।

ধুমঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ইব্রাহিম খলিল

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ধুমঘাট হাজী চাঁনমিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল ভুঁইয়া।

রোববার ( ২০ আগস্ট) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী কমিটির অনুমোদন দেন। একি দিন তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরেচ্ছাফাকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৩৯ এর আলোকে এডহক কমিটি আগামী ৬ মাস কার্যকর থাকবে। কমিটিতে প্রধান শিক্ষক নূরেচ্ছাফা পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃক মনোনীত খালেদা বেগম (অভিভাবক প্রতিনিধি) ও জেলা শিক্ষা অফিসার কতৃক মনোনীত হারাধন নাথ (শিক্ষক প্রতিনিধি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী চিঠিতে উল্লেখ করেন , এই এডহক কমিটি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর প্রবিধানমালা ২০০৯ এ বর্ণিত ৭ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করবে । প্রবিধান ৩৯ এর উপ-প্রবিধান (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগ দিতে পারবে না।

ইব্রাহিম খলিল ভুঁইয়া বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির প্রতি। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি। এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আমার দায়বদ্ধতা বেশি।

তিনি আরো বলেন, স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করে বিদ্যালয়কে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়তে পারি সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।

 

মিরসরাইয়ের করেরহাটে পুলিশিং সভা অনুষ্ঠিত

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে করেরহাট ইউনিয়নের সমন্বয়ে গঠিত থানা পুলিশের ১নং বিটের আয়োজনে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আবছার বাবুল, করেরহাট ইউনিয়নের ইউপি সদস্য শহীদুল্লাহ, আজাদ উদ্দিন, আশরাফ উদ্দিন ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কিরন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন প্রমুখ৷

এসময় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে করেরহাট ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমি থানা পুলিশকে ধন্যবাদ জানাই। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে।
এছাড়া স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে বলেন তিনি।

সভায় প্রধান অতিথি জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

 

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার বিষয়টি আ’লীগের ‘সাজানো নাটক’ : মির্জা ফখরুল

 

একুশে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে করা মামলার বিষয়টি আওয়ামী লীগের একটি ‘সাজানো নাটক’ বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এর আগে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দলের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, হবিগঞ্জে বিএনপি নেতা জিকে গউছের বাসায় আগের দিন পুলিশ এবং পরের দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এমনকি পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর তিন শ’ রাউন্ডেরও বেশি গুলি চালিয়েছে। নারায়ণগঞ্জেও তারা একই অবস্থা করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ মিছিলের পিছনে ককটেল মেরে, আবার আমাদের মিছিলে হামলা করেছে। সরকার ছাত্রলীগের হাতে আবার অস্ত্র তুলে দিয়ে আগের মতই খেলা খেলছে।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি ঘটনা ঘটাতে চাচ্ছে , ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করে যেভাবেই হোক বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করা যায়। যেভাবে আগের মত করে ভোট করে ক্ষমতায় থাকা যায়। সেই লক্ষ্যই সরকার এগোচ্ছে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় আওয়ামী লীগ, বিএনপি নয়।

বিএনপি মহাসচিব বলেন, দেশের বেসরকারি খাতে বিনিয়োগ হচ্ছে না, যা হচ্ছে মেগা প্রকল্প মেগা প্রজেক্টে। ইতোমধ্যে অনেক প্রকল্পের উদ্বোধন করে যাচ্ছে তারা। এগুলো কার জন্য, কিসের জন্য? এগুলো শুধু তাদের পকেট ভরার জন্য।

মির্জা ফখরুল বলেন, তারা দাবি করে এগুলো তারা করছে। এগুলো কার টাকায় করছে? জনগণের ট্যাক্সের টাকায়। এই টাকার শতকরা ৮০ ভাগ তারা চুরি করে নিয়ে যায়। বাকি ২০ ভাগ টাকায় তারা কাজ করে।

বিএনপি মহাসচিব বলেন, মূল কথা- এদেশের মানুষ ভোট দিতে চায়, গণতন্ত্র চায়। তারা তাদের ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়। দু’বেলা দু’মুঠো খেয়ে পরে বেঁচে থাকতে চায়।

২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার বিষয়ে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, বিষয়টি আওয়ামী লীগের একটি সাজানো নাটক। যেখানে মিটিং হওয়ার কথা ছিল সেখানে না করে অন্য জায়গায় তারা মিটিং করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে তিনবার এফআইআর ছিলই না। তারেক রহমানের নাম কোনো তদন্তে উচ্চারিত হয়নি। একমাত্র মুফতি হান্নানকে দিয়ে ১৪৫ দিন তাকে আটক করে রিমান্ডে নেয়ার পর তাকে দিয়ে জোর করে কথা বলানো হয়েছিল। পরে কিন্তু তিনি আবার একথা বলেননি, অস্বীকার করেছিলেন। কিন্তু তার এই কথা আমলে নেয়নি। তিনি যাতে কোর্টে না যেতে পারেন সেজন্য তড়িঘড়ি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, কোন দেশ কী বলল, সেটা তাদের বিষয়। আওয়ামী লীগের মতো আমরা তো রাজনৈতিকভাবে দেউলিয়া হইনি। তাদের রাজনৈতিক ভিত্তি নেই? আমাদের ভিত্তি আছে বলেই জনগণকে সাথে নিয়ে রাজনীতি করছি। এগিয়ে যাচ্ছি। ইনশা আল্লাহ, বাংলাদেশে মানুষ কখনো ব্যর্থ হয়নি। এবারো ব্যর্থ হবে না।

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্যবারের মতো আগামী ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সময় মতো আলোচনা সভা করা হবে। পোস্টার প্রকাশ ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। বিস্তারিত কর্মসূচি আজ সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনায় চূড়ান্ত হবে।

 

মিরসরাইয়ে চলাচলের রাস্তায় গেইট নির্মাণের প্রতিবাদ করায় হামলা আহত ৩

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে গেইট নির্মাণের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ ৩জন আহত হয়েছেন। শনিবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহ আলম মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হামলায় আহতরা হলেন, রহিমা বেগম (৫৫), গিভনি (১৯) ও সায়েদ (২২) নামে এক পথচারী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ভর্তি করা হয়েছে।
মো. আব্বাস আলী প্রকাশ রাজুর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শাহ আলম নামে একজন সন্ত্রাসী দিয়ে অন্যায়ভাবে আমাদের চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বক গেইট নির্মাণের কাজ শুরু করেন। এসময় বাধা দিতে গিলে শাহ আলমের নিয়ন্ত্রিত সন্ত্রাসীরা লাঠি-সোটা নিয়ে অতর্কিতভাবে আমার ছোট ভাই গিভনি’র উপর হামলা চালায়। আমার মা রহিমা বেগম ছোট ভাইকে উদ্ধার করতে গেলে তার উপরও হামলা করা হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য গেলে তাদের উপরও হামলা করে সন্ত্রাসীরা। হামলায় আমার মা ও ছোট ভাইয়ের মাথায়, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
এ বিষয়ে শাহ আলম বলেন, ঘটনার সময় আমি বাজারে ছিলাম। তখন কি হয়েছিলো বিস্তারিত জানি না।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, হামলায় ঘটনায় আহতদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র : মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী মতের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে। জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।

 

রোববার (২০ আগস্ট) গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষের ভোট ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপিসহ গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল, নানা শ্রেণি-পেশার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সকল কাঠামোকে ধ্বংসকারী ক্ষমতাসীন ফ্যাসীবাদী বর্বরোচিত সরকারের হাত থেকে দেশকে রক্ষার জন্য শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানুষ যখন দিন দিন ঐক্যবদ্ধ হয়ে রাজপথের মিছিলে শরিক হচ্ছে ঠিক সেই সময় সরকার তার পুরনো কায়দায় গুম, গ্রেফতার, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ২৮ জুলাইয়ের পর থেকে প্রতিদিনই গ্রেফতার ও নির্যাতনের মাত্রা বৃদ্ধি পাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে সরকার নিজেদের প্রার্থীদেরকে বিজয়ী করার জন্য বিরোধী পক্ষকে নির্বাচনে অযোগ্য এবং নেতা-কর্মীদেরকে নির্বাচনী মাঠ থেকে তথাকথিত আইনি প্রক্রিয়ায় বিতাড়িত করার সকল অপকৌশল গ্রহণ করে চলেছে। তারই ধারাবাহিকতায় গতকাল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে হবিগঞ্জ, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা নির্মমভাবে গুলি, টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপির শত শত নেতা-কর্মীদেরকে আহত করেছে।’

‘ঢাকায় দেশব্যাপী ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শত শত পুলিশ ও সাদা পোশাকধারী পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ঘিরে রেখেছে। দলীয় কার্যালয় থেকে বের হওয়ার পর ঢাকা মহানগরীর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহম্মেদ রবিনসহ বেশকিছু নেতা-কর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ঘিরে এক ভয়ংকর পরিবেশ সৃষ্টি করেছে, যা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক আচরণ হতে পারে না,’ বলেন তিনি।

ছাত্রদলের নেতাদের পুলিশের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে অস্ত্র দিয়ে নাটক সাজিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব। তিনি অবিলম্বে তাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, সরকারপ্রধানের নির্দেশে কিছুসংখ্যক অতিউৎসাহী দলবাজ পুলিশ কর্মকর্তা এহেন বেআইনি কর্মকাণ্ড চালানোর জন্য মাঠ পর্যায়ের আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের ওপর চাপ অব্যাহত রেখেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিশিষ্ট চিকিৎসক ডা: জুবাইদা রহমানকে প্রহসনের বিচারে ফরমায়েসী রায়ে সাজা দিয়ে জিয়া পরিবারকে নিঃশেষ করার সকল হীন অপচেষ্টা অব্যাহত রেখেছে। এছাড়াও বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন মামলায় সাজানো সাক্ষীদের সরকারি বাহিনী দ্বারা বাড়ি থেকে ধরে এনে গায়েবি মামলায় বিএনপিসহ বিরোধী মতের নেতা-কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষকে সাজা দিয়ে রাজনীতি থেকে বিতাড়িত এবং তাদের কণ্ঠ স্তব্ধ করার কৌশল গ্রহণ করেছে। উচ্চতর আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানো হচ্ছে, আবার জামিন লাভের পর নতুন আসামি বানিয়ে জেল গেটেই অনেককে গ্রেফতার দেখিয়ে আটক রাখা হচ্ছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি বলেন, ‘সরকারপ্রধানের রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতন থেকে দেশের বিশিষ্ট ব্যক্তিরাও রেহাই পাচ্ছেন না। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশের বিশিষ্ট লেখক ও খ্যাতিমান সাংবাদিক শফিক রেহমান এবং বিশিষ্ট কলমযোদ্ধা মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আজ্ঞাবহ আদালত। একইরকম মিথ্যা, বানোয়াট মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন ও তার ছেলে রিজভী আহম্মেদ সিজারকে আদালত সাত বছরের সাজা দেয়।’

মির্জা ফখরুল বলেন, ‘অবৈধ সরকার জনবিচ্ছিন্ন হয়ে একদিকে দেশের নিরিহ গণতন্ত্রকামী মানুষের ওপর তার নিজস্ব বাহিনী দ্বারা গুলি করে হত্যা, গুম, খুনসহ সকল প্রকার নির্যাতন চালাচ্ছে। এই থেকেই বোঝা যায় সরকার বিরোধী মতের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে। জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে এই সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। তাই সরকারকে আহ্বান জানাচ্ছি ওই সকল অপকৌশল বন্ধ করে, জনগণের মনোভাব অনুধাবন করে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুন। অন্যথায় জনতার উত্থাল তরঙ্গের ন্যায় আন্দোলনের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করে সকল নির্যাতনের জবাব দিয়ে দেশের মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে।’

তিনি বলেন, ‘এ সরকারের মূল উদ্দেশ্য মাঠ শূন্য করে ফাঁকা মাঠে গোল দেয়া।’

মির্জা ফখরুল বলেন, ‘পুলিশ তার অবৈধ সরকারের নির্দেশে বিরোধীদলীয় জুলুম-নিপীড়ন করে যাচ্ছে। এমনকি বিচারকদের নির্দেশ দেয়া হয়েছে দ্রুত বিচার করতে। সাক্ষী না এলে জোর করে আসতে বাধ্য করছে। পুলিশ রাজনৈতিকভাবেই কথা বলে যাচ্ছে। এককভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস করে যাচ্ছে পুলিশ।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

 

চারণ কবির মতো মানুষকে গণতন্ত্রের পক্ষে জাগ্রত করে চলছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল

 

বেগম খালেদা জিয়া এই উপমহাদেশের শুধু নয়, এশিয়ার গণতান্ত্রিক আন্দোলনের একজন নেত্রী জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি সারাদেশে হ্যামিলনের বাঁশিওয়ালা তথা চারণ কবির মতো দেশের মানুষকে গণতন্ত্রের পক্ষে জাগ্রত করে চলছেন।

 

তিনি বলেন, খালেদা জিয়াকে বন্দী করা হয়েছিল ২০১৮ সালের নির্বাচনের আগে। এখনো তিনি বন্দী অবস্থায় আছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি অত্যন্ত অসুস্থ। তার কিছু হলে সরকারকে সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে। তার আমলে মেয়েদের বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালু হয়। এভাবে তার অবদান বলে শেষ হবে না।

আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে এই পদযাত্রার আয়োজন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ পদযাত্রা পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো: আবদুস সালাম। বিকেল সোয়া ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কাকরাইল মোড় ও শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হবে। একই দাবিতে আজ সারাদেশে মহানগর, জেলা উপজেলা পর্যায়ে পদযাত্রা করছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া গৃহবধূ থেকে রাজনীতি থেকে এসেই গণতন্ত্রের জন্য লড়াই করছেন। তিনি সারাদেশে হ্যামিলনের বাঁশিওয়ালা তথা চারণ কবির মতো দেশের মানুষকে গণতন্ত্রের পক্ষে জাগ্রত করে চলছেন। তাকে মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। যেই দুই কোটি টাকার অভিযোগে তাকে সাজা দেয়া হয়েছে সেই টাকা এখন আট কোটি টাকা হয়েছে। একই ধরনের মামলা আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে হয়েছিল। কিন্তু তাদের শুধু মুক্তি দেয়া হয়নি, মামলা তুলে নেয়া হয়েছে।

তিনি বলেন, এরা অসাংবিধানিক ও অবৈধ সরকার। তারা ১৫ বছর ধরে জনগণের কাঁধে চেপে বসেছে। এরা এখন গণতন্ত্রের জন্য না কি সুষ্ঠু নির্বাচন চায়। দেখেন আমাদের ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিসানসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। ছয় ঘণ্টার মধ্যে তাদের মুক্তি না হলে দায় দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি আরো বলেন, আজকে শুধু তারাই নয়, আমাদের নেতাকর্মীদের কেউ ঘরে থাকতে পারে না। তাদের পুলিশ হয়রানি করছে। এরা বিচার বিভাগ থেকে শুরু করে সবই ধ্বংস করেছে। আমরা এই সরকারের পদত্যাগ চাই। ইনশা আল্লাহ আগামীতে একটি ভালো নির্বাচন হবে। যেখানে জনগণ তাদের ভোট দিতে পারবে। এখনো সময় আছে নেতাকর্মীদের গ্রেফতার করবেন না, বাসা বাড়িতে হানা দিবেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। অবিলম্বে এক দফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন।

মির্জা আব্বাস বলেন, ইস্পাত কঠিন মনোবল ধরে রেখে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। তাকে অবিলম্বে বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দিতে হবে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে। নেতাকর্মীরা বাসায় থাকতে পারেন না। এই অনাচার দুরাচার থেকে মুক্ত হতে হলে শেখ হাসিনার সরকারকে বিদায় ছাড়া উপায় নেই। বিদেশী প্রভুদের দয়ায় কোনো কাজ হবে। দেশের মানুষ রাজপথে নেমেছে। তারা হাসিনা সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবে।

এদিকে ড. আবদুল মঈন খান বলেন, আমরা মামলা হামলাবাজ সরকারের বিদায়ের লক্ষ্যে এখানে পদযাত্রা করছি। এদের বিদায় নিতে হবে। তারা আমাদের হামলা মামলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাজনীতি থেকে সরিয়ে দিতে চায়। এভাবে কিছুদিন হয়ত টিকে থাকা যায়, তবে চিরদিন ক্ষমতায় থাকতে পারবে না। আজ হোক কাল হোক শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই সরকারকে বিদায় করবো।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে খালেদা জিয়ার সুচিকিৎসা হবে না। কদিন আগে একজন বিশিষ্ট আলেম দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজা নিয়ে কী করল? হাসিনা ক্ষমতায় থাকলে আমাদের নেত্রীর জানাজা আমরা ঠিকমতো দিতে পারব না। খালেদা জিয়ার মুক্তি চাই। তিনি কোনো অন্যায় করেন নাই। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে করতে এতদূর এসেছি। আমরা শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার পদত্যাগ চাই, এই সংসদের বিলুপ্ত চাই।’

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কেউ অশান্তি করতে চাইলে তাদের জবাব দেয়া হবে। পুলিশ দেখলে পালানো যাবে না। হাতুরি বাহিনী মাঠে নামলে তাদের হাত পা ভেঙে দেয়ার অধিকার আমাদের আছে। আমরা অনেক রক্ত দিয়েছি। অনেকে প্রাণ দিয়েছে। অনেকে জেলখানায় গেছেন। সবকিছুর হিসেব নেয়া হবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে। হাসিনার পতন মানে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র।

নজরুল ইসলাম খান বলেন, আমরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আমরা এখনো আপোসহীন আন্দোলন করছি। খালেদা জিয়ার মুক্তি দাবিতে কোনো আপোস নাই। তাকে সুচিকিৎসা না দিয়ে আরো ব্যাধিগ্রস্ত করা হয়েছে। বাইরে চিকিৎসা নিতে দিচ্ছে না। আমরা তার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি করছি। বাংলাদেশে অন্যায় অবিচার বন্ধ করতে হবে। এটা চিরদিন চলতে পারে না।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বিচারিক আইন উপেক্ষা করে সাংবিধানিক আইন উপেক্ষা করে জেলে পাঠানো হয়েছে। শুধু মানুষের ভোটাধিকার লুটে নিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য এটা করা হয়েছে। আজকে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় যারা জড়িত তাদের বিচার হবে। দেশে এখন আওয়ামী বিচার লীগ নামে একটি সংগঠন হয়েছে। এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জনগণ কিন্তু বুঝে গেছে। এরা কিভাবে ন্যায় বিচার করবে! এরা তো মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির আওতায় চলে আসবে। কেউ রেহাই পাবেন না। ইনশা আল্লাহ দেশে শুভদিন আসছে।