রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 89

তামিমের অবসর-সিদ্ধান্তে পরিবর্তন, থাকছেন অধিনায়কও

 

ভক্তদের জন্য সুসংবাদ। হঠাৎ নেয়া অবসরের সিদ্ধান্ত থেকে ফিরে আসছেন বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

 

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদলেছেন তিনি। নেতৃত্বেও ফিরবেন এশিয়া কাপ থেকে। অধিনায়ক হিসেবে যাবেন বিশ্বকাপেও।

তবে সহসাই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না তামিমের। খেলা হচ্ছে না আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতেও। এক মাসের ছুটি নিয়েছেন তিনি। ফিরবেন এশিয়া কাপ দিয়ে।

এর আগে শুক্রবার (৭ ‍জুলাই) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য মাশরাফী বিন মোর্তজাকে নিয়ে গণভবনে যান তামিম।

তার পরই তামিম ভক্তদের জন্য এলো এ সুখবর।

বৃহস্পতিবার (৬ জুলাই) হঠাৎই সংবাদ সম্মেলন করে ক্রিকেট থেকে নিজের অবসরের ঘোষণা দেন বাংলাদেশ দলের ওপেনার ও অধিনায়ক তামিম। তারপর থেকেই বিষয়টি দেশজুড়ে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে।

রাজপথে জনগণের বিপুল স্রোত থামানো যাবে না : মির্জা ফখরুল

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে জনগণের বিপুল স্রোত থামানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।

 

তিনি বলেন, দেশ চলছে এক দুর্বিষহ দু:শাসনের সর্বনাশা প্রতাপে। বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেশনে পিষ্ট। বিএনপির গ্রাম থেকে শহরে কোনো নেতাকর্মীরই স্বাভাবিক জীবন-যাপনে নিরাপত্তা নেই। সর্বত্রই মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধরার জন্য ওঁৎ পেতে আছে।

সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরম মাত্রায় উপনীত হয়েছে। এই আওয়ামী সরকারের আমলে জনসমাজে নারী, পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। এক বেপরোয়া স্বৈরাচারের কবলে পরে দেশের মানুষ শুধু জান-মালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত হওয়ার পাশাপাশি শুধুমাত্র ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে। ক্ষুধা ও অনাহার এখন জনগোষ্ঠির বিপুল সংখ্যক মানুষের নিত্যসঙ্গী। বর্তমানে কাঁচা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের বিস্ময়কর বৃদ্ধিতে মধ্যম ও নিম্ন আয়ের মানুষের পিঠ দেয়ালে ঠেকেছে।

তিনি বলেন, ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশব্যাপী সন্ত্রাসী আর বখাটেরা আধিপত্য কায়েম থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, পদে পদে মানুষের জীবন হয়ে পড়েছে বিপদাপন্ন। অপঘাতে প্রতিনিয়ত সাধারণ মানুষ জীবন হারাচ্ছে। সড়কে মৃত্যুর হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। শাসকগোষ্ঠীর মদদে এহেন অনাচার ও সহিংস তাণ্ডবের প্রতিবাদ করার জন্যই ঢাকা, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও কারাগারে প্রেরণ করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ও অন্যতম সদস্য মিজানুর রহমান খানসহ যুবদল, ছাত্রদলের ২১ জন নেতাকর্মীকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িত করে জামিনের জন্য আদালতে হাজির হলে তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি ও কলাবাগান থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেনকে সকল মামলায় জামিনে থাকার পরেও পুলিশ কর্তৃক গ্রেফতার সরকারের অব্যাহত অত্যাচার, জুলুম ও নিপীড়নে স্বৈরাচারি নীতিরই বহি:প্রকাশ। তবে মিথ্যা মামলা আর গ্রেফতারের কৌশল অবলম্বন করে আটককৃত নেতৃবৃন্দকে নিষ্প্রাণ, নীরস ও নিস্তেজ করা যাবে না বরং তারা অগণতান্ত্রিক শক্তিকে আরো বেশি প্রতিরোধ করতে উদ্দীপ্ত হবে।

তিনি বলেন, রাজপথে জনগণের বিপুল স্রোত থামানো যাবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবেই।

অবিলম্বে যশোর ও ঢাকায় উল্লিখিত গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

এখন প্রতিরোধের বিকল্প নেই : মির্জা ফখরুল

 

এখন প্রতিরোধের বিকল্প নেই বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারাদেশে গত এক মাসে ৩৮৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার বিকেলে নয়া পল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, সরকার এখন ভয়ে সারাদেশে পুলিশের এসপি, ডিআইজি এবং ডিসিকে বদলি করছে, তবে যতই বদলি করেন না কেন? পতনের সময় কোনো লোক কাছে পাবেন না, আস্তে আস্তে সব সরে যাবে।

‘এবার ভয় পাইছে, ভালোই ভয় পাইছে, আমেরিকা থেকে এসে ভয় পেয়ে গেছে’ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাই এখন আবোল-তাবোল বকছে, দেশের সার্বভৌমত্বের উপর হুমকিমূলক কথা বলছে। আমেরিকা থেকে এসে বলে তারা আমাকে দুই দিনেই ক্ষমতায় থেকে সরিয়ে দিতে পারে। আবার বলে, সেন্টমার্টিন দিলে নাকি ক্ষমতায় থাকতে পারবে।

মহাসচিব বলেন, ‘আপনাকে (শেখ হাসিনা) এখন আর প্রয়োজন নেই, এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে তার জবাব দিয়ে দিয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, মরিচের অনেক দাম বেড়েছে, তাই না? ১ হাজার টাকা কেজি, মরিচের যে ঝাঁঝ তা এ সরকার আর সহ্য করতে পারছে না। আজকে দেশের মানুষ বাঁচার অধিকার চায়, ১ হাজার মরিচের কেজি। আজকে কৃষককরা ১ মণ ধান বিক্রি করে ১ কেজি মরিচ কিনছে। আজকে চাল, ডালসহ সকল পণ্যের দাম বেড়ে গেছে।

আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না কারণ এরা ক্ষমতায় থাকলে জনগণ ভোটই দিতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি, যেখানে গ্রেফতার করা হবে সেখানেই তাৎক্ষণিক বিক্ষোভ করা হবে, আর ছাড় নয়। খালিদ হোসেন জ্যাকীসহ সারাদেশের নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে, তাদের নামে কোনো ওয়ারেন্ট নাই।

গ্রেফতারের প্রতিবাদে ডাকা বিএনপির বিক্ষোভ মিছিলটি নয়া পল্টন থেকে শুরু হয়ে শান্তি নগর দিয়ে ফের নয়া পল্টনে এসে শেষ হয়।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য হলেন রুবেল

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মনোনিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, তরুণ উদ্যেক্তা মোঃ মোজাম্মেল হোসেন রুবেল। রোববার (২ জুলাই) উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন দলীয় প্যাডে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানান। মোজাম্মেল হোসেন রুবেল উপজেলার ১০নং ‍মিঠানালা ইউনিয়নের পূর্ব মিঠানালা গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।

বিজ্ঞপ্তিতেত জানানো হয়েছে, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের বর্তমান কার্যকরি কমিটির সদস্য নুরুল আমিন ডিপটির মৃত্যুতে পদটি শুন্য হয়। উক্ত পদে মিরসরাই মাটি ও মানুষের প্রিয় নেতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশক্রমে মিঠানালা ইউনিয়নস্থ মোজাম্মেল হোসেন রুবেলকে উক্ত সদস্য পদে পদায়ন করা হলো।

মোজাম্মেল হোসেন রুবেল বলেন, আমাকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মনোনিত করায় প্রিয় নেতা, আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রতি কৃতজ্ঞ। উনি এবং উনার সুযোগ্য পুত্র, মাহবুব রহমান রুহেল ভাইয়ের দিক-নির্দেশনা মোতাবেক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার পরামর্শে দলের জন্য সব সময় কাজ করে যাবো।

 

দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্য হওয়ায় এখন পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে : রিজভী

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর দলীয় কাজে ব্যবহার ও নির্বিকার ভূমিকার জন্যই সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয়, পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে। আইনশৃঙ্খলা এতটাই ভেঙ্গে পড়েছে যে, প্রতি পদে পদে মানুষের জীবন বিপন্ন। এই ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবন হানি ঘটেছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

 

রোববার নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির মুখপাত্র বলেন, ঈদের প্রাক্কালে মানুষ ঘরমুখি হলেও নিজ জেলা বা গ্রামে তারা নিরাপদ ছিল না। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এদের নানা সহযোগী সংগঠনের সমন্বয়ে জনপদের পর জনপদে গঠিত রক্তাক্ত সন্ত্রাসের পরিকাঠামোয় এক আতঙ্কের পরিবেশ বিরাজ করছিল। মানুষ বাড়িতে ফিরেও স্বস্তিতে ছিল না। সমাজ, সংস্কৃতি, সভ্য আচরণ আজ বিপন্ন অশুভ রাষ্ট্রশক্তির দৌরাত্বে। আওয়ামী অবৈধ শাসনের তীব্র কষাঘাতে আজ জনগণের জীবন মরনের প্রশ্ন। ওরা হিংসা-প্রতিহিংসার পথে এগোতেই ভালোবাসে।

তিনি বলেন, বর্তমানে সামাজিক অবক্ষয় এতটাই বৃদ্ধি পেয়েছে যে, ক্ষমতার আশ্রয়প্রশ্রয়ে গড়ে ওঠা দানবদের আক্রমণে কেউ রেহাই পাচ্ছে না। বিশেষ করে এই সমাজে নারীদের জীবনের যেন কোনো মূল্যই নেই। এমনই এক দু:সময় চলছে যখন বোনকে উতক্ত্য করার কারণে বিচার চাইতে গিয়ে তরুণ খুন হয়। পিতা-মাতা নিজের মেয়েকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের কবলে পরে জীবন হারায়। প্রতিনিয়ত নিজের বোন বা কন্যা সন্তানের সম্ভ্রম বাঁচাতে গিয়ে প্রচণ্ড নাজেহালসহ জীবন দিতে হয়। জেলায় জেলায় গড়ে উঠেছে ক্ষমতার ছত্রছায়ায় বখাটেদের উৎপাত। কয়েক বছর আগে বরগুনায় নয়ন বন্ডের কথা আমরা জানি, এবারে ভোলায় শুনছি ০০৯ নামে এক ভয়াল গ্যাং- এর নাম। ইতোমধ্যে এই বিষয়ে সংবাদপত্রে যে কাহিনী ছেপেছে তা লোমহর্ষ। সর্বত্র মানবাধিকার আজ বিপন্ন।

রিজভী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে শুধু বিরোধী দলের কর্মসূচিকে বানচাল করা, সহিংস আক্রমণ চালানো, বিরোধী দলের নেতাকর্মী ও স্বাধীন মতপ্রকাশ কারীদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করার কাজে ব্যবহার করা হয়েছে বলেই আজ সমাজে নৈরাজ্যের অন্ধকার নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর দলীয় কাজে ব্যবহার ও নির্বিকার ভূমিকার জন্যই সশস্ত্র সন্ত্রাসীদের দাপটে গোটা জাতি নিরাপত্তাহীনতায় ভুগছে। আজ দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত করার জন্যই শুধু সাধারণ মানুষ নয় পুলিশ সদস্যদেরও জীবন যাচ্ছে। আইনশৃঙ্খলা এতোটাই ভেঙ্গে পড়েছে যে, প্রতি পদে পদে মানুষের জীবন বিপন্ন। এই ঈদের ছুটিতে প্রায় ৩৫ জন মানুষের জীবন হানি ঘটেছে শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর গাফলোতির কারণে। তারা বেপরোয়া চালকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।

তিনি আরো বলেন, বর্তমান শাসন ব্যবস্থায় অবৈধ দখলদারদের কর্তৃত্বের কারণে চারদিকে গড-ফাদার, মাফিয়া আর সিন্ডিকেট-বাজদের জয়-জয়কার। যদি জনসমর্থিত ও জবাবদীহি মূলক সরকার থাকত তাহলে বর্তমান খাদ্যপণ্যের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটত না। দলীয় লোকদের দিয়ে গঠিত সিন্ডিকেটের প্রতি সরকারের উদার দৃষ্টিভঙ্গির জন্যই আজ জনগোষ্ঠীর অধিকাংশ মানুষকে অনাহারে থাকতে হচ্ছে। অস্বাভাবিক দাম দিয়ে নূন্যতম প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না। অবৈধ সরকারের মন্ত্রী ও প্রভাবশালী দলের নেতাদের জড়িত থাকার কারণে সিন্ডিকেট প্রচণ্ড শক্তিশালী। যে কারণে ভারতে কাচা মরিচের কেজি ২৫ টাকা অথচ কাচা মরিচ আমদানির অনুমতি দিলেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশে তা বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি থেকে কোথাও কোথাও ১১০০/১২০০ টাকা কেজি। এহেন সিন্ডিকেশন শুধুমাত্র দুর্বৃত্তপরায়ণ অনাচারমূলক সরকার থাকলেই সম্ভব। এরা মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করে।

বিএনপি নেতা বলেন, গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ চাপা দেয়ার জন্য বিগত ১৪ বছর ধরে তারা লক্ষ মানুষকে কারাবন্দি এবং অসংখ্য মৃতদেহ ইতস্তত বিক্ষিপ্ত, কোথাও স্তুপিকৃত করে গণতন্ত্রের পথকে করেছে জনশূণ্য। তবে এবারের আন্দোলন হবে আওয়ামী প্রভূত্ববাদের অধীনতা থেকে মুক্তির আন্দোলন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশ নায়ক তারেক রহমানের মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারের দাবির আন্দোলনে দেশবাসী আজ ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ। এবারের মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকার আদায়ের সংগ্রামে হবে ‘স্মরণীয় জয়’।

এ সময় তিনি সারাদেশে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা ও মামলার বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমদ আযম খান, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্চাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদির ভুইয়া জুয়েল, তারিকুল আলম তেন জিং প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

 

জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, ‘সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং এটাকে বীরোচিত কাজ ও মতপ্রকাশের স্বাধীনতা বলে বিশ্বাস করতে দেখাটা বেদনাদায়ক ও লজ্জাজনক ঘটনা।’

 

এক বিবৃতিতে হান্না জোর দিয়ে বলেন, ‌’আমরা মনে করি যা ঘটেছে তা কেবল কোরআন ও মুসলিমদের ওপরই হামলা নয়, বরং এটি মানবজাতি, নৈতিকতা এবং সবার মধ্যে লালিত নাগরিক মূল্যবোধের ওপর হামলা। ধর্মীয় প্রতীকগুলো পবিত্র জিনিস, ধর্মকে অপমান করাকে মতপ্রকাশের স্বাধীনতা বিবেচনা করা উচিত নয়।’

তিনি বলেন, ‘আমরা এই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য কাজের নিন্দা ও সমালোচনা করছি। এটি আমাদের বিশ্বের সকল ধর্মের সদস্যদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে আবদ্ধ হওয়ার কাজকে প্রভাবিত করা উচিত নয়।’

তিনি বলেন, ‘এ কাজ পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা ধর্ম ও ধর্মীয় প্রতীকের যেকোনো অবমাননা প্রত্যাখ্যান করছি জোরালভাবে।’

সূত্র : মিডল ইস্ট মনিটর

মিরসরাইয়ে ট্রেন থেকে পড়ে তরুণের মৃত্যু

 

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের মিরসরাইয়ে ঢাকামুখী লাইনে সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখের তালুক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অন্তর মিয়া নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া এলাকার মৃত ছলিমুল্লাহ’র ২ ছেলের মধ্যে কনিষ্ট সন্তান।

অন্তর মিয়া’র বড় ভাই রুবেল মিয়া বলেন, অন্তর সহ ৯ বন্ধু মিলে ঈদের ছুটিতে বেড়ানোর জন্য গত শুক্রবার কক্সবাজার যায়। রবিবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাগরিকা ট্রেনে উঠে। অন্তুর মিয়া নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীতে পড়ালেখা করে। রবিবার সকালে পুলিশ মোবাইলে কল দিয়ে জানায় আমার ভাই আর বেঁচে নেই। ঈদের আনন্দের মধ্যে প্রিয় ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ আমাদের পুরো পরিবারকে হতভম্ব করে দিয়েছে। পুরো গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। লাশ গ্রহণের জন্য নরসিংদী থেকে আমরা রওয়ানা দিয়েছি।
সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম বলেন, রবিবার সকাল সাড়ে ৯টায় মিরসরাইয়ের শেখের তালুক এলাকায় ঢাকামুখী সাগরিকা ট্রেন থেকে পড়ে অন্তর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তার মৃত্যু হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশ হস্তান্তরের জন্য অন্তর মিয়ার পরিবারের নিকট খবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

মিরসরাইয়ে প্রতিবন্ধীর মাঝে কোরবানি মাংস বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ইদুল আযহা৷ তবে ঈদুল আযহা সবার জন্য সুখের হয় না। কারো কারো বিরহে কাটে এই দিন। যারা দারিদ্রতা নিয়ে বসবাস করে বা সমাজে গরিব বলে পরিচিত! তারা কুরবানী দিতে পারে না।

সমাজের গরিব,দুস্থ, শারিরীকভাবে অক্ষম, সেসব দারিদ্র্যসীমার নিচে বসবাস করা মানুষগুলোকে নিয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে হয়েছে ভিন্নধর্মী আয়োজন।

সমাজের বিত্তবানবানদের সহায়তায় অস্বচ্ছল ব্যাক্তিদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মিরসরাই উপজেলা শাখা।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ মহসিন এবং সাধারণ সম্পাদক নাফিয মোহাম্মদ রুবাইয়াতের সার্বিক তত্ত্বাবধানে মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম সৈদালি গ্রামে অনুষ্ঠিত হয় এই মাংস বিতরণ উৎসব৷

শুক্রবার (৩০ জুন) সকাল ১১টায় শুরু হওয়া মাংস বিতরণ অনুষ্ঠানে আগত অতিথিরা প্রতিবন্ধীদের হাতে তুলে দেন রান্না করা গরুর মাংস, ভাত ও ডাল।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ২০০ জন প্রতিবন্ধীকে মাংস বিতরণ করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেনু কুমার দে, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম আবু সুফিয়ান, জোরারগঞ্জ মহিলা কলেজ গর্ভনিং বডির সভাপতি রাশেদা আক্তার মুন্নি, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাশ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম রানা, যুগ্ম আহবায়ক মিঠুন শর্মাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।

কোরবানির ঈদ আমাদের হাসতে শেখায় ভালবাসতে শেখায় একই সাথে শেখায় ত্যাগের মহিমা গুনাগুন। কারণ এই কুরবানীর ঈদের মধ্য দিয়েই আমরা ত্যাগ কাকে বলে তা সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকি।

দ্রব্যমূল্যের চাপে মানুষের মনে ঈদের আনন্দ নেই : মির্জা ফখরুল

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে অসহনীয় দ্রব্যমূল্যের চাপে মানুষের মাঝে ঈদের কোনো আনন্দ নেই। তিনি বলেন, সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ শেষে শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিগত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে তা অসহনীয় পর্যায়ে চলে গেছে। বিশেষ করে সরকারের অব্যবস্থাপনার কারণে এবং পরিকল্পনার অভাবে, একইভাবে তাদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে।’

তিনি আরো বলেন, ‘তারা বারবার সিন্ডিকেটের কথা বলেন। মন্ত্রী (বাণিজ্য মন্ত্রী) নিজেই সিন্ডিকেটের কথা বলেন। কিন্তু সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আজকে এই পবিত্র ঈদে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে। আদা, মরিচসহ অন্যান্য জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক্ষেত্রে শুধু নিম্ন আয়ের মানুষ নয়, মধ্যবিত্ত মানুষ- প্রত্যেকেই আজকে একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। এ জন্য এবারের ঈদ সামগ্রিকভাবে কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ঈদুল আজহার যে ত্যাগ, সে ত্যাগের উদ্দেশ্য একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা। পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষের হক আদায় করা। সমাজকে একটি বৈষম্যহীন সমাজে পরিণত করার লক্ষ্যেই আমরা কাজ করছি। ঈদুল আজহা আমাদের কাছে বড় একটি ইবাদত ও উৎসব। কিন্তু আমাদের সাধারণ মানুষেরা অনেকেই উৎসব করতে পারছে না। আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। এই দ্রব্যমূল্যের বিরুদ্ধে আমরা গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছি। যে আন্দোলনে আমাদের ১৭ জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন।’

‘মোট কথা হচ্ছে, এই সরকার ব্যর্থ হয়েছে অর্থনীতি নিয়ন্ত্রণ করতে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে। অর্থনীতি একটা বিপর্যয়ের দিকে চলে গেছে। এর অন্যতম কারণ হচ্ছে স্বচ্ছতার অভাব। গতকালও মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর থেকে বলেছে যেসব দেশের অর্থনীতিতে কোনো স্বচ্ছতা নেই তাদের মধ্যে বাংলাদেশও একটি। অর্থাৎ আমরা যেটা বলতাম, সেটা অর্থনীতিবিদরাও বলছেন। এখন বাইরের দেশের বিভিন্ন রিপোর্টেও আসছে যে বাংলাদেশের অর্থনীতির কোনো স্বচ্ছতা নেই,’ বলেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর সভাপতি শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, ছাত্রদল সভাপতি কায়েসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা বিনিময়

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদ। গত রবিবার (২৫ জুন) বিকেলে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে সাহেরখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বিজয়ের এই আনন্দ ভাগাভাগি করতে আজ বুধবার (২৮ জুন) সকালে মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির গ্রামের বাড়িতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা এবং বিজয়ী দলের সকল খেলোয়াড় ও কোচ৷ এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের ভবিষ্যতের জেলায় কিভাবে ভালো খেলে মিরসরাইয়ের নাম উজ্জ্বল করা যায় সার্বিক বিষয়ে উৎসাহ দেন৷

পরবর্তীতে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন এর গ্রামের বাড়িতে শুভেচ্ছা বিনিময় করেন তারা৷

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, পুরো উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আমার ইউনিয়নের ছেলেরা এলাকার নাম উজ্জ্বল করেছে৷ আমি সবসময় তাদের পাশে আছি৷ তাদের সামনের দিনগুলোতে সফলতার সাথে যেন এগিয়ে যায় তাদের উৎসাহ দিতে আমাদের নেতা সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসি৷