সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 90

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নদের শুভেচ্ছা বিনিময়

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদ। গত রবিবার (২৫ জুন) বিকেলে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে সাহেরখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বিজয়ের এই আনন্দ ভাগাভাগি করতে আজ বুধবার (২৮ জুন) সকালে মিরসরাইয়ের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির গ্রামের বাড়িতে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা এবং বিজয়ী দলের সকল খেলোয়াড় ও কোচ৷ এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাদের ভবিষ্যতের জেলায় কিভাবে ভালো খেলে মিরসরাইয়ের নাম উজ্জ্বল করা যায় সার্বিক বিষয়ে উৎসাহ দেন৷

পরবর্তীতে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন এর গ্রামের বাড়িতে শুভেচ্ছা বিনিময় করেন তারা৷

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, পুরো উপজেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে আমার ইউনিয়নের ছেলেরা এলাকার নাম উজ্জ্বল করেছে৷ আমি সবসময় তাদের পাশে আছি৷ তাদের সামনের দিনগুলোতে সফলতার সাথে যেন এগিয়ে যায় তাদের উৎসাহ দিতে আমাদের নেতা সাবেক সফল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সাহেবের সাথে শুভেচ্ছা বিনিময় করতে আসি৷

সেন্টমার্টিন নেয়ার বিষয়ে কখনোই কোনো আলোচনা হয়নি : মার্কিন পররাষ্ট্র দফতর

সেন্টমার্টিন দ্বীপ নেয়ার বিষয়ে কখনোই বাংলাদেশের সাথে কোনো ধরনের আলোচনা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

 

সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে প্রশ্ন করা হলে তিনি এই তথ্য জানান।

সেখানে ম্যাথিউ মিলারের কাছে একজন প্রশ্নকর্তা জানতে চান, “সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে, দেশটির ক্ষুদ্র একটি দ্বীপ সেন্টমার্টিন নিতে চেয়েছে যুক্তরাষ্ট্র এবং বিএনপি এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করতে চেয়েছিল। সেটা না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হচ্ছে”।

ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র কি আসলেই এই ক্ষুদ্র দ্বীপটি নিতে চায় নাকি এটি ক্ষমতাসীনদের তরফ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে? সেন্টমার্টিন দ্বীপটাই বা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

এর উত্তরে ম্যাথিউ মিলার বলেন, ‘’আমি শুধু বলবো, এই তথ্য সঠিক নয়। আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্মান করি এবং সেন্টমার্টিন দ্বীপ নেয়ার বিষয়ে আমরা কখনোই কোনো ধরনের আলোচনা করিনি। বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে আমরা গুরুত্ব দেই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থন জানানোসহ গণতন্ত্র প্রতিষ্ঠায় একসাথে কাজ করার মাধ্যমে আমাদের এই সম্পর্কে আমরা আরো শক্তিশালী করার চেষ্টা করছি।‘’

কাতার ও সুইৎজারল্যান্ড সফর নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে গত ২১ মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘’আমি এতটুকু বলতে পারি, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, আমার হাত থেকে এই দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না। ওই গ্যাস বিক্রির মুচলেকা দিলে আমিও ক্ষমতায় থাকতে পারতাম। আর এখনো যদি আমি বলি, ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেব, তাহলে আমাদের ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। আমি জানি সেটা। কিন্তু আমার দ্বারা সেটি হবে না।‘’

কিন্তু কাকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা হবে না, সেই প্রসঙ্গে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তবে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তখন বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসেছিল কিভাবে? তখন তো গ্যাস বিক্রির মুচলেকা দিয়েই ক্ষমতায় এসেছিল। তাহলে এখন তারা দেশ বিক্রি করবে? নাকি সেন্টমার্টিন দ্বীপ বিক্রি করার মুচলেকা দিয়ে আসতে চায়?’

সম্প্রতি বাংলাদেশে কয়েকটি সংবাদমাধ্যমে এই মর্মে খবর প্রকাশিত হয়েছে যে আমেরিকা বাংলাদেশের কাছে ‘সেন্ট মার্টিন দ্বীপ চায়’ এবং সেজন্যই তারা আগামী নির্বাচন নিয়ে সরকারের উপর নানাভাবে চাপ তৈরি করছে।

বিষয়টি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের শরীক দল জাসদ ও ওয়ার্কার্স পার্টির নেতারা সংসদে কথা বলেছেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ নিয়ে মন্তব্য করেন।

আরেকটি প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্যদের কাছে যে ছয়জন কংগ্রেস সদস্য চিঠি পাঠিয়েছেন, তাদের বাংলাদেশের শত্রু বলে বর্ণনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী”।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘ওই বক্তব্যের’ বিষয়ে সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।

জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘’আমি ওই চিঠিটি দেখিনি। এই বিষয়ে কোনো মন্তব্য করার আগে আমাকে পুরো বিষয়টি পর্যালোচনা করে দেখতে হবে।‘’

মার্কিন কংগ্রেসম্যানদের ওই চিঠিতে আহ্বান জানানো হয়েছিল যে, সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে যেন শান্তিরক্ষী মিশনে সদস্য নেয়া না হয়।

এরপর জাতিসঙ্ঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োগের ক্ষেত্রে মানবাধিকার সংক্রান্ত বিষয় যাচাই-বাছাই করার জন্য ১২ই জুন একটি বিবৃতিতে আহ্বান জানিয়েছিল হিউম্যান রাইটস ওয়াচ।

গত ২৩ জুন বাংলাদেশ সফরে আসেন জাতিসঙ্ঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (শান্তিরক্ষী বাহিনীর প্রধান) জাঁ পিয়ের লাক্রোয়া।

ঢাকায় কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের একটি অনুষ্ঠানে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে জানতে চাওয়া হয়, লাক্রোয়ার সফরে তার সাথে এসব প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা?

বাংলাদেশের দৈনিক প্রথম আলোয় পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়েছে, তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, “এটা অত্যন্ত দুঃখজনক। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ১০ বছর ধরে কাজ করছে। যেখানে ১৬৯ জন জীবন দিয়েছেন। এই অর্জনকে যারা খাটো করে দেখছেন, ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছেন, তারা বাংলাদেশের বন্ধু নন, শত্রু। তারা কংগ্রেসম্যান, নাগরিক, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে-ই হোন, তারা শত্রু। তাদের যারা টাকা দিয়ে প্রভাবিত করেছেন, তারাও যে বাংলাদেশের শত্রু, এটা চেনার সময় এসেছে। এটা নিয়ে প্রতিক্রিয়া দেয়ার কোনো কারণ নেই। এগুলো অভ্যন্তরীণ যোগাযোগের বিষয়।‘’ সূত্র : বিবিসি

মিরসরাইয়ে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংষ্কৃতিক অডিটোরিয়ামে আয়োজিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ও মডেল মসজিদ পরিচালনা কমিটির মাহফুজা জেরিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মডেল মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা জসিম উদ্দিন।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সদস্য মো. নুরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার, উপজেলা জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ।
এইসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ইমন, বারইয়ারহাট কমর্ফোট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক এম মাঈন উদ্দিন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম, মিরসরাই কলেজ জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন ও হিঙ্গুলী কদমতলা ইসলামীয়া দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
আলোচনা সভাশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম।
সবশেষে ক, খ, গ ও ঘ বিভাগে প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র, জায়নামাজ, টুপি, আতর, তজবী, মেসওয়াক, মগ ও ডায়েরী তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, প্রতিদিন ৫ ওয়াক্ত আযানের মাধ্যমে নামাজের প্রতি আহবান করা হয়। শতব্যস্ততার মাঝেও আমরা আযান শুনার সাথে সাথে মসজিদের দিকে ছুটে যাই। আযানের এতো সম্মান ভিন্ন ধর্মালম্বীরাও মুসলমানদের আযানের সময় তাদের ধর্মীয় অনুষ্ঠানের সময় মাইক বন্ধ রাখেন। সময়ের ব্যবধানে প্রতিমূহুর্তে সারাপৃথিবীতে আযান হচ্ছে। পৃথিবীর কেন্দ্রবিন্দু পবিত্র কাবা শরীফে এক মূহুর্তের জন্যও তাওয়াফ যেমন বন্ধ থাকেনা ঠিক তেমনি সারাপৃথিবীতে এক মুহুর্তের জন্য আযান বন্ধ থাকেনা। এই ধরণের একটি গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য আয়োজক কমিটি এবং যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, একজন মুসলিম হিসেবে জন্মগ্রহনের সাথে সাথে আযানের মাধ্যমে তার ধর্মীয় পরিচয় ফুটে উঠে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। প্রতিদিন ৫ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিন আযানের মাধ্যমে নামাজের জন্য আহবান করে থাকেন। আযানের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। আমরা উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে শুদ্ধ উচ্চারণে আযান দেওয়ার জন্য অন্যদের অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করেছি।

 

মিরসরাইয়ে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে একটি বাড়ির আঙিনার পুকুর (দিঘী) থেকে এক যুবকের লাশ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। উদ্ধার হওয়া যুবক ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহাদ্দারবাড়ীর মৃত মফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান নাঈম (১৮) । সে পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিক্সাচালক।

মঙ্গলবার (২৭ জুন) দুপুর ১টার দিকে স্থানীয়রা বহাদ্দার বাড়ির আঙ্গিনায় পুকুরে একটি লাশ দেখতে পায়। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানালে তিনি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়সূত্রে জানা যায়, ছেলেটির দীর্ঘদিন যাবত মৃগি রোগে আক্রান্ত ছিল। ছেলেটির মা মানসিক ভারসাম্যহীন বলেও জানান তারা। গতরাত থেকে সে নিখোজঁ ছিল।

স্থানীয় ইউপি সদস্য মহসিন পিংকু জানান, আমাকে দুপুরে এলাকার লোকজন খবর দিলে আমি ঘটনাস্থলে এসে দেখি একটি লাশ পুকুরে উপুড় হয়ে আছে। পরে আমি জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, ছেলেটির মৃগি রোগ ছিল। সে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতো। সে রাতে বাড়ি ফেরার পথে মৃগি রোগের যন্ত্রনায় গড়িয়ে গড়িয়ে পুকুরে পরে যায়।

মিরসরাইয়ে অনুর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ইছাখালী চ্যাম্পিয়ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (অনুর্ধ্ব ১৭) চ্যাম্পিয়ন হয়েছে ইছাখালী ইউনিয়ন পরিষদ। ট্রাইবেকারে সাহেরখালী ইউনিয়ন পরিষদ একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রবিবার ( ২৫ জুন) বিকেলে মিরসরাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্দিষ্ট সময়ের খেলায় ১-১ গোলে ড্র হওয়ার পর খেলা ট্রাইবেকারে গড়ায়। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে ইছাখালীর মেহেদী। টুর্নামেন্টের সেরা গোলকিপার ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন হয়েছেন ইছাখালীর মাহী। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করি রানা।

গত ২১ জুন মিরসরাই স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায়, মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভা অংশগ্রহণ করেন।

 

মিরসরাইয়ে আওয়ামী লীগ নেতার ভয়ে বাড়িছাড়া গৃহবধূ এবার মামলার আসামী হলেন

 

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে দুই ভাসুর ও ভাসুর ছেলের নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে এবার মামলা দায়ের করলেন আওয়ামী লীগ নেতা (ভাসুর) মো. তায়েফ উদ্দীনের স্ত্রী বিবি মরিয়ম। গত ১৪ জুন চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ মামলাটি দায়ের করা হয়।
অবশ্য এর আগে একই ঘটনায় গত ১১ জুন তায়েফসহ ৩ জনকে আসামী করে একই আদালতে একটি মামলা দায়ের করেন গৃহবধূ ফেরদৌস। যেটি এফআইআর হিসেবে গণ্য করে আদালত।
গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জানান, নির্যাতনের শিকার হওয়ার পর তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নেয়ার পর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলা আদালত এফআইআর হিসেবে গণ্য করে।
এসময় ওই গৃহবধূ অভিযোগ করে বলেন, ‘আমার দুই ভাসুর এবং ভাসুর ছেলে গত ২০ জুন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় এসে গত কয়েকদিন আমি এবং আমার পরিবারকে উপর্যপরি হুমকি-ধমকি দিচ্ছে।’
এদিকে ওই গৃহবধূ ও তার বাবা-ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়ে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘গত শনিবার (২৪ জুন) চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত থেকে আমি, আমার ভাই শাহাদাত হোসেন এবং আমার বৃদ্ধ বাবা নুরুল আবছারের কাছে একটি নোটিশ আসে। এতে জানতে পারি আমার ভাসুর তায়েফের স্ত্রী বিবি মরিয়ম বাদী হয়ে একই আদালতে হামলা, শ্লিলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে।’

চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-১ এ বিবি মরিয়মের দায়ের করা মামলায় (সিআর মামলা নম্বর ১৫১) অভিযোগ করা হয়, গৃহবধূ জান্নাতুল ফেরদৌস, তার বড় ভাই শাহাদাত হোসেন ও তার বাবা নুরুল আবছার মিলে তায়েফের স্ত্রীর ওপর হামলা, শ্লিলতাহানি ও গলায় থাকা সোনার চেইন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে মামলার বাদি বিবি মরিয়মের বক্তব্য নেয়া যায়নি তবে তার স্বামী আওয়ামী লীগ নেতা তায়েফ উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, ‘ঘটনাস্থলে ফেরদৌসের ভাই-বাবা ছিলো কি ছিলো না এটা আদালতের ব্যাপার। এটা সাভ্যস্ত করবে আদালত।’ গৃহবধূ ফেরদৌস ও তার পরিবারকে হুমকি দিয়ে বাড়ি থেকে উচ্ছেদের বিষয় অস্বীকার করেন তায়েফ।
প্রসঙ্গত, মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামের আরব আমিরাত প্রবাসী মাহতাব উদ্দিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। গত ৪ জুন দিবাগত রাত সাড়ে ১১টার নাগাদ বেড রুমে প্রবেশ করে তার দুই ভাসুর ও ভাসুর ছেলে তার ওপর অমানবিক নির্যাতন চালায়।

 

 

মিরসরাইয়ের রূপালী এগ্রোতে কোরবানীর জন্য শতাধিক গরু প্রস্তুত

মিরসরাই প্রতিনিধি
আসন্ন কোরবানীকে ঘিরে শতাধিক গরু মোটাতাজা করা হয়েছে মিরসরাইয়ের রূপালী এগ্রো ফার্ম। বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে এসব গরু। ইতমধ্যে কিছু গরু বিক্রি করা হয়েছে। কোরবানীর আগে অবশিষ্ট গরু বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী খামার মালিক।

জানা গেছে, কয়েক বছর পূর্বে মিরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ এলাকায় নিজ গ্রামে সবুজ প্রাকৃতিক পরিবেশে ডেইরী ফার্মটি গড়ে তুলেছেন যুবনেতা ও তরুণ উদ্যোক্তা আশরাফুল কামাল মিটু। গরুকে খাওয়ানোর জন্য চাষ করা হয়েছে নেপিয়ার ঘাষ। পরম যতেœ এসব গরুগুলোকে লালন-পালন করা হয়। এখানে ৯০ হাজার টাকা মূল্য থেকে ৩ লাখ টাকা মূল্যের গরু রয়েছে। গরুগুলোকে নিয়মমাফিক নেফিয়ার ঘাস ছাড়াও পুষ্টিকর কাঁচামাল দিয়ে তৈরি ক্যাটেল ফিড খাওয়ানো হয়।
রূপালী এগ্রোর স্বত্ত্বাধিকারী আশরাফুল কামাল মিটু বলেন, এবার আমার খামারে কোরবানীর জন্য শতাধিক গরু প্রস্তুত রয়েছে। এখানে রয়েছে ছোট, মাঝারি, বড় সকল সাইজের গরু সম্পন্ন অর্গনিক পদ্ধুতিতে বিশেষ যতেœর সাথে কোরবানীর জন্য গরু মোটাতাজা করে থাকি। তিনি আরো বলেন, ক্রেতারা আমার খামারে এসে নিজের পছন্দ মতো সাধ্য অনুযায়ী গরু ক্রয় করতে পারবেন।

 

মিরসরাইয়ে যাত্রা শুরু করলো ‘মিরসরাই এক্সপ্রেস’

মিরসরাই প্রতিনিধি ::
উন্নতমানের যাত্রী সেবা, আরামদায়ক সিট নিয়ে এই স্লোগানে মিরসরাইয়ে যাত্রা শুরু করেছে ‘মিরসরাই এক্সপ্রেস’। শনিবার সকালে বারইয়ারহাট পৌরসভার ফুটওভার ব্রিজ ফিতাকেটে আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করা হয়। চট্টগ্রাম শহরের কদমতলী থেকে ছাগলনাইয়া সমিতি বাজার রুটে গাড়িগুলো চলাচল করবে।
বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। মো. শাহনেওয়াজ মিয়া মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, মিরসরাই এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল বশর, জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ, মিরসরাই এক্সপ্রেস মালিক সমিতির মো. ফারুক, তরিত বল ও বিপ্লব দাশ।

 

 

 

মিরসরাইয়ের এসআইবি এগ্রোতে কোরবানীর জন্য প্রস্তুত শতাধিক গরু

নিজস্ব প্রতিবেদক
কোরবানীর বাজারে বিক্রির জন্য বিভিন্ন জাতের গরু মোটাতাজা করা হয়েছে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলী এস.আই.বি এগ্রোতে। ইতমধ্যে ৩০টি গরু বিক্রি হয়েছে। কোরবানীর আগে অবশিষ্ট গরুগুলো বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী খামার মালিক মো. সাইফুল ইসলাম বাপ্পী।

জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী এলাকায় বাড়ির অঙ্গিনায় গড়ে তুলেছেল বিশাল আয়তনের একটি গরুর খামার। এখানে প্রায় ১৫০টি গরু রয়েছে। তারমধ্যে এবার কোরবানীর জন্য রয়েছে শতাধিক গরু। প্রতিদিন ক্রেতারা খামারে এসে পছন্দমতো গরু ক্রয় করছেন। এখানে রয়েছে এক লাখ টাকা থেকে ৮ লাখ টাকা মূল্যের গরু।

এস.আই.বি এগ্রোর ম্যানেজার মো. সাইফুল ইসলাম বলেন, এবার খামারে শতাধিক গরু কোরবানির জন্য মোটাতাজা করা হয়েছে। এখানে রয়েছে শাহীওয়াল, নেপালী ঘির, ফ্লাক বি, বাপড়, হলেষ্ট্রিয়ান ফ্রিজিয়ান, জাশ্রী, ব্রামা, হরিয়ানা, রেড় চিটাগাং সহ বিভিন্ন জাতের গরু। এসব গরুকে গম, দেশীয় ভুট্টা, খড় ও নেপিয়ার ঘাস খাওয়ানো হয়েছে। খামারে কেজি ধরেও গরু বিক্রি করা হচ্ছে। ৩ শ কেজি ওজনের গরুর প্রতি কেজি ৫৫০ টাকা মূল্যে বিক্রি করা হয়। এর চেয়ে বেশি ওজনের গরু আলোচনা সাপেক্ষে বিক্রি করা হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ১২ জন কর্মকর্তা, কর্মচারী খামারে গরুগুলোর পরিচর্চায় ব্যস্ত রয়েছেন। কেউ ঘাস খাওয়াচ্ছেন, কেউ গোসল করাচ্ছেন। খামারটি খুবই পরিস্কার-পরিচ্ছন্ন।

এস.আই.বি এগ্রোর স্বত্ত্বাধিকারী মো. সাইফুল ইসলাম বাপ্পী বলেন, আমরা সম্পন্ন সেবার মানসিকতা নিয়ে অর্গনিক পদ্ধুতিতে বিশেষ যতেœর সাথে কোরবানীর জন্য গরু মোটাতাজা করেছি। সর্বোপরি মানুষের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। গরুগুলোকে নিয়মমাফিক নেফিয়ার ঘাস ছাড়াও পুষ্টিকর কাঁচামাল দিয়ে তৈরি ক্যাটেল ফিড খাওয়ানো হয়।

 

 

মিরসরাইয়ে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে, বেলুন, পায়রা উড়িয়ে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতা-কর্মীরা। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর একটি র‌্যালী বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে মিরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রবীণ আওয়ামী লীগ নেতাদের উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইটি বিশেষজ্ঞ, আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এসময় প্রবীণ আওয়ামী লীগ নেতারা সবার সামনে দলের অতীত কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন।

আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভুইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, আমাদের দলে এখনো খন্দকার মোশতাকরা ষড়যন্ত্র করছেন। এখন কিছু মুখোশধারীও বের হয়েছে। এদের চিহিৃত করতে হবে। তারা দলের ভাবমূর্তি নষ্টের পাশাপাশি দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে। এদের যেখানে দেখবেন, সেখানে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে আওয়ামী লীগের আবারো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।