সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 92

ঈদুল আজহার তারিখ নির্ধারণে আগামীকাল চাঁদ দেখা কমিটির সভা

 

হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

 

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নে উল্লেখিত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বরগুলো হলো- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর- ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।
সূত্র : বাসস

মিরসরাইয়ে নারী ছাত্রদল নেত্রীকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামে বিএনপির তারুন্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে নাদিয়া নুসরাত নামে এক ছাত্রদল নেত্রীকে আটকে হেনস্থা করে পুলিশে সোপর্দ ও পরে মামলা দিয়ে কারাগারে প্রেরনের প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্রদল। রোববার ( ১৮ জুন) সকালে মিরসরাই উপজেলা, পৌর এবং বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন টিটু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান, বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম, সোহেল মিয়াজী, সদস্য আব্দুল্লাহ আল জুবায়ের, ছাত্রনেতা নুর হোসেন,এস কে নিশাত, সাকিব হাসান, নাজিম উদ্দিন, মেহেরাব হোসেন,তানবির নিশাত, জাহেদ হোসেন, জিয়াউল ফারুক,হেলাল উদ্দিন, নুর নবী,নাঈম সরকার সহ মিরসরাই উপজেলা, পৌর ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান জানান, গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির তারুন্যেরে সমাবেশ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। জুনিয়র দুই ছাত্রদল কর্মীর সহায়তায় সিএনজি যোগে যাওয়ার পথে সাহজী বাজারে ছাত্রলীগ কর্মীরা তাদের পথ রোধ করে। তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নুসরাতের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগিতা করেনি। পরে ছাত্রলীগের কর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় নুসরাতকে জেল হাজতে প্রেরণ করেছে।

 

ছাত্রদল নেত্রী নুসরাতের পরিবারের সাথে দেখা করলেন নুরুল আমিন চেয়ারম্যান

 

মিরসরাই প্রতিনিধি
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতের পরিবারের সাথে দেখা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। রোববার (১৮ জুন) উপজেলার মিঠানালা ইউনিয়নে ওই কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সাথে দেখা করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন

এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, গত ১৪ জুন চট্টগ্রামে বিএনপির তারুন্যেরে সমাবেশ শেষ করে বাড়ি ফিরতে রাত হয়ে যায়। জুনিয়র দুই ছাত্রদল কর্মীর সহায়তায় সিএনজি যোগে যাওয়ার পথে সাহজী বাজারে ছাত্রলীগ কর্মীরা তাদের পথ রোধ করে। তাকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে নুসরাতের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। মেয়েটি বার বার বাঁচার জন্য থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা পুলিশ কোন সহযোগিতা করেনি। পরে ছাত্রলীগের কর্মীরা তাকে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে। থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলেও পুলিশ মিথ্যা বিস্ফোরক মামলায় নুসরাতকে জেল হাজতে প্রেরণ করেছে। তিনি আরো জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ভাইয়ের নুসরাত এর মায়ের সাথে দেখা করেন এবং মামলার সকল দায়িত্ব নেন গ্রহণ করেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ মিরসরাই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

 

 

বারইয়ারহাটে ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ২ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানীখ্যাত বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডে অবস্থিত অত্যাধুনিক সম্পূর্ণ কম্পিউটারাইজড রোগ নিরুপনী কেন্দ্র ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ২ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ফ্রি চিকিৎসা নেওয়া রোগীদের পরীক্ষা নীরিক্ষায় ২৫ পারসেন্ট ছাড় দেওয়া হয়। সকাল থেকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকলেও বিকালে চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কেক কেটে ২ বছর পূর্তি উদযাপন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন গাইনি, প্রসূতি, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. ফারজানা আক্তার। মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ ডা. সরোয়ার হোসেন। হৃদরোগ, বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. হাসান মোস্তফা চৌধুরী। বাত ব্যাথা, হাঁড় ভাঙ্গা, ফিজিক্যাল মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আবু সালেহ মো. সালা উদ্দিন চৌধুরী। গাইনি, প্রসূতি, স্ত্রীরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ এবং সনোলজিস্ট ডা. জেরিন আক্তার। চর্ম, এলার্জি, শ্বাসকষ্ট, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. তনয় মজুমদার।
২০২১ সালের ১১ জুন উন্নত সেবার প্রত্যয় নিয়ে বারইয়ারহাট পৌরসভার শান্তিরহাট রোডের হোসনিয়া মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়েলফেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে বায়োকেমিস্ট্রি ফসফেট পিবিএফ, লিনিয়ার প্রোব, ইকো প্রোব, ব্রেস্ট আল্ট্রা, জেনিটালিয়া আল্ট্রা, হরমোন ভিটামিন ডি, গ্রোথ হরমোন, বিএমডি হাড়ের পরীক্ষা ইত্যাদি।

ওয়েলফেয়ার ডায়গণস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসীন ভূঁইয়া বলেন, বিগত ২০২১ সালের এইদিনে উন্নত সেবার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওয়েলফেয়ার ডায়াগণস্টিক সেন্টারটি। গত ২ বছরে রোগীদের মাঝে সঠিক ও উন্নত সেবা প্রদান করে এবং সকলের সার্বিক সহযোগিতায় তা একটি সুনামী প্রতিষ্ঠানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আমরা বিশ^াস করি প্রতিটি রোগী আমাদের আপনজন। তাদের আমরা নিজের পরিবারের সদস্য মনে করে সেবা দেয়ার চেষ্টা করি। এছাড়া এখানে উন্নত ও আধুনিক যন্ত্রপাতি দ্বারা রোগীদের রোগ নির্ণয় করা হয়। যার জন্য রোগীদের এখন আর সুদূর ফেনী বা চট্টগ্রাম শহরে যেতে হয় না। এছাড়া আমরা প্রতি বছর ৫ জন রোগীকে সম্পূর্ণ বিনামুল্যে চিকিৎসাসেবা প্রদান করে আসছি। এইধারা অব্যাহত থাকবে। অতীতের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতায় ওয়েলফেয়ার অনেকদূর এগিয়ে যাবে বলে এই আশাবাদ ব্যক্ত করেন।

মিরসরাইয়ে নারী ছাত্রদল কর্মীকে পুলিশে দিল ছাত্রলীগ

 

মিরসরাই প্রতিনিধি:::

চট্টগ্রামে বিএনপির বিভাগীয় তারুন্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার সময় নাদিয়া নুসরাত নামে মিরসরাই ছাত্রদলের এক কর্মীকে হেনস্থা করে পুলিশে হস্তান্তর করেছে ছাত্রলীগ কর্মীরা।
বুধবার ( ১৪ জুন) রাত সাড়ে ১১ টায় উপজেলার এছাক ড্রাইভার হাট নামক স্থানে সিএনজি যোগে বাড়ি যাওয়ার সময় তাকে আটক করা হয়। আটক কৃত ওই নারী ছাত্রদল কর্মী উপজেলার মিঠানালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে বুধবার নাদিয়া নুসরাত দলীয় কর্মীদের সাথে চট্রগ্রাম যায়। সমাবেশ শেষে ফিরতে রাত হয়ে যাওয়ায় জুনিয়র দুই কর্মীর সহায়তায় সিএনজি যোগে বাড়ি যাওয়ার পথে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তাদের পথ রোধ করে। এসময় নাদিয়া নুসরাতকে টেনে হেঁচড়ে সিএনজি থেকে নামানোর চেষ্টা করেন কেউ কেউ। নাদিয়া নুসরাত ওড়না দিয়ে তার মুখ ড়েকে রাখতে চাইলে ওড়না টেনে নেয়ার চেষ্টা করে এক ছাত্রলীগ কর্মী। এসময় তাকে শারীরিক হেনস্থা করা হয় বলেও অভিযোগ। তবে উপস্থিত একাধিক ছাত্রলীগ কর্মী শারীরিক হেনস্থার বিরোধিতা করে সিএনজি থেকে না নামিয়ে একই সিএনজিতে করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল জানান, চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ মিরসরাই ছাত্রদলের সাথে অংশগ্রহণ করে নাদিয়া নুসরাত। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে সরকারদলীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা তার সিএনজি আটক করে। এসময় ছাত্রলীগের কর্মীরা ওই নারী কর্মীর সাথে যৌন হেনস্থা মুলক আচরণ করে ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এমন হীন রাজনৈতিক আচরণের তীব্র প্রতিবাদ জানাই।

জোরারগঞ্জ থানা ডিউটি অফিসার এএসআই জসিম জানান, আটককৃত নাদিয়া নুসরাতকে ২০২২ সালের ডিসেম্বর মাসের অগ্নিসংযোগ ও ভাঙচুর( মামলা নং ৩) মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের প্রতিবাদে মিরসরাইয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সভা

মিরসরাই প্রতিনিধি
জামালখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও বিএনপির নাশকতার প্রতিবাদে মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৭ জুন) দুপুরে উপজেলার আবুতোরাব বাজারে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুলের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু নছর রিপনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল গনি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরিফ মাঈনুদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার হারুন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলমগীর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন চৌধুরী মাসুদ, সাধারণ সম্পাদক নুরুল আবছার লিটন, সাধারণ সম্পাদক তৌহিদ আনোয়ার বাপ্পি, ইউপি সদস্য রাজিব চৌধুরী, রবিউল রনি, কাজি পলাশ, মায়ানী ইউনিয়ন ছাত্ররীগের সাবেক সভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা পায়েল চৌধুরী, সেলিম উদ্দিন সহ নেতৃবৃন্দ। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল আবুতোরাব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

 

 

সরকারের হাত থেকে সাংবাদিকেরাও রেহাই পাচ্ছেন না: মির্জা ফখরুল

 

ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের হামলায় জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানান তিনি। বিবৃতিতে নাদিমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ফখরুল।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘স্বৈরাচার সরকারের হাতে দেশের মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। তাঁদের হাত থেকে নারী-পুরুষসহ কেউই রক্ষা পাচ্ছেন না। রেহাই পাচ্ছেন না সাংবাদিকেরাও। মানুষের জীবন এখন চরম নিরাপত্তাহীন।’

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহতজামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত
ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সমালোচনা করলে অথবা দুর্নীতির খবর প্রকাশ করলেই নেমে আসে সহিংস আক্রমণ। বর্তমান সরকারের আমলে অর্ধশতাধিকের বেশি সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার এবং অসংখ্য সাংবাদিক মামলা-হামলার শিকার হয়েছেন। এক যুগেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার হয়নি। এ ছাড়া অসংখ্য সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার না হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

নাদিমের মাথায় গুরুতর আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু: চিকিৎসকনাদিমের মাথায় গুরুতর আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু: চিকিৎসক
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন থাকলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটত না। দুর্নীতি ও দুঃশাসনের কবলে গোটা দেশটাই এখন দুর্বিষহ কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষ এখন একদলীয় কর্তৃত্ববাদী শাসনে বন্দী। এই সরকারের নির্মম নিষ্পেষণ থেকে রক্ষা পেতে মানুষকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নেই।

উল্লেখ্য, গত বুধবার রাত ১০টায় পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ উপজেলার পাটহাটিতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাসিম। পরদিন বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নাদিম বাংলানিউজ টোয়েন্টি ফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং দৈনিক মানবজমিন ও ৭১ টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দারুণ সম্ভাবনা জাগিয়েও ফিরে গেলেন শান্ত

 

দ্বি-শতক সম্ভব ছিল, সুযোগও ছিল বেশ। অনেক অর্জনও হাতছানি দিয়ে ডাকছিল, চাইলেই নতুন কোনো রেকর্ড গড়া যেতো। তবে তা আর হলো কই! দুর্দান্ত খেলতে থাকা শান্ত বাঁধা পড়লেন দেড় শ’ ছোঁয়ার আগেই, ১৪৬ রানে। আমির হামজাকে তুলে মারতে গিয়ে জামালের হাতে ধরা পড়লেন তিনি।

 

বুধবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে এর আগ পর্যন্ত সবকিছু ঠিক-ঠাকই ছিল। যখন যেদিকে যেভাবে চাচ্ছিলেন, সেভাবেই খেলছিলেন স্বাচ্ছন্দ্যে। পুরো মাঠটাই যেন ছিল তার নিয়ন্ত্রণে। শুরু থেকেই শান্তর ব্যাট ছিল ক্ষুরধার, ছিল আগ্রাসী মেজাজ। ৫৮ বলে অর্ধশতক আর শতক ১১৮ বলে। বোঝাই যাচ্ছে শান্ত কতটা সাবলীলভাবে খেলছিলেন আজ।

৫৮ ওভার শেষে দলীয় ২৭১ রানে যখন থামলেন শান্ত, ততক্ষণে ম্যাচের আধিপত্য পেয়ে গেছে বাংলাদেশ। যখন নেমেছিলেন, দলের স্কোরবোর্ডে তখন মোটে ৬ রান। সেখান থেকে মাহমুদুল হাসান জয়কে সাথে নিয়ে দুই শতাধিক রানের জুটি গড়েন। দলীয় ২১৮ রানে ৭৬ রান করে জয় আউট হলে ভাঙে এই জুটি।

ঝুঁকিমুক্ত বেগম খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে তিনি এখন ঝুঁকিমুক্ত বলে জানা গেছে।

 

মঙ্গলবার (১৩ জুন) রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার নয়া দিগন্তকে বলেন, ‘ম্যাডামের পরীক্ষা নিরীক্ষা সব শেষ হয়েছে। প্রাইভেসির কারণে সেগুলো প্রকাশ করা যাচ্ছে না।’

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দায়িত্বরত ডাক্তারের সাথে যোগাযোগ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘এই টুকু বলতে পারি, ম্যাডাম ঝুঁকিমুক্ত।’

এ বিষয়ে জানতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে মঙ্গলবার দুপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, ‘সোমবার রাতে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকদের পরামর্শে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা স্থিতিশীল।’

বেগম খালেদা জিয়া সোমবার দিবাগত রাতে অসুস্থ বোধ করায় রাত ১টা ২০ মিনিটে ছোটভাই শামীম এস্কান্দারের কালো রঙের একটি গাড়িতে করে হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন। ওই গাড়িতে শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন। রাত ১টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এরপর কিছু পরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

উল্লেখ্য, ২৯ এপ্রিল নিয়মিত চেকআপ করতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরে তিনি চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন পর চিকিৎসকদের পরামর্শে তিনি তার বাস ভবন ফিরোজায় ফিরে যান।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

 

মিরসরাইয়ে ১’শ লিটার চোলাই মদ সহ ১ জন গ্রেপ্তার

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে দেশীয় তৈরী ১’শ লিটার চোলাই মদ সহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। বুধবার (১৪ জুন) ভোর রাতে উপজেলার ৯নং মিরসরাই ইউনিয়নের সুফিয়া রোড এলাকায় নিজাম উদ্দিন রেস্টুরেন্টের সামনে অভিযান পরিচালনা করে মদ উদ্ধার সহ মো. আরিফ (৩০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়। আরিফ মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকার আবদুর রশিদের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, সুফিয়া রোড এলাকায় নিজাম উদ্দিন রেস্টুন্টের সামনে অভিযান চালিয়ে ১’শ লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২জন আসামী পালিয়ে যায়। এসময় মাদক বহন কাজে ব্যবহৃত রেজিষ্ট্রেশনবিহীন সিএনজি অটোরিক্সা সহ মো. আরিফ (৩০) নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৪) দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলো উপজেলার ৯নং মিরসরাই ইউনিয়নের তালবাড়ীয়া এলাকার ত্রিপুরা পাড়ার তন কুমারা ত্রিপুরার ছেলে ইন্দ্র ত্রিপুরা (৩৫), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে সাহেব আলী (৪৫)। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।