সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 95

মিরসরাইয়ে কৃষি জমিতে স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে প্রশাসন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কৃষি জমিতে স্থাপনা নির্মাণ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান অভিযান পরিচালনা করেন। এসময় তাকে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ।
জানা গেছে, পূর্ব মঘাদিয়া মৌজার খৈয়াছড়া ঝর্ণা রোড়ের মুখে কৃষি জমিতে কোন প্রকার অনুমতি ব্যাতিত মাটি ভরাট করে রিসোর্ট তৈরি করছেন সুকান্ত কুমার রায় নামে একজন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বুলডোজার দিয়ে স্থাপনা গুড়িয়ে দেন প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, অবৈধভাবে কৃষি জমিতে রিসোর্ট নির্মাণের খবর পেয়ে জায়গার মালিক সুকান্ত কুমার রায়কে এ ব্যাপারে সতর্ক করা হয় এবং নির্মাণকাজ বন্ধ রাখার জন্য বলা হয়।
তিনি আরও বলেন সুকান্ত রায় তা অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় ফসলী জমি রক্ষায় তার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মিরসরাইয়ে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে বখাটেরা

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে তাজুল ইসলাম (৭৩) নামে এক প্রবীন আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। রোববার (৪জুন) রাত ৯ টায় উপজেলা মিঠানালা ইউনিয়নের উকিলটোলা গ্রামে তার বাড়ির সামনের এ ঘটনা ঘটে। হামলার ঘটনার পর স্থানীয় লোকজন আহত তাজুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আহত তাজুল ইসলাম মিঠানালা ইউনিয়নের ৭ নন্বর ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।
আহত তাজুল ইসলামের ছেলে মিঠানালা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম জানান, স্থানীয় বখাটে সাজ্জাদ হোসেন ও সাকিবের নেতৃত্বে ৫-৬ জনের একটি গ্রুপ তাদের বাড়ির সামনে তার বাবার উপর হামলা করে। এসময় তারা তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজনের সহযোগীায় তার বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, সাজ্জাদ ও সাকিব নেতৃত্বে এলাকা ৮-১০ জনের একটি গ্রুপ রয়েছে। তারা এলাকায় স্কুল কলেজের ছাত্রীদের উত্যক্ত করা, মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে চলছে। কয়েকদিন আগে একজন স্কুল ছাত্রীকে উত্যক্ত করার সাকিবকে তার বাবা (তাজুল ইসলাম) বকাঝকা করেছেন। ওই ক্ষোভে তারা তার বাবাকে কুপিয়েছে বলে ধারণা করছেন। তারা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
মিরসরাই থানা অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, তাজুল ইসলামকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছেন। তবে এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি।

 

গ্রীণ মিরসরাই’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

 

মিরসরাই প্রতিনিধি

‘বিট প্লাস্টিক পলিউশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের তারকা হোটেল ‘দ্যা পেনিনসুলা চিটাগাং’ ও মিরসরাইয়ের পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন মিরসরাই’ উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩।
এরই ধারাবাহিকতায় পারিপার্শ্বিক পরিবেশকে প্লাস্টিক দূষনমুক্ত রাখার স্লোগানে সোমবার (৫ জুন) নানা কার্যক্রমের মাধ্যমে সম্মিলিতভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করে পেনিনসুলা চিটাগাং ও গ্রীন মিরসরাই। এ উপলক্ষ্যে টিম পেনিনসুলা ও গ্রীন মিরসরাইয়ের সদস্যরা চট্টগ্রামের মিরসরাইয়ে ‘বৃক্ষ রোপণ অভিযান’ পরিচালনা করে। ‘বৃক্ষ রোপণ করুন, বিশ্বকে বাঁচান’ ট্যাগলাইন নিয়ে সামাজিক সচেতনতার পাশাপাশি সবুজায়ন বৃদ্ধির উদ্যোগ নেয়। উপজেলা পরিষদ মিলনাতায়নে গ্রীন মিরসরাই’র সংগঠক রিয়াজ বিন আলীর সঞ্চালনায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেনিনসুলা চিটাগাং-এর চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুব রহমান রুহেল।
এসময় রুহেল সবার সামনে মিরসরাইয়ের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি ধ্বংসের চিত্র, নির্বিচারে গাছ কাটা, ফেনী নদী থেকেন ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, শিল্প কারখানারগুলোর ভুগর্ভস্থ পানি উত্তোলনসহ নানা বিষয় তিনি প্রজেক্টরের মাধ্যমে ডকুমেন্টরিসহ এবং এসবের প্রতিকা, প্রতিবাদ সার্বিক বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, সবার আগে দেশের প্রতিটি নাগরিকের মধ্যে সচেতনতার প্রয়োজন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দ্যা পেনিনসুলা চিটাগং-এর মহাব্যবস্থাপক সুমেধা গুণবর্ধন।
এ সময় আরো আরো বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার গ্রীন মিরসরাইয়ের সদস্য, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।

এছাড়া পেনিনসুলা চিটাগাং-এর সকল বিভাগীয় প্রধানগণ সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারের পর টিম পেনিনসুলা চিটাগাং একটি বৃক্ষরোপন অভিযানে অংশ নেয় যেখানে পেনিনসুলা চিটাগং কর্তৃক দুই হাজার গাছের চারা স্থানীয়দের মাঝে বিতরণ করা হয়।

 

মিরসরাইয়ে ভাতাভোগীদের সমাবেশ দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মিরসরাই প্রতিনিধি :
সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সহ্রাধিক ভাতা ভোগীদের নিয়ে মিরসরাইয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) সকালে উপজেলার ৪নং ধুম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সমাবেশে ১০ জন অসহায় ও দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
ধুম ইউনিয়ন পরিষদের সচিব হাসান আহমেদের উপস্থাপনায় ও চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মাহবুব রহমান রুহেল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় ধুম ইউনিয়নে ৫৯৪ জনকে বয়স্কভাতা, ২৩৪ জনকে বিধবা ভাতা, ২১৪ জনকে প্রতিবন্ধী ভাতা, ৩৬০ জনকে মাতৃত্বকালীন ভাতা, ৮০ জনকে ভিজিডি চাল, প্রতিবছর দুই ঈদে ২৪০০ জনকে ভিজিএফ চাউল বিতরণ, ৩’শ পরিবারের মাঝে ন্যায্য মূলে চাউল বিক্রি, ৫৮৯ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি রেশনিংয়ের মাধ্যমে স্বল্পমূল্যে বিক্রি, অসহায় ও দুঃস্থ মহিলাদের সাবলম্বী করার জন্য সেলাই মেশিন বিতরণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুব রহমান রুহেল বলেন, আওয়ামীলীগ সরকার জনবান্ধব সরকার। সমাজের অস্বচ্ছল ও হত দরিদ্র মানুষের আর্থিক স্বচ্ছলতার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় বিভিন্ন ভাতা চালু করেছেন। ভাতাগুলো সরাসরি উপকারভোগীদের মাঝে বিতরণ করা হচ্ছে। আগে উন্নত দেশগুলোতে শুধু ভাতা দেওয়ার প্রচলন ছিলো। দেশের বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য ১’শ টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করছেন। মিরসরাইয়ে এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। যেখানে ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে।

 

 

মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে গেছে

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে গেছে। শনিবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ১১ মঘাদিয়া ইউনিয়নের ঠাকুরহাট এলাকার হিন্দু বাড়িতে এই ঘটনা ঘটে। এতে ওই বাড়ির বাবুল দাস ক্ষতিগ্রস্থ হয়েছে। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থ বাবুল দাস জানান, শনিবার বিকেলে রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আমার ছোট ছেলের স্ত্রীর ডেলিভারির জন্য ঘরে রাখা নগদ ৫০ হাজার টাকা সহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে শেষ হয়ে গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ১১নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। তিনি তাৎক্ষণিক ক্ষতিগ্রস্থ পরিবারকে খাদ্য সামগী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও শাড়ি, লুঙ্গি, গামছা সহ বিভিন্ন জিনিস সহায়তা দিয়েছেন।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বাবুল দাসের ঘর রক্ষা করতে না পারলেও আগুন নিয়ন্ত্রনে এনে আশপাশের বিভিন্ন ঘর রক্ষা করতে সক্ষম হয়েছি।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, আগুনে বাবুল দাসের সব শেষ হয়ে গেছে। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা দিয়েছি। পরিষদ থেকে সহায়তা প্রদান করা হবে।

 

জোর করে জায়গা দখলে রেখেছে প্রতিপক্ষ- মিরসরাইয়ে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে দীর্ঘ সময় ধরে প্রতিপক্ষ জোর পূর্বক জায়গা দখলে রাখার কারণে নতুন ঘর নির্মাণ করতে পারছেনা কয়েকটি পরিবার। তাই বাধ্য হয়ে ৬০ বছরের পুরনো ঝুঁপড়িতে বসবাস করছে তারা। যে কোন সময় হতে পারে বড় দুর্ঘটনা। ভাঙ্গা ঘরের জন্য ৯০ বছরের অসুস্থ শাশুড়িকে নিয়ে বাড়ি ছেড়ে মিরসরাই সদরে বাসাভাড়া নিয়ে থাকছেন তাদের একটি পরিবার। এ বিষয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোন সুরাহা হয়নি।

জানা গেছে, মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শেখের তালুক এলাকার শিকদার বাড়ির মৃত মহিউদ্দিনের পুত্র মো. কামাল উদ্দিন, জামাল উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির জায়গা দখল করে রেখেছে একই বাড়ির মৃত হোসনের জামানের পুত্র গোলাম সুলতাল। এই জায়গা নিয়ে তার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
মো. কামাল উদ্দিন অভিযোগ করেন, গোলাম সুলতান আমাদের বাড়ির মধ্যে সাড়ে ১০ শতক জায়গা জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিলে বাঁধা প্রদান করে। এই নিয়ে ইউনিয়ন পরিষদের একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে বসলেও যখন সমাধানের পর্যায়ে যায় তখন সে বিভিন্ন অজুহাতে বৈঠক মানেন না।

তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে বহিরাগত সন্ত্রাসী নিয়ে আসে গোলাম সুলতান। তারা এসে আমাদের ঘরে হামলা চালায়, তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না শুধু মহিলারা ছিলো বাড়িতে। তারা জোর করে আমাদের গাছ থেকে ডাব ও আম পাড়ছিলো। তখন তাদের বাঁধা দিলে কিছুটা বাকবিতন্ডা হয়। তারা প্রচার করছে তাদের ১০জন আহত হয়েছে। তিনজন কিভাবে ১০জনের উপর হামলা করে বুঝতেছিনা। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের তিন ভাইয়ের ১০টি মেয়ে রয়েছে। কয়েকজন মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে। কিন্তু ভাঙ্গা ঘরের জন্য তাদের ভালো পরিবারে বিয়ে দিতে পারছিনা। বিয়ের সবকিছু ঠিক হয়ে গেলেও শেষ পর্যায়ে ঘরের অবস্থা দেখে ছেলেপক্ষ পিছু হটে যায়। ইউনিয়নের চেয়ারম্যান ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের কাছে দাবি জানাচ্ছি দ্রুত আমরা যতটুকু পাই তা যেন দ্রুত বুঝিয়ে দেওয়া হয়।
কামাল উদ্দিনের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, আমরা খুবই ঝুঁকি নিয়ে বসবাস করছি। যদি বড় কোন ঝড় তুফান আসে ভেঙ্গে যাবে। আমাদের থেকে রিক্সাওয়ালার ঘরও অনেক ভালো আছে। তিনি আরও বলেন, আমার ৯০ বছর বয়সী শাশুড়ি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত। অসুস্থ শাশুড়িকে নিয়ে বাধ্য হয়ে মিরসরাই সদরে ভাড়াবাসা নিয়ে থাকছি।

এ বিষয়ে গোলাম সুলতান জানান, তিনি কারো জায়গা জোর করে দখল করে রাখেন নি। উল্টো কামালরা আমাদের আত্মীয়দের মারধর করেছে।

এ বিষয়ে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, ওই বাড়িতে জায়গা নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। আমরা এনিয়ে একাধিকবার বৈঠক করে সুরাহার চেষ্টা করছি। আশা করছি সমাধান হয়ে যাবে।

 

মিরসরাই উপজেলা নন গেজেটেট সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির কমিটি গঠন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা নন গেজেটেট সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয় অসীম কুমার রক্ষিত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন আতিক উল্যাহ পারভেজ। কমিটির অন্যান্যরা হলো সহ-সভাপতি কামাল উদ্দিন, মঞ্জুর আলম, হাসান ইমাম, সহ-সাধারণ সম্পাদক সাইদুল হক, সোহাগ আহমদ, আবুল হোসেন, অর্থ সম্পাদক জয় বণিক, সহ-অর্থ সম্পাদক সত্যজিৎ দাশ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক নুরের ছালাম, আইন বিষয়ক সম্পাদক সুজন সিকদার, সহ-আইন বিষয়ক সম্পাদক মুসলিম উদ্দিন, মহিলা সম্পাদিকা নাছিমা আক্তার, সহ-মহিলা সম্পাদিকা শিমু তালুকদার, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, সাংস্কৃতিক ও বিনোদন বিষয়ক সম্পাদক সমীর কান্তি চৌধুরী, সহ-সাংস্কৃতিক সম্পাদক সজল দাশ, ধর্মীয় সম্পাদক আওরঙ্গজেব ভূঁইয়া, সহ-ধর্মীয় সম্পাদক সিরাজ উদ্দীন, ক্রীড়া সম্পাদক আবুল বাহার, সহ-ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুফ, প্রণব চৌধুরী, প্রণয় চৌধুরী, মো. সেলিম, আবুল বশর।

 

মিরসরাইয়ে উপজেলা শ্রেষ্ঠ প্রধান  শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি
জাতীয় শিক্ষা সপ্তাহে মিরসরাইয়ে উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়ে মোহাম্মদ আজিম উদ্দিন ভূঁঞা শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
সিনিয়র শিক্ষিকা বিলকিছ আক্তারের উপস্থাপনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির খান। অন্যান্যের বক্তব্য রাখেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, অভিভাবক সদস্য জহরলাল নাথ অভি, শিক্ষক দিল আফরোজ বেগম, আবদুল্লাহ আল শোয়েব, মো. কাওছার হামিদ, মো. মঈন উদ্দীন, দয়াল হরি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মালিহা তাবাসসুম, সুলতানা নুজহাত তানিশা, তাসনুভা ইমরোজ, শরীফা, সামিয়া আক্তার।

মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় দোয়া ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মিরসরাই জাতীয়তাবাতী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে শারজা হুদায়বিয়া রেস্টুরেন্টের হলরুমে এই সংবধা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন। ফোরামের সভাপতি মহিউদ্দিন মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, রিয়াদ ভুইয়ার যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী বেলায়েত হোসেন। বিশেষ বক্তা ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নুরনবী করিম বাবলু। এসময় আরো বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মোস্তফা খান, জহিরুল ইসলাম তানসান, নসির উদ্দিন চৌধুরী, সরোয়ার ইকবাল, শামছুল আরিফ ওমর ফারুক, সাগর ভূইয়া , কামরুল হাসান সোহেল, শরিফুল ইসলাম, নুরনবী চৌধুরী, আনোয়ারুল হক, শামস, ফারুক ভুইয়া, মো. দিদার, পেয়ার মিয়া, সোহাগ, নুরউদ্দিন, হাসান মাহামুদ, জাফর মাহামদু জোবায়েত, এনামুল হক, মিজানুর রহমান ও ফরহাদুল ইসলাম প্রমুখ।

 

মিরসরাই উপজেলা চেয়ারম্যানের সাথে নন-গেজেটেড সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার নন-গেজেটেড সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকাল ৩টায় উপজেলা পরিষদের কক্ষে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উচ্চমান সহকারী অসীম কুমার রক্ষিত এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের সিএ আতিক উল্যাহ। নব নির্বাচিত কমিটির সদস্যরা মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সাথে ফুল দিয়ে সৌজন্যে সাক্ষাত করেন। এ সময় কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।