বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

আটক ভারতীয় পাইলটের পরিচয় প্রকাশ করল পাকিস্তান

প্রকাশিত :

spot_img

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের আকাশ সীমায় প্রবেশ করার পর দুটি ভারতীয় বিমান বিধ্বস্ত করার দাবি করেছে পাকিস্তান এবং সেই সাথে দুই পাইলটকে আটকের কথাও জানিয়েছে তারা। এর মধ্যে এক পাইলটের একটি ভিডিও পরিচয় প্রকাশ করেছে পাকিস্তান সেনাবাহিনী। ভিডিওতে ওই পাইলট নিজের পরিচয় জানিয়েছেন।

পাকিস্তান জানিয়েছে, তাদের হাতে এখন ভারতের দুই পাইলট বন্দী আছেন। তার মধ্যে একজনের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে- চোখ বাঁধা অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর ইউনিফর্ম পরা এক লোক বলছে, আমার নাম উইং কমান্ডার অভিনন্দন এবং আমার সার্ভিস নম্বর ২৭৯৮১। আমি একজন ফ্লাইং পাইলট, আমার ধর্ম হিন্দু।

তার কাছে আরো বিস্তারিত পরিচয় জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি দুঃখিত স্যার, আমার এরচেয়ে বেশি বলার অনুমতি নেই’।
ভিডিওতে এরপর ওই উইং কমান্ডারের ইউনিফর্মে লাগানো ব্যাজ দেখানো হয়। ওই ভারতীয় পাইলট আবার বলেন, ‘আমি কি একটি ছোট্ট তথ্য পেতে পারি স্যার?, আমি কি পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আছি?’

এছাড়া পাকিস্তান সেনাবাহিনী ওই দুই পাইলটের কাছে থাকা কাগজপত্র, ব্যক্তিগত কিছু জিনিস, অফিশিয়াল সরকারি নথি, একটি পিস্তলের ছবি প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমও তাদের লাইভ আপডেট বিভাগে পাকিস্তান কর্তৃক গ্রেফতারকৃত পাইলটের ভিডিও প্রকাশের খবর দিয়েছে।

বুধবার ভোররাতে ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে হামলা চালানোর পর উত্তেজনার সূত্রপাত। পাকিস্তানি বিমান পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে। পাকিস্তান দাবি করেছে তারা ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এবং দুই পাইলটকে আটক করেছে। অন্যদিকে ভারত বলেছে, তারাও পাকিস্তানের একটি বিমান ভূপাতিত করেছে।

পাকিস্তান বিমান ভূপাতিত করার ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ করলেও ভারতের পক্ষ থেকে কিছু প্রকাশ করা হয়নি এখনো। ডন পত্রিকায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, এই হামলার একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের আত্মরক্ষার অধিকার, ইচ্ছা আর সামর্থ্য প্রমাণ করা।
পাকিস্তান আইএসপিআরের ডিজি মেজর জেনারেল আসিফ গফুর হামলার কথা নিশ্চিত করে বলেন, পাকিস্তান বিমানবাহিনী এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, পাকিস্তান বিমানবাহিনী পাকিস্তানি আকাশসীমার ভেতরে দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। একটি বিমান আজাদ কাশ্মিরের ভেতরে পরে, অপরটি নিয়ন্ত্রণরেখার ওপারে ভারত-অধিকৃত কাশ্মিরে ভূপাতিত হয়। ভারতীয় বিমানের একজন পাইলটকে গ্রেফতার করা হয়েছে।

কিছুদিন আগে ভারত অধিকৃত কাশ্মিরে ভারতীয় আধাসামরিক বাহিনীর বহরে আত্মঘাতি হামলার ঘটনা থেকেই দুই দেশের উত্তেজনা শুরু। এই হামলার পেছনে পাকিস্তানের ইন্ধন রয়েছে বলে দাবি ভারতের। পাকিস্তান যদিও তা অস্বীকার করেছে। এরপর কয়েকদিন ধরে উত্তেজনা আর হুমকি পাল্টা হুমকির পরিস্থিতি বিরাজ করছে সীমান্তের দুই পাশে। বুধবার ভারতের পক্ষ থেকে প্রথম পাকিস্তানের আকাশীসীমায় ঢুকে হামলার দাবি করা হয়।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আরো হামলার আশঙ্কায় পাকিস্তান সীমান্তবর্তী এলাকার অন্তত ১০টি বিমান বন্দর বন্ধ করে দিয়েছে ভারত। পাকিস্তানেরও কয়েকটি বিমান বন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...