সোমবার, ৯ মার্চ ২০২৬

খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত :

spot_img

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মেডিক্যাল বোর্ডের সুপারিশ অনুযায়ী কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য শিগগিরই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যাল (বিএসএমএমইউ)তে নেয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে মঙ্গলবার সচিবালয়ে ৬ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যখন অন্তরীণ হলেন তখন আমরা তাকে জেল কোড অনুযায়ী যা যা করার সর্বোচ্চ ব্যবস্থা করেছি। আমরা তাকে বিএসএমএমইউতে পাঠিয়েছিলাম, হাসপাতাল রিলিজ করলে আমরা নিয়ে আসি। আপনারা এও জানেন, হাইকোর্টের মাধ্যমে একটি বোর্ড করে দেয়া হয়েছিল, এই বোর্ড তার চিকিৎসায় সব ধরনের খোঁজ-খবর রাখবে এবং ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘এই বোর্ড গত ২৪ ফেব্রুয়ারি কারাগারে তাকে (খালেদা জিয়া) ভিজিট করেছে এবং তারা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেছেন। পরীক্ষা-নীরিক্ষার জন্য তাকে আবারও বিএসএমএমইউতে পাঠানোর কথা বলেছেন। ওখানে এই পরীক্ষাগুলো করার জন্য বলেছেন।’

‘বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে তাকে আবারও বিএসএমএমইউতে পাঠাব চিকিৎসার জন্য’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বেগম জিয়াকে কবে নাগাদ হাসপাতালে পাঠানো হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘শিগগিরই পাঠাব। বোর্ড যেভাবে বলে সেভাবেই তাকে বিএসএমএমইউতে পাঠানো হবে।’

সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

উপার্জন করার জন্য অটোরিকসা উপহার পেয়ে মহাখুশী ওরা ৪জন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি উপার্জন করার কোন অবলম্বন না থাকায় পরিবার নিয়ে চলতে কষ্ট হয়ে যাচ্ছিল...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

আরও পড়ুন

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ

মিরসরাই প্রতিনিধি ::: মিরসরাই প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...