বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

চলতি মাসেই সাতদিনের নিচে ইন্টারনেট প্যাকেজ বন্ধ

প্রকাশিত :

spot_img

চলতি মাসেই সাতদিনের নিচে ইন্টারনেট প্যাকেজ বন্ধ

আগামী ২৭ জানুয়ারি থেকে মোবাইল ফোনের সাত দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক।

বুধবার বিটিআরসি ভবনে টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সদস্যদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বিটিআরসির কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিটিআরসি এর আগেও সাতদিনের নিচের প্যাকেজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল। তবে, সে নির্দেশ স্থগিত রাখা হয়।

জহুরুল হক বলেন, বেশির ভাগ মোবাইল ফোন কোম্পানির অনেক প্যাকেজ চালু থাকায় তাৎক্ষণিকভাবে তা কার্যকর করা যায়নি। এসব প্যাকেজের সব ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়ে যাবে। তাই চলতি মাস থেকেই মোবাইল ফোনের সাত দিনের নিচের ইন্টারনেট প্যাকেজ আর থাকছে না।

বিটিআরসির একজন কর্মকর্তা বলেন, চলতি প্যাকেজের ডেটা শেষ না হলে তা পরবর্তী ৬টি সাইকেল (প্যাকেজ) পর্যন্ত ব্যবহার করা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

তরুণদের মতামত নিতে ওয়েব অ্যাপ চালু করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তরুণের মতামতকে গুরুত্ব...

এয়ার অ্যাম্বুলেন্স কী? এতে যেসব সুবিধা থাকে

হঠাৎ করেই কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। দেশের ভেতরে সেই রোগের যথাযথ চিকিৎসা সম্ভব...

জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হচ্ছে, জানাল বিটিআরসি

  সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামি জুলাই থেকে যেসব মোবাইল সেট বন্ধ হবে তা জানিয়ে দিয়েছে...