রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

তদন্তগুলোর তদন্ত হওয়া দরকার

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক

তদন্তগুলোর তদন্ত হওয়া দরকার
মোবাশ্বের হোসেন
স্থপতি ও নগর বিশ্লেষক মোবাশ্বের হোসেন বলেছেন, নিমতলীতে অগ্নিকাণ্ডে ১১৭ জন মানুষের মৃত্যুর পর আবারও সেই এলাকায় একই ধরনের দুর্ঘটনা সত্যিই বিস্ময়কর। একের পর এক দুর্ঘটনা ঘটছে, মানুষ মরছে, সম্পদ পুড়ছে, তদন্ত কমিটি হচ্ছে। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। কেন তদন্তগুলো আলোর মুখ দেখছে না, কাদের কারণে নিমতলী দুর্ঘটনার ৯ বছর পরও ভয়ঙ্কর রাসায়নিক গুদামগুলো সরানো গেল না তারই এখন তদন্ত প্রয়োজন।

কাদের কারণে নিমতলীর তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করা যায়নি সরকারের প্রথম পদক্ষেপ হওয়া উচিত তাদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া। না হলে লোক দেখানো এসব তদন্তের প্রতি মানুষ আস্থা হারাবে। বুধবার রাতে রাজধানীর চকবাজারে অগ্নিকাে ৮১ জনের মৃত্যু প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন।
স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, নিমতলীতে ভয়াবহ দুর্ঘটনার পর এত বছরেও সেখান থেকে রাসায়নিক গুদামগুলো সরানো যায়নি। এমন ঘটনায় তো সকালে সিদ্ধান্ত নিয়ে বিকালে বাস্তবায়ন করা উচিত। তখন তো রাসায়নিক গুদামগুলো সরানোর কথা বলা হয়েছিল। কেন একই ধরনের দুর্ঘটনা একই জায়গায় ঘটল? তখনো তদন্ত কমিটি হয়েছিল। এবারও হয়েছে। একটা ঘটনা ঘটার পর তদন্ত কমিটি গঠন হয়, কিন্তু তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখে না।

এটা পরিস্কার যে, মানুষকে ধোঁকা দেওয়ার জন্যই এসব তদন্ত। তদন্ত অনুযায়ী কাজ না করলে কীভাবে দুর্ঘটনা বন্ধ হবে? তদন্তের সুপারিশ যাদের বাস্তবায়নের দায়িত্ব তাদেরই এখন বিচার হওয়া উচিত। তিনি বলেন, মহল্লার ভিতর এ রাসায়নিক গুদাম তো বোমার চেয়ে ভয়ঙ্কর। নিমতলী দুর্ঘটনার পরও যারা সেগুলো সরায়নি তারা নিজেরাও তো বোমার ওপর ঘুমাচ্ছে। বিষয়টা যদি এবারই প্রথম ঘটত তাহলে বুঝতাম অসাবধানতাবশত হয়েছে। বার বার ঘটছে। ঢাকা শহরের চারপাশে চারটি নদী থাকতেও পানির অভাবে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। এটা বিস্ময়কর! সরু রাস্তার কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না। অথচ সরু গলিতে যদি পানির লাইনের ব্যবস্থা থাকত তাহলে ছোট গাড়ি নিয়েই ফায়ার সার্ভিস পৌঁছে যেতে পারত। এসব গলিতে রাত ১২টার আগে বড় গাড়ি ঢুকতে দেওয়া উচিত নয়। একটা গাড়ি ঢুকলেই রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে এমন দুর্ঘটনায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়ে। শুধু পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে ৪০ থেকে ৫০ ভাগ নাগরিকের দুর্ভোগ কমানো সম্ভব। দুর্ঘটনার জন্য কাকে দায়ী করবেন? ৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা। কেউ দায় নেবে না। নগরপিতা থাকা সত্ত্বেও তার হাতে ক্ষমতা নেই। আজ ঢাকা শহরের সব দায়-দায়িত্ব যদি নগরপিতার হাতে থাকত তাহলে তাকে প্রশ্ন করা যেত। এখন যাকেই প্রশ্ন করব সেই বলবে আমার দায়িত্ব নয়। সব কিছু মেয়রের হাতে না দিলেও তাকে মাথার ওপরে ছাতার মতো রেখে সব কিছুর তদারকি করালে এই সমন্বয়হীনতা হতো না

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি

জামায়াতের পলিসি সামিট ২০২৬: জনতুষ্টির বয়ানে অর্থনীতির অসংগতি -ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান সাম্প্রতিক সময়ে জামায়াতে ইসলামী...

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ

উচ্চশিক্ষার রূপান্তর ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ: একটি উন্নয়নের রোডম্যাপ - ইঞ্জিনিয়ার তাওসিফ ইমরাজ শিহান বাংলাদেশের আর্থ-সামাজিক...

বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের সুরতহাল

ড. মোহাম্মদ কামরুল আহসান     ঐতিহাসিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা হিসাবে বীরত্বগাথা ও রাজনীতিবিদ হিসাবে চরিত্র...