বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

বুয়েট ছাত্র আবরারের ‍মৃত্যুর ঘটনায় ২ ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত :

spot_img

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের (২১) লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বুয়েট শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন বলেছেন, এ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অন্য কারো নাম পাওয়া গেলে জানানো হবে।

আবরার ফাহাদ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার পর থেকে নিখোঁজ ছিলেন। আর এরপর মধ্যরাতে নিজের আবাসিক হল শেরে বাংলা হলে পাওয়া যায় তার লাশ।

আবরার সর্বশেষ শনিবার বিকেল ৫টা ৩২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি সাম্প্রতিক বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে লিখেছেন।

ধারণা করা হচ্ছে- ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসের কারণে তাকে শিবিরকর্মী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয়তলা থেকে সোমবার ভোররাতে নিহত আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়া বলে জানা গেছে।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের পূনর্মিলনী

মিরসরাই প্রতিনিধি ‘সৌহার্দ, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই স্লোগানে মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-’৯৭ ব্যাচের...

মিরসরাই মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফলাফল প্রকাশ

মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ের মারুফ মডেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ...

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ৩১ ডিসেম্বর। এটি চলবে ১০...