মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম নুর বানু (৪০)। সে উপজেলার করেরহাটের পশ্চিম অলীনগর গ্রামের মহাজনপাড়ার আব্দুল মান্নানের স্ত্রী । জানা গেছে,পারিবারিক কলোহের জেরে কোদাল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে স্বামী আব্দুল মান্নান। শুক্রবার (৫ এপ্রিল) বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটেছে। পুলিশ খুনি মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ অালী জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার বেলা ১১ টার দিকে কোদাল দিয়ে আঘাত করলে গৃহবধূ নুর বানু মারা যায়। খবর পেয়ে দ্রুত গিয়ে ঘটনান্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বামী আব্দুল মান্নানকে আটক করা হয়েছে। নিহত নুর বানুর লাশ ময়নাতদন্তেের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়। নুর বানুর ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।



