বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

মিরসরাইয়ে গরু চুরির অভিযোগে পুলিশের হাতে তিন ব্যক্তি আটক

প্রকাশিত :

spot_img


মিরসরাই প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশ গরু চুরির অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন, মিরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেনের পুত্র সাখাওয়াত হোসেন (২০), মিরসরাই পৌরসভার ৫ নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র মো. ফরিদ (২০) ও নরসিংদী জেলার রায়পুর থানার খাকচর এলাকার মো. মোস্তফা মিয়ার পুত্র মো. মুক্তার হোসেন (২৩)।

মিরসরাই পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা মঙ্গলবার (৭ মে) গভীর রাতে মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের শেখ চাঁন মিয়া বাড়ির শেখ ফজলে রহিমের একটি গাভি চুরি করে নিয়ে পালিয়ে যায়। উক্ত গরু চুরির ঘটনায় ভূক্তভোগী নিজে বাদী হয়ে বুধবার মিরসরাই থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৯-০৮.০৫.১৯)।

এই ব্যাপারে মিরসরাই থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, মঙ্গলবার গভীর রাতে গরু চুরি হওয়ার পর বাদী বুধবার দুপুর বারোটায় থানায় এসে এই বিষয়ে একটি মামলা দায়ের করে। এরপর আমরা খুব অল্প সময়ের মধ্যে স্থানীয় এলাকাবাসীদের সহায়তায় মিরসরাই পৌরবাজারের দক্ষিন পার্শ্বস্থ বাদামতলি ইসমাইল কার্পেট মিল এলাকা থেকে অভিযুক্তদের আটক করতে সক্ষম হই। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


সর্বশেষ

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

১৬৫৪৩ বিএনপি’র নির্বাচনী কলসেন্টার নাম্বার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর গুলশানে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বিএনপি। একই...

এস‌এসসি’ ৯৭ ফ্লোর ম্যাট উপহার দিলো কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ের কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির জন্য ফ্লোর ম্যাট (কার্পেট)...

আরও পড়ুন

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি সম্ভাবনার মিরসরাই ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি)...

মিরসরাইয়ে ভেঙ্গে যাওয়া সড়ক সংস্কারে এগিয়ে এলেন আফ্রিকা প্রবাসী আশরাফ

  মিরসরাই প্রতিনিধি মিরসরাইয়ে ভাঙ্গাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন মো. আশরাফ উদ্দিন নামে এক প্রবাসী। উপজেলার...