বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

যশোরে মন্দিরে শিশু ধর্ষণের চেষ্টা, পুরোহিত আটক

প্রকাশিত :

spot_img

যশোর শহরতলীর একটি মন্দিরের ভেতরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যানার্জী (৫৪) নামের এক পুরোহিতকে আটক করেছে কোতয়ালী পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতয়ালী থানায় শিশু নির্যাতন আইনে ওই পুরোহিতের বিরুদ্ধে মামলা করেছেন। মঙ্গলবার রাতে যশোর শহরতলী বিরামপুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়। আটক প্রকাশ ব্যানার্জী ওই মন্দিরের পুরোহিত এবং একই এলাকার কালীপদ ব্যানার্জীর ছেলে।

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) সমীর কুমার সরকার বলেন, ১৬ই এপ্রিল দুপুরে প্রকাশ ব্যানার্জী মন্দিরে পূজা অর্চনা করছিলেন। সেই সময় শিশুরাও উপস্থিত ছিল। একপর্যায়ে প্রকাশ তার এক প্রতিবেশীর সাড়ে ৯ বছর বয়সী এক মেয়ে শিশুকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে মন্দিরের মধ্যে পর্দা টানানো একটি কক্ষে নিয়ে যায়।

পরে ওই শিশুটিকে চকলেট খাওয়ায়ে তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার করলে বিষয়টি ফাঁস হয়ে যায়। পরে স্থানীয় লোকজন জড়ে হয়ে পুরোহিতকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ পুরোহিত প্রকাশ ব্যানার্জীকে আটক করে।

এ ঘটনায় আজ সকালে শিশুটির মা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।

স্থানীয়রা জানান, পুরোহিত প্রকাশ দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালিয়ে আসছে। ১৬ই এপ্রিল দুপুরে মন্দিরের মধ্যে একটি কক্ষের মধ্যে নিয়ে সে শিশুটিকে সম্পূর্ণ বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালালে তার চিৎকারে স্থানীয়রা টের পায়। পরে এলাকাবাসী মন্দিরের ওই কক্ষ থেকে শিশুটিকে উদ্ধার করে এবং পুরোহিত প্রকাশ ব্যানার্জীকে গণপিটুনি দেয়। পরে জনতার খবরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই পুরোহিতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কোতয়ালী থানায় মামলা করেছেন।

সর্বশেষ

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের ৯ ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিরসরাইয়ের ধুম ইউনিয়নের নয় ওয়ার্ডে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

আরও পড়ুন

‘খালেদা জিয়ার আগে মারা যাওয়ার দাবিটি গুজব- ডা. মারুফ রায়হান খান

ডেস্ক রিপোর্ট বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ...

গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯৮১ সালের মে মাসে বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর...

শোকাহত বাংলাদেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক...