রবিবার, ৩১ মে ২০২৬

শোক ব্যানার আর কালো পতাকায় ছেয়ে গেছে ‘অন্তিম’আবেগ’

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার আবুতোরাবসহ আশপাশের এলাকায় শোকের কালো ব্যানার আর কালো পতাকায় ছেয়ে গেছে। স্কুল মাঠ, বাজার, ব্যস্ত জনপদ, দোকান, পাড়া, মহল্লা সবখানেই উড়ছে কালো পতাকা আর কালো ব্যানার।

২০১১ সালের ১১জুলাই ঘটে যাওয়া স্মরণকালের এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আবুতোরাব-বড়তাকিয়া সড়কে সৈদালী গ্রাম নামক স্থানে একটি ডোবায় পড়ে ৪৩ স্কুল ছাত্র, একজন অভিবাবক ও একজন ফুটবলপ্রেমী নিহত হন।

সড়ক দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যুতে আবুতোরাববাসীর কান্না আর আর্তনাদ এখনো থামেনি। আজ ১১জুলাই সেই শোকের অষ্টম বছর। স্কুল-কলেজ ও মাদ্রাসাগুালোতে দিনভর চলছে শোকসভা। বৃহস্পতিবার আবুতোরাব ও আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

দুর্ঘটনাস্থল ‘অন্তিম’ (স্মৃতিস্তম্ভ) আবুতোরাবের পার্শ্ববর্তী সৈদালি গ্রামে গিয়ে দেখা গেছে, যে ডোবায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়েছিল, সেখানে ব্যানার লাগিয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন। মিরসরাইয়ের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন টানিয়েছেন শোকগাঁথা।

এবং আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে নির্মিতি ‘আবেগ’র আশপাশে বিদ্যালয়ের মাঠেও কালো ব্যানারে ছেয়ে গেছে। মাঠের আশপাশের দোকানগুলোতে উড়ছে কালো পতাকা। বিদ্যালয়েরর হলরুমে চলছে শোক কর্মসূচির অংশ হিসেবে শোকসভা।

আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়, আবুতোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ ও আবুতোরাব ফাজিল মাদ্রাসায় চলছে শোকসভা। ঘটনার ৭ বছর অতিক্রম হলেও সহপাঠীদের মলিন, ভারাক্রান্ত মুখ আর চাপা কান্নায় এখনও ভারি আবুতোরাবের অপেক্ষাকৃত কোলাহলমুখর এ এলাকা।

শোকসভায় নিহতদের স্মরণ করতে গিয়ে উপস্থিত শিক্ষক শিক্ষার্থী ও অবিভাবক এবং উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েন।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নয়, আবুতোরাবের পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে এখনও চলছে শোকের মাতম। বড়তাকিয়া থেকে আবু তোরাব আসার পথে সৈদালি গ্রামে দুর্ঘটনাস্থলে এখনও ভীড় করছেন শতশত জনতা। তাদের মধ্যে নিহতদের স্বজনও রয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...