অভিযান ক্লাব এর পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচী

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর, ২০২১

 

মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন অভিযান ক্লাবের উদ্যোগে অদ্য শুক্রবার ১০(সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ইং উপলক্ষে পশ্চিম জোয়ার ফেনী নদীতে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি চট্টগ্রাম রাজিয়া কর্পোরেশন ও নভো লজিস্টিক এর স্বত্বাধিকারী সিকান্দার হাসান রিমনের আর্থিক সহযোগীতায় সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক ও ১নং করেরহাট ইউনিয়ন পরিষদ ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ শহিদুল্লাহ, সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, সভাপতি আমিনুল হক সজীব, সাধারণ সম্পাদক রিপন কুমার দাশ, কার্যকারী পরিষদ সদস্য সোলেমান উদ্দিন বাদশা, কার্যকারী পরিষদ সদস্য নূর উদ্দিন, কর্মসূচীর পৃষ্ঠপোষক সিকান্দার হাসান রিমন, সাবেক কার্যকারী পরিষদ সদস্য শামছুদ্দিন পারভেজ, সাবেক সহ সাধারণ সম্পাদক সফিউল আজম সোহান, সহ-সাধারণ সম্পাদক এমদাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক হাছান আলী, কোষাধক্ষ্য ইমাম হোসেন, সাহিত্য ও সামাজিক সম্পাদক মাইন উদ্দিন রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ ভূঁইয়া, সদস্য জেনিস, আকবর, ফয়সাল, আরাফাত, শোভন প্রমুখ ।