বুধবার, ২২ জুলাই ২০২৬

আগামী বছরো এসএসসি-এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

প্রকাশিত :

spot_img

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী বছরের (২০২২) এসএসসি ও এইচএসসি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সেই সিলেবাসও তাদের (শিক্ষার্থী) দিয়ে দেয়া হয়েছে। কারণ তারাও তো এ বছর সরাসরি শ্রেণিকক্ষে বেশিরভাগ সময়ই ক্লাস করতে পারেনি।

আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে দীপু মনি বলেন, ফেব্রুয়ারি ও এপ্রিলে পরীক্ষা নেয়ার সুযোগ কিছুটা কম। সেক্ষেত্রে কিছুটা পেছাবে। কতটা পেছাবে, এটাও এই মুহূর্তে বলা খুব জটিল। কারণ সারাবিশ্বে করোনা আবার বাড়ছে। আমাদের এখানে পরপর দুই বছরই কিন্তু মার্চ মাসের দিকেই করোনা বেড়েছিল।

তিনি বলেন, আগামী মার্চ-এপ্রিলে কী অবস্থা হবে- তা আমরা বলতে পারছি না। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার সময়সূচি নির্ধারণ করব।

আগামী বছরে সব বিষয়ে পরীক্ষা হবে কিনা- এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কতদিন তাদের ক্লাস করাতে পারব, সেটির ওপর নির্ভর করেই আমরা পরে সিদ্ধান্ত নেব।

করোনার কারণে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষাও হয়নি। পরে শিক্ষার্থীদের অটোপাস দেয়া হয়। ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর এ পরীক্ষার আয়োজন করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন